মোদিকে সিংহাসনে রাখতেই জাল ভোটার তালিকা?

Rahul Gandhi : ভুয়ো ঠিকানা পাওয়া গিয়েছে ৪০,০০৯ জনের। তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঠিকানাও রয়েছে বলে দাবি করেন রাহুল।

Tanvia Barua
৪ মিনিট
মোদিকে সিংহাসনে রাখতেই জাল ভোটার তালিকা?

প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী দু-দিন আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে ‘অ্যাটম বোমা’ ফাটানোর কথা বলেছিলেন। ৭ অগাস্ট একটি সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিত মিলল। ১ ঘণ্টা ১২ মিনিটের এই সাংবাদিক সম্মেলনে রাহুল অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনটির শিরোনাম ছিল - 'ভোট চোরি কা অ্যাটম বোমা সবুত'। যার বাংলা অর্থ- ভোট চুরির বোমার মতো প্রমাণ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী কী অভিযোগ তুললেন রাহুল?

রাহুলের অভিযোগ, দেশ জুড়ে ভোট কারচুপি হচ্ছে। কীভাবে ভোট চুরি হচ্ছে তা জানতে তাঁদের অনেক সময় লেগেছে বলে জানান তিনি। ভোটার তালিকা নিয়ে পাঁচটি স্তরে ছ’মাস ধরে তদন্ত করেছে কংগ্রেসের প্রতিনিধিরা। তাঁর অভিযোগ, লোকসভাব নির্বাচনে কমিশন জাল ভোটার এবং নকল ভোটারদের ভোটদানের সুযোগ করে দিয়েছে। তিনি অভিযোগ তুলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সুবিধা করে দিয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি সেই সুযোগে ভোটে কারচুপি করেছে।

রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে মূলত ৫ প্রকার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তার মধ্যে ডুপ্লিকেট ভোটার, অবৈধ ঠিকানা, অবৈধ ছবি ব্যবহার করে ভোটার তালিকা তৈরির কথা আমরা আগেও শুনেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাহুল অভিযোগ করেছেন, মহারাষ্ট্রের শিরডি বিধান সভায় শুধুমাত্র একটি বিল্ডিং থেকে ৭,০০০ নতুন ভোটারের নাম যুক্ত করা হয়েছে। তিনি বলেছেন, "লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেস এবং তার জোট দলগুলিই রাজ্যের সিংহভাগ আসনে জিতেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে তারা হেরে গেল।" এর মধ্যে ১ কোটি নতুন ভোটারকে যুক্ত করে ভোট তোলার অভিযোগ তুলছেন রাহুল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
WB Electoral Roll : নির্বাচন কমিশনের অভূতপূর্ব নির্বাচনী তালিকা সংশোধন এবার বঙ্গেও

West Bengal Election : ভারতের নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের জানিয়েছেন, নির্বাচনী তালিকার বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দেওয়া হবে শীঘ্রই।

তাঁর কথায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোটচুরি হয়েছে বেঙ্গালুরুর বিধানসভা কেন্দ্র মহাদেবপুরায়। বেঙ্গালুরুর সেন্ট্রালের অধীনে এই বিধানসভা কেন্দ্র। রাহুল বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রালে কড়া প্রতিযোগিতা হয়েছিল। কংগ্রেস প্রার্থী মনসুর আলি খানা বেশির ভাগ সময়ে এগিয়ে ছিলেন। কিন্তু দেখা গেল কংগ্রেস বিজেপির পিসি মোহনের কাছে ৩২,৭০৭ ভোটে হেরেছে। তাঁর দাবি, মূলত ফর্ম ৬ ব্যবহার করে জাল ছবি, জাল ঠিকানা দিয়ে নতুন ভোটাদের নাম তালিকায় যোগ করা হয়। এই ফর্ম ১৮-২৫ বছর বয়সী ভোটারদের জন্য। শুধুমাত্র জন্ম শংসাপত্রে নিজের সই থাকলেই এই ফর্ম ভরা যায়। দেখা গিয়েছে, মহাদেবপুরের ৩২,৭০৭ নতুন ভোটারদের বেশির ভাগেরই বয়স ৯৭-৯৮।

রাহুলের দাবি, কংগ্রেস কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ১৬টি জিতবে বলে ভেবেছিল। কিন্তু কংগ্রেস শুধুমাত্র নয়টি আসনই পেয়েছে। তিনি এর জন্য ভোট কারচুপিকেই দায়ী করছেন। তাঁর কথায়, “বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভায় মোট ভোট পড়েছে ৬.২৬ লক্ষ। বিজেপি জিতেছে ৩২,৭০৭ ভোটের ব্যবধানে। মহাদেবপুরায় কংগ্রেস পেয়েছে ১,১৫,৫৮৬ ভোট এবং বিজেপি পেয়েছে ২,২৯,৬৩২ ভোট। কংগ্রেস সব বিধানসভা জিতেছে, কিন্তু এই একটি আসন ছাড়া।" তাঁর আরও দাবি, "আমরা ১,০০,২৫০টা ভোট চুরির প্রমাণ পেয়েছি।"

