বিজেপির ভেতর ক্রমে গুরুত্ব হারাচ্ছেন শুভেন্দু? ছোট ঘটনায় তুঙ্গে জল্পনা

বিজেপির কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, ত্রিপুরার ভোটে দলের তারকা প্রচারকের তালিকায় রাখা হয়নি বিরোধী দলনেতাকে।

Kanad Dasgupta
৩ মিনিট
বিজেপির ভেতর ক্রমে গুরুত্ব হারাচ্ছেন শুভেন্দু? ছোট ঘটনায় তুঙ্গে জল্পনা

দিল্লির বিজেপি কী ঝেড়েই ফেলল শুভেন্দু অধিকারীকে? দলে তাহলে গুরুত্ব কমছে বিরোধী দলনেতার?

ত্রিপুরার ভোটে দলের 'স্টার ক্যাম্পেনার' বা তারকা প্রচারকের তালিকায় নাম নেই বিধানসভার বিরোধী দলনেতার। দলের সহ-সভাপতি তথা রাজ্য শাখার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ভিন রাজ্যের দায়িত্ব দিয়ে খাতায়-কলমে রাজ্য ছাড়া করার সংবাদে নিশ্চিতভাবেই উল্লসিত হয়েছিলেন দলের শুভেন্দু-গোষ্ঠী। এবার সেই শুভেন্দু অধিকারীকেই 'তারকা' মর্যাদা না দিয়ে ম্যাচ ড্র করে দিলেন শাহ-নাড্ডা।

রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন যেদিন প্রত্যাহৃত হল, সেদিনই বিজেপির কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, ত্রিপুরার ভোটে দলের তারকা প্রচারকের তালিকায় রাখা হয়নি বিরোধী দলনেতাকে। শুভেন্দুর নাম না থাকলেও বাংলা থেকে ওই তালিকায় আছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির সভাপতি সাংসদ ড. সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এছাড়া বিস্ময়করভাবে রয়েছেন প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের নাম। বাংলার পাঁচ নেতাকে 'স্টার ক্যাম্পেনার' হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও কেন বাদ পড়লেন দিল্লির গুড বুকে থাকা শুভেন্দু অধিকারী, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল চরমে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হোয়াটসঅ্যাপে হম্বিতম্বি বিধানসভায় দিশেহারা, কেন নেতৃত্বহীন বঙ্গ বিজেপি?

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও পরিষদীয় দল চলতে পারে না। এই দিকটাও বিজেপি-র রাজ্য নেতৃত্বকে ভেবে দেখতে হবে৷

বঙ্গ-বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে জোরদার হট্টগোল হয়েছিল। শাসক ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। ওই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই শাস্তির প্রতিবাদে বিধানসভার বাদল অধিবেশন বয়কট ঘোষণা করে বিজেপি। এই ইস্যুতে মামলাও করেন বিজেপি বিধায়করা। তবে কোনও লাভ হয়নি। গত কয়েক দিন ধরে বিধানসভা চত্বরে ধরনায় বসেন ওই বিধায়করা। বৃহস্পতিবার শুভেন্দু-সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করা হয়।

রাজ্যে 'লড়াই' করে বিধানসভায় ফের প্রবেশাধিকার পেলেও নিজের দলই শুভেন্দুকে ত্রিপুরায় প্রবেশের অনুমতি দিল না। গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব অন্যরকম এই বার্তা দিয়ে শুভেন্দুকে কার্যত 'সতর্ক'-ই করল বলে বঙ্গ-বিজেপির একাংশ মনে করছে। রাজনৈতিক মহলের অভিমত, ওই তালিকায় নাম না থাকার অর্থ, দলে শুভেন্দুর গুরুত্ব কমছে। যে কোনও রাজনৈতিক দলই কোনও নির্বাচনে বা উপ-নির্বাচনে প্রচারের জন্য দলের গুরুত্বপূর্ণ, বিশিষ্ট তথা জনপ্রিয় নেতাদের সেখানে পাঠায়। এদের বলা হয় 'তারকা-প্রচারক'। এই তালিকায় যাঁরা ঢুকতে পারেন, দলেও তাঁদের গুরুত্ব বৃদ্ধি পায়। আগামী ২৩ জুন ত্রিপুরার চার কেন্দ্র, আগরতলা, টাউন বারদোয়ালি, সুরমা ও যুবরাজনগরে উপনির্বাচন হবে। চার কেন্দ্রেই প্রার্থী রয়েছে শাসক বিজেপির। সদ্য মুখ্যমন্ত্রী হওয়া ডা. মানিক সাহা নিজে প্রার্থী হয়েছেন টাউন বারদোয়ালি কেন্দ্র থেকে। এই চার কেন্দ্রে প্রচারের জন্যই তৈরি হয়েছে বিজেপির তারকা প্রচারকের তালিকা। আর সেখান থেকেই বাদ পড়েছেন বাংলার বিরোধী দলনেতা।

এই তালিকায় বাংলা থেকে দিলীপ, সুকান্ত, লকেট, নিশীথ এবং রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন। তালিকায় রূপা কীভাবে ঢুকে পড়লেন, তা নিয়েও বিজেপির অন্দরে তুমুল চর্চা শুরু হয়েছে। রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার রূপা কার্যত ঘরেই উঠে গিয়েছিলেন। বিচ্ছিন্নভাবে এমন কিছু মন্তব্যও করেছেন, যা দলের অস্বস্তি বৃদ্ধি করে। সেই রূপা দিল্লির কাকে ধরে তারকা-প্রচারকের তালিকায় নাম তুললেন, তা নিয়েও জল্পনা চলছে।

তবে যাবতীয় জল্পনা একাই শুষে নিয়েছেন শুভেন্দু অধিকারী৷ চর্চা তুঙ্গে, বঙ্গ বিজেপির অন্দরে গোষ্ঠীতন্ত্র কায়েম করে সংগঠনকে দুর্বল করার যে অভিযোগ শুভেন্দু-বিরোধী গোষ্ঠী ধারাবাহিকভাবে দিল্লিকে জানাচ্ছিল, সেই অভিযোগকেই মান্যতা দিল কেন্দ্রীয় নেতৃত্ব। স্পষ্ট হয়েছে, মোদি-শাহর তথাকথিত 'কাছের লোক' শুভেন্দু অধিকারীর গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল দিল্লি। এখন মুখরক্ষায় শুভেন্দু-লবি যে সাফাই-ই দিক, বাস্তব এটাই, বিজেপির শীর্ষ নেতৃত্ব 'তারকা' হিসেবে গণ্যই করেননি শুভেন্দু অধিকারীকে। এখন দেখার, অন্য কোনও পথে ধরাধরি করে ওই তালিকায় শুভেন্দু নিজের নাম ঢোকাতে পারেন কি না!

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।