রোনাল্ডোর গোপন খাবার থেকে ক্রোয়েশিয়ার 'সেক্সিয়েস্ট ফ্যান', বিশ্বকাপ রঙিন হয়ে থাকল যে ঘটনায়

FIFA World Cup 2022 : এই ফ্রেমের বাইরেও বিশ্বকাপের আরও বেশকিছু মুহূর্ত রয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমনই কিছু বিশেষ মুহূর্তের ঝলক রইল

Aritra Som
৫ মিনিট
রোনাল্ডোর গোপন খাবার থেকে ক্রোয়েশিয়ার 'সেক্সিয়েস্ট ফ্যান', বিশ্বকাপ রঙিন হয়ে থাকল যে ঘটনায়

১৮ ডিসেম্বরের পর রাত জাগার পালা শেষ হয়েছে। স্কুল, কলেজ বা অফিসের গ্রুপে বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্কও এখন খানিক স্তিমিত। হাতের কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে, খেয়ে পছন্দের ফুটবলারকে খেলতে দেখার পালাও আপাতত শেষ। এবার চার বছরের অপেক্ষা। ২০২৬ সালে ফের একবার আসর জমাতে মাঠে নামবেন এমবাপে, হাকিমি, রিচার্লিসনরা। ২০২২-এর ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর খেলা পাগল মানুষদের একটু ফাঁকা ফাঁকা লাগছে বৈকি!

এই বিশ্বকাপের সবথেকে উত্তেজক ম্যাচটি বোধহয় সবার শেষে অনুষ্ঠিত হয়েছে। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল ম্যাচটি যে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, তা বলে দিয়েছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরা। ১২০ মিনিটে ৩-৩ স্কোর, তারপর পেনাল্টির টানটান উত্তেজনা – বিশ্বকাপ ফাইনাল হয়তো এমনই হওয়া উচিত। লিও মেসির হাতে বিশ্বকাপ দেখার স্বপ্নও অনেকের পূরণ হয়ে গেল। সেইসঙ্গে গোটা ফুটবল বিশ্ব অভিবাদন জানাল কিলিয়ান এমবাপেকে। তবে এই ফ্রেমের বাইরেও বিশ্বকাপের আরও বেশকিছু মুহূর্ত রয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমনই কিছু বিশেষ মুহূর্তের ঝলক দেখে নেওয়া যাক…

ইকুয়েডরের ফ্যানের ‘উত্তর’

২০ নভেম্বর বিশ্বকাপের সূচনা হয়েছিল। প্রথম ম্যাচে আয়োজক দেশ কাতারের মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। ম্যাচের আগেই শুরু হয়েছিল বিতর্ক। শোনা যায়, কাতার নাকি ইকুয়েডরের বেশকিছু খেলোয়াড়কে টাকা দিয়ে কিনে নিতে চায়। কেন? ম্যাচ জেতার আশায়। ফিফা নিজে এটা নিয়ে তদন্ত শুরু করে। কাতারের নামে এর আগেও এরকম অভিযোগ এসেছিল। কিন্তু ম্যাচে দেখা গেল, কাতার কার্যত দাঁড়াতে পারল না। ২-০ গোলে তাদের পরাস্ত করে ইকুয়েডর।

Ecuador fan during the match against Qatar today 😂🇪🇨

— 𝐂𝐚𝐬𝐮𝐚𝐥 𝐔𝐥𝐭𝐫𝐚 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 (@thecasualultra)

সেই সময় গ্যালারিতে থাকা ইকুয়েডরের এক ভক্ত কাতারের বাসিন্দাদের ব্যঙ্গ করেন। হাতের ইশারায় ‘টাকা’ দেখান। যেন বোঝাতে চাইছেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। সঙ্গে সঙ্গে পিছনে বসা কাতারের এক বাসিন্দা তেড়েফুঁড়ে ওঠেন। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা, কথা কাটাকাটি। পরে অবশ্য ঠিক হয়ে যায় সব। তবে শুরুর দিনই এমন ঘটনা ভাইরাল হতে দেরি করেনি।

