কবরে ঝোলানো তালা! ভুয়ো খবরের নেপথ্যে থাকা আসল যে সত্য স্তম্ভিত করবে...

Truth of Locked Grave in Hyderabad: কবরটি আসলে পাকিস্তান নয়, এই ভারতেরই তেলেঙ্গানার হায়দরাবাদে অবস্থিত।

inscript
৩ মিনিট
কবরে ঝোলানো তালা! ভুয়ো খবরের নেপথ্যে থাকা আসল যে সত্য স্তম্ভিত করবে...

কবরের উপরে লোহার গ্রিল, তাতে আটকানো তালা। এমন আজব কবরের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভাবনীয় বিতর্কের ঝড় তুলেছে। কবরে তালা ঝোলানো অদ্ভুত ঘটনা নিঃসন্দেহে তবে সেই কবর, কোথাকার, কেনই বা তালা ঝোলানো হচ্ছে- এসব নিয়ে ভুয়ো খবর উড়তে উড়তে হানা দিয়েছে পাকিস্তান! হায়দরাবাদের কবর হয়ে গিয়েছে পাকিস্তানের কবর। এমনকী মৃতের সঙ্গে কী কী ঘটেছে তা নিয়ে অযৌক্তিক কাহিনিও গড়া হয়েছে! গুজব রটিয়ে দেওয়া হয়েছে, প্রয়াত যুবতী কন্যার বাবা-মা লোহার গ্রিল দিয়ে তাঁদের প্রিয়জনের কবরে তালা ঝুলিয়ে দিয়েছেন। কেন? পাকিস্তানে কবর রক্ষক এবং অন্যরা নাকি 'নেক্রোফিলিয়া'র সঙ্গে যুক্ত! অর্থাৎ মৃতদেহের সঙ্গে ধর্ষণ, যৌনতা! তাই মৃত মেয়েদের বাঁচাতে বাবা-মায়েরা কবরে তালা লাগাতে বাধ্য হচ্ছেন! সমস্তটাই মন গড়া! আসল সত্য কী?

কবরটি আসলে পাকিস্তান নয়, এই ভারতেরই তেলেঙ্গানার হায়দরাবাদে অবস্থিত। তেলেঙ্গানার প্রাচীন শহর হায়দরাবাদের মদনাপেটের দারব জং কলোনির পাড়ায় মসজিদ ই সালার মুল্ক নামে একটি মসজিদের পাশের একটি কবরস্থানে এই কবরটি তৈরি করা হয়েছিল। প্রায় বছর দুয়েক আগে সংশ্লিষ্ট কমিটির অনুমতি না নিয়েই কবরটি তৈরি করা হয়েছিল। কবরটি একজন মহিলার৷ কবরস্থানে ঢোকার মুখেই সেই কবর খোঁড়া হয়। ফলে কবরস্থানে ঢুকতে গেলে ওই কবর মাড়িয়েই ঢুকতে হবে। সেই জন্যই মৃত মহিলার ছেলে কবরের উপর একটি গ্রিল বসিয়ে দেন, যাতে পথচারীরা কবরের উপর দিয়ে হাঁটতে না পারেন। শুধু এই নয়, অনেকেই জায়গা না থাকায় পুরনো কবরেই নতুন মৃতদেহ কবর চাপা দিয়ে দেন। গ্রিল আর তালা লাগানো থাকলে সেই বিষয়টি আর সম্ভব হয় না, জানাচ্ছেন ওই মসজিদের মুয়াজ্জিন মুক্তার সাহাব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মৃত্যুর পরেও মেলেনি কবর! কীভাবে আত্মহত্যা করেছিলেন রহস্যময়ী ক্লিওপেট্রা?

