হলিউড সিনেমার অর্ধেক খরচে ভারতের পকেটে চাঁদ!

Chandrayaan-3 budget: সেকি! যে টাকায় চাঁদে উপগ্রহ পাঠাল ভারত, সেই টাকায় বহু সময়ে সিনেমাও বানাতে পারে না হলিউড।

Sohini Das
৩ মিনিট
হলিউড  সিনেমার অর্ধেক খরচে ভারতের পকেটে চাঁদ!

এ যেন এক ইতিহাস। সিনেমার পর্দায় যেমন দেখায় তার চেয়েও রঙিন। চাঁদের মাটি ছুঁয়ে ফেলল ভারতের পাঠানো মহাকাশযান। সফল ভাবে চাঁদে ল্যান্ডিং করে ফেলল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার। তার পেট থেকে বেরিয়ে এল রোভার প্রজ্ঞান। আপাতত চাঁদের মাটি খুঁটিয়ে দেখবে সেই রোভার, মাটি পরীক্ষা করে পাঠাতে থাকবে রিপোর্ট। চাঁদের গায়ে লিখে আসবে ভারতের নাম, খোদাই থাকবে সাফল্য গাঁথা। কিন্তু এই সাফল্য তো আর একদিনে আসে না। চার বছরের মনোনিবেশ, হাজার হাজার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারের রক্ত জল করা পরিশ্রম, এবং তার পাশাপাশি অর্থলগ্নি, এই সাফল্যের নেপথ্য়ে থাকে আরও অনেক কিছু, যার হদিশ রাখে না সাধারণ মানুষ।

আরও শুনুন: নিন্দার মাঝে উজ্জ্বল নাম! চন্দ্রযানের সাফল্যে যে ভাবে জুড়ল যাদবপুরের নাম

বুধবার চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান ৩। গত ১৪ জুলাই শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা হয়েছিল সেটি, গত ৫ অগস্ট পৌঁছয় চাঁদের কক্ষপথে। নানা উদ্বেগ, জল্পনার ভ্রূকূটিকে মিথ্যে করে শেষপর্যন্ত নির্ধারিত দিনেই চাঁদে অবতরণ করেছে চন্দ্রযান। এই গোটা মিশনে খরচ হয়েছে প্রায় ৬১৫ কোটি টাকা। সেই ২০২০ সালে এই মিশনের জন্য বরাদ্দ হয়েছিল ওই বাজেট। সেই টাকার মধ্যেই মিশন শেষও করেছেন ইসরোর বিজ্ঞানীরা। চাঁদে পৌঁছে গিয়েছে ভারত।

৬১৫ কোটি শুনে যাঁরা ভুরু কোঁচকাচ্ছেন, তাঁদের জন্য বলা রাখা ভালো, মহাকাশ গবেষণার কাজ সার্বিক ভাবেই ব্যয়বহুল। যন্ত্রপাতি থেকে শুরু করে মহাকাশযানের প্রায় প্রতিটি অংশ তৈরি করতেই খরচ হতে থাকে প্রচুর টাকাপয়সা। তবু এই যে খরচ, তা আদতে সভ্যতার কল্যাণেই। বিজ্ঞানের সাধনা বন্ধ হয়ে যাওয়ার মতো অভিশপ্ত কিছুই হতে পারে না যে কোনও দেশের জন্য। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমেরিকা, রাশিয়া বা চিনের ধারেকাছেও দাঁড়ায় না ভারতের অর্থনীতি। তবু সেই সব বাধা বন্ধকতা সত্ত্বেও যে বিজ্ঞান গবেষণা থমকে দাঁড়ায় না এদেশে, তাই ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠত্বের আসন এনে দিয়েছে যুগ যুগ ধরে।

সম্প্রতি এ বিষয়টির দিকেই আলোকপাত করেছেন ধনকুবের এলন মাস্ক। তিনি টুইটার তথা অধুনা এক্সের মালিক এবং স্পেসস্টেশন সংস্থা স্পেসএক্সেরও প্রধানও বটে। সেই এলন মাস্ক কার্যত অবাক হয়েছেন, ভারতের চন্দ্রাভিযানের সামগ্রিক বাজেটের দিকে তাকিয়ে। যে টাকায় চাঁদে উপগ্রহ পাঠাল ভারত, সেই টাকায় বহু সময়ে সিনেমাও বানাতে পারে না হলিউড। হলিউডের বিখ্যাত ছবি 'ইন্টারস্টেলার' বানাতে এর চেয়ে দ্বিগুণ টাকা ব্যায় করেছিলেন প্রযোজক। ক্রিস্টোফার নোলান নির্মিত ছবি 'ইন্টারস্টেলার'-এর বাজেট ছিল ১৬৫ মিলিয়ন ডলারের কাছাকাছি। টাকার হিসেবে যা দাঁড়ায় ১,৩৬১ কোটি টাকার ধারেকাছে। অর্থাৎ যে টাকায় চাঁদজয় করে ফেলল ভারত, তার দ্বিগুণ টাকা ব্যয় করে সিনেমা বানায় প্রথম বিশ্বের দেশগুলি। সে-ও হয়তো কম পড়ে কোনও কোনও ক্ষেত্রে।

আরও শুনুন: চাঁদের মাটিতে ভারতীয় তেরঙার ছবি আঁকা দিয়ে শুরু, এবার কী করবে প্রজ্ঞান?

ভারতের এই ভূমিকার প্রশংসা করেছেন এলন। ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি পোস্ট করে নিজের মাইক্রোব্লগিং সাইট এক্সে সে কথা লিখেওছেন তিনি। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়ে গিয়েছে বিষয়টি। আপাতত নেটদুনিয়ায় সবচেয়ে চর্চিত বিষয় এটি। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে বলিউড, হলিউডে বানানো নয় গুচ্ছ গুচ্ছ সিনেমা। তার মধ্যে বহু ছবিই পাতে দেওয়ারও যোগ্য নয়। সেখানে ওই বাজেটে চাঁদে মহাকাশ যান পাঠিয়ে দিল ভারত। যা কেবল চাঁদ ছুঁয়েই থেমে থাকবে না, চাঁদের মাটি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করে ডেটা পাঠাতে থাকবে ইসরোর কাছে। যা খুলে দেবে নতুন নতুন গবেষণার পথ, জানিয়ে দেবে এমন অনেক অনাবিষ্কৃত তথ্য, যা আগে জানত না মানুষ। আর ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাবে দেশ। আরও উন্নতি, আর অগ্রগতির দিকে। আর বিজ্ঞানের পথেই একমাত্র সেই অগ্রগতি সম্ভব। ভবিষ্যতে পৃথিবীর জন্য যে নতুন কোনও শক্তিভাণ্ডারের খোঁজ দেবে না এই গবেষণা, তা-ই বা কে বলতে পারে!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।