চাকরি নেই, টিকা নেই, বেহাল জনজীবন! জিরো কোভিডের লক্ষ্যে কোন ফাঁড়া ডেকে আনল চিন?

Zero Covid, China : জিরো কোভিড নীতি প্রত্যাহার করে কি ভুল করল চিন সরকার?

Kankana Mukherjee
২ মিনিট
চাকরি নেই, টিকা নেই, বেহাল জনজীবন! জিরো কোভিডের লক্ষ্যে কোন ফাঁড়া ডেকে আনল চিন?

চলতি বছরের হংকং এর জের এবার চিনেও। যদিও আশঙ্কা করা হচ্ছে, চিনের পরিস্থিতি নাকি আরও ভয়ংকর দিকে এগোবে। এতদিন চিনে বলবৎ ছিল জিরো কোভিড নীতি। দেশকে করোনা মুক্ত করার লক্ষ্যে যে পদক্ষেপ চিনা সরকার গ্রহণ করেছিল তার জেরে সার্বিক ভাবে ভেঙে পড়ে দেশের অর্থনীতি। সাধারণ মানুষের জীবন যাত্রা ক্রমেই খারাপ থেকে খারাপতর হতে দেখা যায়। পাশাপাশি সব দেশে যখন করোনা কাটিয়ে নিউ নর্মালের সঙ্গে মানিয়ে উঠছে মানুষ তখন চিন পড়ে পুরনো গর্তে। নিয়মের বেড়াজালে জীবন ঘরবন্দি। এতে একদিকে যেমন ব্যাহত হয়েছে স্বাভাবিক ছন্দ অন্যদিকে মানুষের শরীরের সাধারণ ইমিউনিটি সিস্টেমটাও তলানিতে গিয়ে ঠেকেছে। উপরন্তু টিকাকরণের নিরিখেও অন্যান্য সমস্ত দেশের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে চিন।

অথচ পেটের দায় মহা দায়। তাই দীর্ঘদিন নিয়ম জারি রাখলে জনতার বিক্ষোভ-রোষের মুখে পড়েতেই হতো। সম্প্রতি তার জেরেই করোনাবিধি শিথিল করতে বাধ্য হয় চিনের প্রশাসন। কিন্তু করোনাবিধি শিথিল করার পর থেকেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একে এতদিন ঘরবন্দি জীবন, তায় আবার টিকাকরণ অনিশ্চিত। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করতে পরে বলেই ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি চিনের এই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের তরফে প্রকাশিত একটি রিপোর্ট এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। লন্ডনের একটি স্বাস্থ্য সংস্থার সেই রিপোর্টে বলা হয়েছে, লন্ডনের একটি স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, এখনই করোনা সংক্রমণ প্রতিরোধে যদি চিনা সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তবে ২০২৩ সালে চিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০ লক্ষের কাছাকাছি। শুধু তাই নয়, উদ্বেগ আরও জোরালো হয় মৃতের সংখ্যার দিক তাকালেই। এপ্রিল মাসের মধ্যে ৩ লক্ষ ২২ হাজার জনের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করেছে উক্ত সংস্থাটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনার পর ফের মহামারীর সামনে পৃথিবী? কারণ দেখিয়ে ভয়াবহ ইঙ্গিত বিজ্ঞানীদের

Global Warming Pollution: বিশ্ব উষ্ণায়নের জন্য বরফ গলার ফলে কেবল মাটিই উন্মুক্ত হচ্ছে না। কয়েক হাজার বছর ধরে বরফের ভেতর আটকে থাকা ভাইরাস, জীবাণুরাও মুক্তি পাচ্ছে।

প্রশ্ন উঠেছে, তবে কি জিরো কোভিড নীতি প্রত্যাহার করে ভুল করল চিন সরকার? গত দুই বছরে জিরো কোভিডের অধীনে আরোপিত লকডাউনগুলি ইতিমধ্যেই চীনের অর্থনীতিকে দুর্বল করেছে, এপ্রিলে সাংহাইয়ের আর্থিক পরিস্থিতি যে বেহাল পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার জেরে বিশ্বব্যাপী রপ্তানি ব্যবসাও ব্যাহত করেছে। এর ফলে ভেঙে পড়েছে চীনের অর্থনৈতিক ভিত। শুধু তাই নয় ভেঙে পড়েছে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাও। উদাহরণস্বরূপ বলা যায়, চলতি বছরের শুরুতে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রতি পাঁচজন চীনা নাগরিকের মধ্যে একজন করে বেকার ছিল। সাম্প্রতিক ব্লুমবার্গ রিপোর্ট বলছে, এই সংখ্যাটি আগামী বছর আরও খারাপ হবে। প্রায় ১১.৬ মিলিয়ন গ্র্যাজুয়েট কর্মহীনতায় ভুগতে পারেন বলেও আশঙ্কা করা হয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় একমাত্র উপায় প্রয়োজনীয় হারে টিকাকরণ। হংকয়ের উদাহরণ সামনে রেখে টিকাকরণের ওপর জোর দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথমে বয়স্কদের দিয়ে প্রক্রিয়া শুরু করে করিনি দেশের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ। এবং অতি সত্ত্বর। নচেৎ পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। দীর্ঘ দিনের বন্দি দশায় জনসাধারণের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়েছে তা ফিরিয়ে এনে সংক্রমণের হার কমাতে একমাত্র লক্ষ্য তাই সার্বিক টিকাকরণই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।