সুপার আই-কিউ, সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ! কোন চাকরির জন্য লোক খুঁজছেন এলন মাস্ক?

Elon Musk DOGE Hiring: মাস্ক এবং রামাস্বামী ব্যক্তিগতভাবে, বাছাই করা সেরা ১% আবেদনকারীদের পর্যালোচনা করবেন।

inscript
২ মিনিট
সুপার আই-কিউ, সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ! কোন চাকরির জন্য লোক খুঁজছেন এলন মাস্ক?

এলন মাস্ক এখন খোদ আমেরিকার প্রশাসনের খাস লোক। ট্রাম্পের বিশেষ বিভাগের দায়িত্ব তাঁরই কাঁধে। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ট্রাম্প এলন মাস্ক আর বিবেক রামাস্বামীকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (DOGE) দায়িত্ব দিয়েছেন। এই সরকারি দক্ষতা বিভাগের মাথা হচ্ছেন এলন মাস্ক। এবার এই বিভাগে চাকরি দিচ্ছেন মাস্ক, খুঁজছেন যোগ্য ও দক্ষ প্রার্থী। বিজ্ঞাপন দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ। কেমন চাকরি? কেমন আবেদনকারী খুঁজছেন মাস্ক?

DOGE-এর একটি নিজস্ব এক্স অ্যাকাউন্ট তৈরি হয়েছে এই সপ্তাহের শুরুতেই। ইতিমধ্যেই ১.২ মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে ট্রাম্পের এই বিভাগের। বৃহস্পতিবারই চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করেছেন মাস্ক। লেখা হয়েছে, হাজার হাজার আমেরিকান যারা DOGE-এ আমাদের সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বিভাগ৷ DOGE অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, খুচরো 'পার্ট-টাইম আইডিয়া জেনারেটর' খুঁজছে না তারা। এই বিভাগে কাজ করতে গেলে থাকতে হবে 'সুপার হাই-আইকিউ'। মার্কিন প্রশাসনের অস্বাভাবিক খরচ কমাতে প্রতি সপ্তাহে যারা ৮০ ঘণ্টার বেশি কাজ করতে ইচ্ছুক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটে জেতানোর পুরস্কার! ট্রাম্পের প্রশাসনে যে দায়িত্ব পেলেন এলন মাস্ক

Donald Trump-Elon Musk: প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, এলন মাস্ক 'সরকারি দক্ষতা বিভাগ'-এর নেতৃত্ব দেবেন।

কিছুকাল আগেই ভারতে নারায়ণ মূর্তি বলেছিলেন, নতুন প্রজন্মের উচিত সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করা। অর্থাৎ, যদি ১ দিন ছুটি ধরা হয় তাহলে সপ্তাহে ৬ দিনে অন্তত ১২ ঘণ্টার কাছাকাছি কাজ। মাস্ক বলছেন সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে হবে। মানে ৬ দিন ধরলে, দিনে ১৪ ঘণ্টার কাছাকাছি। চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষা বা অভিজ্ঞতা কী দরকার? এই নিয়ে স্পষ্ট কিছুই জানায়নি মাস্কের বিভাগ। বলা হয়েছে DOGE-এ আবেদনকারীদেরকে তাদের বিস্তারিত তথ্য X-এ সরাসরি মেসেজ করে পাঠাতে বলা হয়েছে। তবে, শুধুমাত্র 'ভেরিফায়েড' প্রিমিয়াম X সাবস্ক্রিপশন আছে এমন ব্যবহারকারীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ মাসিক ৮ ডলার সাবস্ক্রিপশন দেন এমন মানুষই আবেদন করতে পারবেন।

মাস্ক এবং রামাস্বামী ব্যক্তিগতভাবে, বাছাই করা সেরা ১% আবেদনকারীদের পর্যালোচনা করবেন। যদিও এই আবেদনকারীদের র‌্যাঙ্কিংয়ের মানদণ্ডও নির্দিষ্ট করা হয়নি। মাস্ক স্পষ্ট জানিয়েছেন, এটি ক্লান্তিকর কাজ হতে চলেছে। এর ফলে প্রচুর শত্রুও তৈরি করবে এবং এর ক্ষতিপূরণও শূন্য। মাস্ক এবং রামাস্বামী স্পষ্ট করে দিয়েছেন, অনেক সরকারি আমলাই সামান্য কাজ করেন বা প্রায় কোনও কাজই করেন না। তারা লোকেদেরকে সেটুকুই বলেন যা তারা শুনতে চান এবং কাজের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন। মাস্ক যেমন লোক চাইছেন তারা এই সরকারি আমলাদের মতো হবেন না একেবারেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বের ধনীতম ব্যক্তি এবার মার্কিন প্রশাসনে! যেভাবে বিশ্ব দখলের পথে এগোচ্ছেন মাস্ক

Elon Musk Life: মাস্কের যখন বছর আটেক বয়স, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে যায়।

প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার DOGE গঠনের ঘোষণা করেছিলেন। বলেছিলেন মার্কিন প্রশাসনে খরচ কমানো, অতিরিক্ত বিধি-নিষেধ কমানো এবং ফেডারেল এজেন্সি পুনর্গঠন করার জন্য মাস্ক এবং রামাস্বামীকে দায়িত্ব দিয়েছেন তিনি। এই বিভাগটি ফেডারেল সরকারের বাইরে থেকেই কাজ করবে। সরকারের বাইরে থেকেই সরকারকে পরামর্শ এবং নির্দেশনা দেবে।

ট্রাম্প DOGE-এর কাজের জন্য একটি সময়সীমাও নির্দিষ্ট করেছেন। এর লক্ষ্য ২০২৬ সালের ৪ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করা। মাস্ক চাকরি দিচ্ছেন ঠিকই, কিন্তু যে অস্বাভাবিক কাজের সময় ও 'আইকিউ' তিনি চাইছেন তা পূরণ হবে তো? ধীরে ধীরে বিশ্বে ১৪ ঘণ্টা কাজ কি স্বাভাবিক হয়ে ওঠার পথে? মাস্কের মতো মানুষ, বিশ্বের ধনীতম ব্যক্তি যখন প্রশাসনের অংশ হয়ে ওঠেন বা নিয়োগের জায়গায় চলে আসেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে চাকরির পরিবেশ নিয়ে। মুনাফা সর্বোচ্চ করার লক্ষ্যে মাস্কের মতো উদ্যোগপতিরা কি কর্মীদের অধিকারকে আরও পিষে ফেলার দিকেই এগোচ্ছেন না?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?