Cleopatra Death Mystery: ২,০০০ বছরেরও বেশি পেরিয়ে গেলেও অ্যান্টনি এবং ক্লিওপেট্রার সমাধি এখনও খুঁজে পাওয়া যায়নি।

এই সহজ বিষয়টি থেকে কীভাবে পাকিস্তান-নেক্রোফিলিয়া এসব গুজব রটে গেল? 'দ্য কার্স অব গড - কেন আমি ইসলাম ছেড়েছি' বইয়ের লেখক হারিস সুলতান প্রথম এই ছবিটি টুইটারে শেয়ার করেন এবং লেখেন যে, পাকিস্তান এমন একটি যৌন হতাশ সমাজ তৈরি করেছে যে মানুষজন কবরেও তালা লাগাতে বাধ্য হচ্ছেন যাতে তাদের মৃত কন্যাদের ধর্ষণ না করা হয়।" জিহাদ ওয়াচের পরিচালক রবার্ট স্পেন্সারও টুইটারে লেখেন, "পাকিস্তান: নেক্রোফিলিয়া প্রতিরোধে মৃত কন্যাদের কবরে তালা ঝোলাচ্ছেন বাবা-মা।" ভুয়ো খবরের সূত্রপাত ঘটে ঠিক এখান থেকেই। তবে মূল ছবিটি তুলেছিলেন আশিষ নামের এক ব্যক্তি। তাঁর কথায়, কয়েক বছর আগে কবরস্থানে গিয়েছিলেন তিনি এবং সেখানে লোহার গ্রিল আর তালা দেওয়া বিরল কবরটি দেখেন। তখনই সেটির একটি ছবি তুলে রাখেন এবং নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন। সেই ছবিই এখন ভাইরাল হয়ে যায়। "ছবিটি ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের একটি কবরের। এটা পাকিস্তানের কোনও কবর নয়,” সাফ জানিয়েছেন আশিষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দাহকাজ না কবর, শেষ সৎকারের কাজে কোনটি পরিবেশের জন্য ভালো? খোলসা করলেন বিজ্ঞানীরা

Cremation or Burial which is Eco-Friendly : হিন্দুদের দাহকাজ না মুসলিম-খ্রিস্টানদের কবর – কোনটি পরিবেশের জন্য ভালো? কোনটি পরিবেশের ক্ষতি করে না?

আসলে, কবর স্থানে ঠাঁই নাই ঠাঁই নাই। কোঠি, বারকাস, নামপল্লী, সায়দাবাদ, ফিসালবান্দা, তালাব কাট্টা, মোগলপুরা, মিসরি গুঞ্জ, আলাইবাদ, হুসেনিয়ালাম, ইয়াকুতপুরা, গোলকুন্ডা এবং মদনাপেট এমন কয়েকটি এলাকা যেখানে কবরস্থান খুঁজে পাওয়াই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এমনটা যে হবে, গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তারা তা কয়েক বছর আগেই অনুমান করেছিলেন। বর্তমান এবং ভবিষ্যত জনসংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা করে শহরের আশেপাশের এলাকায় প্রায় ১,০০০ টি কবরস্থানের প্রয়োজন ছিল। অথচ পার্শ্ববর্তী এলাকায় কবরস্থান রয়েছে মাত্র ২৯১টি। হায়দরাবাদের পূর্ববর্তী মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় ৬৯৯টি কবরস্থান ছিল, সেই কবরস্থানগুলিই ৯০ শতাংশেরই জমি পাঁচ একরের নিচে এবং ২৯১ টি কবরস্থান ছিল আশেপাশের পৌরসভা এলাকায়। মোট ৩৮৭ টি কবর ব্যক্তিগত জমিতে তৈরি এবং স্থানীয় কমিটি দ্বারা পরিচালিত।

২০১১ সালে পাকিস্তানে একটি নেক্রোফিলিয়ার ঘটনা প্রকাশ্যে আসে। করাচির উত্তর নাজিমাবাদ থেকে মহম্মদ রিজওয়ান নামে একজন কবর রক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল। জেরাতে সে ৪৮ জন মহিলার মৃতদেহ ধর্ষণের কথা স্বীকারও করেছিল। তবে এই ভাইরাল হওয়া ছবির ঘটনাটির সঙ্গে 'বিকৃতকাম' জড়িয়ে নেই মোটেও। বরং জড়িয়ে আছে, শহরে মৃতদের জায়গা না পাওয়ার অদ্ভুত সমস্যা! শহরে পুরনো কবরে শুয়ে থাকা প্রিয়জনকে বাঁচাতে তাই সন্তান এসে তালা বন্ধ করে যাচ্ছেন মৃত মা-কে। ভুয়ো খবর, পাকিস্তানের গরম গরম উত্তেজনা, যৌনতার হিংসার অনেক উর্ধ্বে যে সমস্যা ভাবাচ্ছে প্রশাসনকেও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।