এই গ্রীষ্মেই বার্সেলোনায় ফিরতে চলেছেন মেসি? তবে তার আগে মানতে হবে এই শর্তগুলো

PSG Lionel Messi Returning FC Barcelona : বারবার সামনে আসছে আরও একটি সম্ভাবনা। মেসি কি তাহলে শেষবেলায় ক্লাব পরিবর্তনের দিকে পা বাড়াবেন?

inscript
৩ মিনিট
এই গ্রীষ্মেই বার্সেলোনায় ফিরতে চলেছেন মেসি? তবে তার আগে মানতে হবে এই শর্তগুলো

২০২২-এর ডিসেম্বরে আসল স্বপ্নপূরণ হয়ে গিয়েছে। তাঁর হাতে উঠে এসেছে বিশ্বকাপ। স্রেফ এই দৃশ্য দেখার জন্য ফুটবল বিশ্বের একটা বড় অংশের মানুষ অপেক্ষায় ছিল। তিনিও তো কেরিয়ার জুড়ে অজস্র খ্যাতি, সুনাম, রেকর্ডের পাশাপাশি এই সোনালি ট্রফিটার দিকেই তাকিয়েছিলেন। ডিসেম্বরে সেই মাহেন্দ্রক্ষণ এখনও যেন ভর করে আছে লিওনেল মেসির মনে। তারপর কেটে গিয়েছে বেশকিছু মাস। নিজের নিজের ক্লাবে ফিরে গিয়েছেন ফুটবলাররা। বেশকিছু ট্রান্সফার রদবদলও দেখেছে ফুটবল বিশ্ব।

এখানেই বারবার একটা প্রসঙ্গ উঠে আসছে। বর্তমানে ফ্রান্সের ক্লাব পিএসজি-তে খেলছেন লিওনেল মেসি। একদিকে নেইমার, অন্যদিকে কিলিয়ান এমবাপে – মেসির সঙ্গে এই দুই খেলোয়াড় থাকায় আক্রমণ ভাগেও ঝাঁঝ বেড়েছে পিএসজির। কিন্তু বারবারই প্যারিসের এই ক্লাবটির ড্রেসিংরুমে শোনা যায় চাপা বিদ্রোহ। মেসি ভক্তদের দাবি, কেবল এমবাপেকেই গুরুত্ব দেওয়া হয় ফ্রান্সে। এসবের মাঝেই বারবার সামনে আসছে আরও একটি সম্ভাবনা। মেসি কি তাহলে শেষবেলায় ক্লাব পরিবর্তনের দিকে পা বাড়াবেন? আর সেক্ষেত্রে তাঁর গন্তব্য হতে পারে বার্সেলোনা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ওকে বেচে দাও', পিএসজির হারের পর ফের মেসির ওপর বিশ্বকাপের 'বদলা' নিচ্ছে ফরাসিরা?

Lionel Messi PSG Defeat : মেসির ওপর তেড়েফুঁড়ে ওঠেন ফরাসি সমর্থকরা। সরাসরি তাঁদের বক্তব্য, “মেসিকে বেচে দাও। এঁদের আর দরকার নেই।”

এফসি বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্কটা যে কতটা গভীর, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ছোট থেকে বার্সেলোনার প্রশিক্ষণ কেন্দ্র লা মাসিয়ায় বড় হয়েছেন মেসি। এখান থেকেই একটু একটু করে তাঁর বিশ্বজয়ের যাত্রা শুরু। জটিল অসুখের অস্ত্রোপচারও বার্সেলোনার দৌলতে হয়েছিল। স্পেনের এই ক্লাবের হয়ে একের পর এক রেকর্ড তৈরি করেছেন মেসি। করেছেন অবিশ্বাস্য সব গোল। জিতেছেন অজস্র ট্রফি। কিন্তু নানা কারণে, ক্লাবের কর্তাদের মনোভাবে অসন্তুষ্ট হয়ে মেসি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। চোখের জলে বিদায় জানিয়েছিলেন এতদিনের পুরনো ক্লাবকে।