মরক্কো-সেনেগাল বন্ধুত্ব

গ্রুপ পর্যায়ের ম্যাচ চলছিল ইকুয়েডর আর সেনেগালের। ৮১ মিনিট খেলা অতিক্রান্ত। সেনেগাল এগিয়ে আছে ২-১ গোলে। সেনেগালের ফ্যানরা স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন। হঠাৎই বিশেষ একটি দিকে চোখ গেল ক্যামেরার। দেখা গেল, এক ঝাঁক সেনেগালের ফ্যানদের মাঝে তালে তাল মিলিয়ে নাচছেন অন্য আরেকজন। গলায় ঝোলানো মরক্কোর স্কার্ফ। আনন্দ, বন্ধুত্বের এই ফ্রেম সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

Morocco fan really getting into the spirit with the Senegal fans😂.. love to see exchanging of cultures at the World Cup ⚽️🏟️

— Chris J (@cjhon26)

  • আপনার জন্য আরও কিছু লেখা
এখনও তাড়া করছে ফাইনালের রাত, জন্মদিনে এমবাপের মন একেবারেই ভালো নেই

Kylian Mbappe Birthday : বিশ্বকাপ জেতা যেন সময়ের অপেক্ষা। আর জিতলে সেটাই হবে এমবাপের জন্মদিনের সবচেয়ে বড়ো উপহার।

ওয়েলসের ফ্যানের কান্না

দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপের মূল পর্বে উঠল ওয়েলস। তারকা ফুটবলার গ্যারেথ বেলের প্রথম বিশ্বকাপ। সব মিলিয়ে দলে আলাদা এক আবেগ। কাতারের মঞ্চে যখন জাতীয় সঙ্গীত বেজে উঠল, তখন ওয়েলস ফুটবলারদের গায়ে কাঁটা দিচ্ছে। চোখও হালকা ভেজা। সেই সময়ই ক্যামেরা গেল গ্যালারির দিকে। চোখ পড়ল ওয়েলসের এক মহিলা ভক্তের দিকে। চোখ ভেজা, জল গড়াচ্ছে। চোখ মুখ একেবারে লাল। চিৎকার করে নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইছেন। ফুটবল বিশ্ব স্তভিত হয়ে দাঁড়িয়ে থাকল এমন একটি মুহূর্তের দিকে। ডোয়েইনওয়েন মরগান নামের ওই মহিলা পরে জানতে পারেন। অবশ্য সমস্ত কৃতিত্ব দিয়েছেন ক্যামেরাপার্সনকে। কিন্তু দেশের জন্য এরকম আবেগ নিয়ে পাশে দাঁড়ানো, গোটা ওয়েলস সেলাম জানিয়েছিল।

Can’t stop thinking about this woman during the Welsh National Anthem at the World Cup. Go on luv !

— Cam All Ye Faithful 🎄 (@camruined)

রোনাল্ডোর ‘গোপন খাবার’

গ্রুপ পর্যায়ের ম্যাচ চলছে। পর্তুগালের মুখোমুখি ঘানা। গোটা পৃথিবীর নজর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। তাঁর খেলা নিয়ে উৎসাহিত সবাই। ওই ম্যাচে পেনাল্টি থেকে গোলও করেন রোনাল্ডো। কিন্তু ওই ম্যাচেরই একটি দৃশ্য রীতিমতো রহস্যে ফেলে ভক্তদের। ক্যামেরায় দেখা যায়, খেলতে খেলতে প্যান্টের ভেতর থেকে কিছু একটা বের করলেন রোনাল্ডো। তারপর সোজা ঢুকিয়ে দিলেন মুখে। আড়াল আবডাল থাকলেও কিছু যে খাচ্ছেন সেটা বোঝা গেল। কিন্তু কী খাচ্ছেন তিনি? প্যান্টের ভেতর কী আছে? গোপন কোনও পকেট? সেখানে লুকিয়ে রাখা আছে কোনও খাবার? উত্তর আসেনি। ফেলুদা, তোপসে কি জানেন এর উত্তর?