সাংবাদিক সম্মেলনে তিনি শুধু দাবিই করেননি ভোটার তালিকা তুলে ধরে নিখুঁত ভাবে বুঝিয়ে দিলেন কী করে একটার পর একটা ভোটে ‘কারচুপি’ হয়েছে। ওই তালিকায় দেখা গিয়েছে, চারটি ভিন্ন ভোটকেন্দ্রেই একটি ব্যক্তির নাম রয়েছে। "এরকম শত শত ঘটনা ঘটেছে," বলে দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, "৬৮ জন ভোটারের ঠিকানা ছিল একটি পানশালায়।" রাহুল বলেছেন, কংগ্রেসের প্রতিনিধিরা এই জায়গাগুলিতে গিয়েছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৭৭ আর ২০২৪: ইন্দিরা আর মোদির দুই নির্বাচনে কী কী আশ্চর্য মিল?

Indira Vs Modi: ১৯৭৭ সালে বিরোধী নেতাদের উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়। বিরোধিতা করার অপরাধে ১ লক্ষেরও বেশি মানুষকে জেলবন্দি করা হয়েছিল।

হরিয়ানার নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস হরিয়ানায় ভালো ফল করেছিল কিন্তু দেখা গেল বিধানসভা নির্বাচনে হেরে গেল কংগ্রেস। বিধি বদলে নির্বাচন কমিশন ভোটগ্রহণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেয়নি। এই নিয়ে সমালোচনা করেন রাহুল। তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সন্দেহজনক বলে উল্লেখ করেছেন। হরিয়ানায় ভুয়ো ভোটার-১১,৯৬৫। একই ভোটারের নাম একাধিক বার রয়েছে তালিকায়। ভুয়ো ঠিকানা পাওয়া গিয়েছে ৪০,০০৯ জনের। তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঠিকানাও রয়েছে বলে দাবি করেন রাহুল।

রাহুল প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন কেন বৈদ্যুতিন মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করেনি? এই নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বৈদ্যুতিন মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করা হলে ৩০ সেকেন্ডে তাদের জালিয়াতি সামনে এসে যেত। রাহুল স্পষ্ট বলেন, মহারাষ্ট্রের নির্বাচনে ভোট চুরি হয়েছে। আর তার জন্যই নির্বাচনে হেরেছে কংগ্রেস। ৪০ লক্ষ সন্দেহজনক ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছিল বলে দাবি করেন তিনি। রাহুল প্রশ্ন তোলেন, পাঁচ বছরে মহারাষ্ট্রে যে ভোটারের সংখ্যা ছিল তা পাঁচ মাসের মধ্যেই হঠাৎ বেড়ে গেল কী করে?

একদম শেষে রাহুল গান্ধী বলেন, "যদি তারা (বিজেপি) আরও ২৫টি আসন হেরে যেত" তাহলে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা হারাত। তাঁর দাবি, এই কারণেই বিজেপি এই ঘটনাগুলি সাজিয়েছিল।

রাহুল নির্বাচন কমিশনের আধিকারিকদের হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘আপনারা যে পদেই থাকুন না কেন, সিনিয়র হোন বা জুনিয়র, আপনাদের রেয়াত করা হবে না।’’ তিনি দাবি করেছেন, একাধিক আসনে ভোটার তালিকার কারচুপি জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। গুরুত্বপূর্ণ হলো রাহুল বলেছেন, ভারতে নির্বাচনের ক্ষেত্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ব্যালট পেপার নিয়ে বিতর্কের থেকেও জরুরি বিষয় নির্বাচন কমিশনের স্বাধীনতা। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলেই নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব।

প্রসঙ্গত, রাহুল গান্ধী বারবার বলেছেন মহাদেবপুরে হাড্ডাহাড্ডি লড়াই ছিল তারপরও কংগ্রেস নির্বাচনে হারল। হরিয়ানাতেও লোকসভা ভোটে ভালো ফল করে বিধানসভা ভোটে হারল। মহারাষ্ট্রেও লোকসভা ভোটে ভালো ফল করে বিধানসভা ভোটে হেরে গেল কংগ্রেস। প্রশ্ন উঠছে, বিরোধী দলের ক্ষমতা থাকা রাজ্যেও যদি এই হারে ভোট কারচুপি হয় তাহলে বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে?

এতদিন নির্বাচন কমিশন বিরোধীদের এই অভিযোগকে গুরুত্ব দেয়নি। প্রশ্ন হলো, এবার কি প্রমাণ পেয়ে নির্বাচন কমিশন জেগে উঠবে? যদি তা না হয় তাহলে সাংবিধানিক সংকট ঘটবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।