তারপর কেটে গিয়েছে অনেকগুলো সময়। বার্সেলোনার সেই সোনালি দল আর নেই। কিন্তু নতুন প্রতিভারা একটু একটু করে উঠে আসছে সেখানে। রয়েছে লেওয়ানডস্কি, টের স্ট্যাগেনের মতো অভিজ্ঞরাও। এর মধ্যেই ফের একবার মেসির প্রসঙ্গ সামনে চলে এল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পিএসজি-তে অনেকদিন ধরেই মনমেজাজ ভালো নেই মেসির। এমনিতে এখন বিশ্বকাপও তাঁর ট্রফি ক্যাবিনেটে চলে এসেছে। আপাতত পিএসজি ছেড়ে অন্য ক্লাবে যেতে চান আর্জেন্টিনার অধিনায়ক। আর সেখানেই তাঁর প্রথম পছন্দ বার্সেলোনা। জানা যাচ্ছে, সেরকম হলে এই গ্রীষ্মেই মেসি বার্সেলোনায় ফিরতে চান। ফের একবার পুরনো জার্সি গায়ে চাপিয়ে খেলতে চান তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার সরাসরি মহাকাশে পাড়ি এমি মার্তিনেজের! মেসি-রোনাল্ডোরাও পাননি এমন 'বিরল' সম্মান

Emiliano Dibu Martinez Argentina Goalkeeper : একটি বিশেষ সম্মানের ভাগীদার হচ্ছেন তিনি। এমনই বিরল সেই সম্মান, যা মেসি-রোনাল্ডোরাও এখনও পাননি!

এই তথ্যটি স্রেফ হাওয়ায় ভেসে বেড়ানো খবর নয়, তা বার্সেলোনার অন্দরে কান পাতলেও বোঝা যাবে। কারণ, ইতিমধ্যেই মেসিকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বার্সেলোনার ক্লাব কর্তারা। তিনি ঘরের ছেলে, যখন খুশি আসতে পারেন ইত্যাদি কথা বললেও কিছু জায়গায় নিজেদের তৈরি রাখছে ক্লাব। বার্সেলোনার বক্তব্য, মেসি ক্লাবে আসতেই পারেন। তাঁকে স্বাগত। কিন্তু এখন আসতে গেলে মেসিকে অতি অবশ্যই তিনটে শর্ত মেনে চলতে হবে। তা না হলে আসা যাবে না।

কী এই শর্ত? বার্সেলোনা কর্তাদের দাবি, প্রথমত ক্লাবের আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়। আর এই মুহূর্তে বাজারে মেসির দর আকাশছোঁয়া। আরবের ক্লাবও বিশাল টাকা দিয়ে মেসিকে দলে নিতে চায়। কিন্তু বার্সেলোনার সাফ বতব্য, যদি মেসিকে দলে আসতে হয়, তাহলে বর্তমান বাজারদরের থেকে কম টাকায় আসতে হবে। অত টাকা বার্সেলোনার দেওয়ার ক্ষমতা নেই।

দ্বিতীয়ত, বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। তাঁর সঙ্গে মেসির সম্পর্ক খুব একটা ভালো নয়। তবুও বিশ্বকাপ জয়ী কিংবদন্তিকে ফিরিয়ে আনার ব্যাপারে কয়েকবার কথাও বলেছেন সংবাদমাধ্যমে। তবে ক্লাব কর্তাদের বক্তব্য, যদি মেসি নিজে এগিয়ে এসে ক্লাবে ফেরার কথা বলেন, লাপোর্তার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখেন, তবেই ভেবে দেখা যেতে পারে।

তৃতীয়ত, মেসি এই মুহূর্তে যে জায়গায়, তাতে দলের মূল চালিকাশক্তি হিসেবে তাঁকেই দেখতে পছন্দ করবেন অনেকে। মেসিও চাইবেন, যদি বার্সেলোনায় যাওয়া যায়, তাহলে অধিনায়কের আর্মব্যান্ডটি যেন তাঁকে দেওয়া হয়। তবে এই ব্যাপারে নিজেদের অবস্থান পরিস্কার করে দিয়েছে বার্সেলোনা। মেসি এলেও তাঁকে অধিনায়কত্ব দেওয়া হবে না। লেওয়ানডস্কি, রোনাল্ড আরাউজো, আন্দ্রে টের স্ট্যাগেনদের লিডারশিপকেই মান্যতা দিতে হবে। ড্রেসিংরুম থেকে মাঠ, সবেতেই তাঁরাই নেতা। বার্সা কোচ জাভি তাঁর দলে মেসিকে চান। কিন্তু এত শর্ত মেনে মেসি কি আসবেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।