What did he put in his mouth? Toffee mixed with what?

vs

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রোয়েশিয়া হারল, দাগ রেখে গেলেন ক্রোয়েট সুন্দরী ইভানা নল

Fifa World Cup : ক্রোয়েশিয়া জিততে পারেনি ম্যাচে কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইভানা নামক দাগটি রয়েছে স্পষ্ট

— GraphicOnline (@Graphicgh)

ক্রোয়েশিয়ার ‘সেক্সিয়েস্ট ফ্যান’

এই বিশ্বকাপে মেসি, রোনাল্ডো, এমবাপেদের সঙ্গেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ইনি। নাম ইভানা নল, প্রাক্তন মিস ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপ সমালোচিত হয়েছে তার পোশাক ফতোয়া নিয়ে। কেন এমন বিধিনিষেধ, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে সেসব তুড়ি মেরে উড়িয়ে দেন ইভানা। ক্রোয়েশিয়ার এই মডেল মদরিচদের সমর্থক। নিজের দেশের মানুষ তাঁকে ডাকেন ‘সেক্সিয়েস্ট চিয়ারলিডার’ হিসেবে। সেই ইভানাই ঝড় তুললেন স্টেডিয়ামে। সাহসী পোশাকে ক্রোয়েশিয়ার জাতীয় পতাকার রঙ। স্টেডিয়ামেই নয়, বিচে, রাস্তাঘাটে সর্বত্র ক্যামেরা তাঁর দিকে তাক করা। বিতর্ক তৈরি হলেও তাঁকে দমানো যায়নি। ক্রোয়েশিয়া তৃতীয় হলেও, ইভানা নল অনেক পুরুষেরই মন জিতে নিয়েছেন।

QATAR THANK YOU! It was the best World Cup! My heart is full and I am so proud we've showed the world that we all are accepting each other cultures, religions and the way of life! So many nations in one place , a big World Cup family! Love you and see you soon 🇶🇦

— Ivana Knöll Official (@knoll_doll)

‘হ্যারি পটার’ মেসি

তখন ফাইনাল অতিক্রান্ত। বিশ্বকাপ পেয়ে গিয়েছে আর্জেন্টিনা। এবার শুধু হাতে আসা বাকি। গোটা টিম স্টেডিয়ামে দাঁড়িয়ে। ফিফা প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্তিনোর হাত দিয়ে ট্রফি নেওয়ার আগে একটি অদ্ভুত জিনিস হল। প্রথা অনুযায়ী, মেসির গায়ে কালো আলখাল্লা পরিয়ে দিল কাতার। সেটাও ভাইরাল হয়ে গেল। কেউ কেউ তো বলেই ফেললেন, হ্যারি পটার বড়ো হয়ে গিয়েছেন। এখন আর্জেন্টিনার হয়ে নিজের জাদু ছড়াচ্ছেন। এভাবেই লিও মেসির সঙ্গে জুড়ে রইল কাতার, এবং হ্যারি পটার।

Congrats Harry Potter!

— Siobhan Lavelle (@siobhan_lavelle)

ফাইনালে সল্ট বে!

মন্তিয়েল শেষ শটটি জালে জড়িয়ে দৌড় দিয়েছেন। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। গ্যালারি থেকে খেলোয়াড়দের পরিবার নেমে এল। নেমে এলেন সার্জিও আগুয়েরো। হঠাৎই মাঠে উদয় আরও একজনের। তিনি সল্ট বে। যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত থাকেন, তাঁরা এঁকে নিশ্চয়ই চেনেন। পৃথিবী বিখ্যাত শেফ তিনি; নিজের একটি রেস্তোরাঁও আছে। ফুটবলাররা তাঁর বন্ধু, তাঁর রেস্তোরাঁয় গিয়ে খান। নিজেও একটু আধটু ফুটবল খেলেন, এবং ভালোই খেলেন। তুরস্কের এই শেফ সটান চলে যান আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছে। দি মারিয়া, আলভারেজ, এমি মার্তিনেজের সঙ্গে ছবি তোলেন।

Messi ignoring Salt Bae is golden 🤣🤣

— Omar Al Raisi (@Dantani)

গোল বাঁধল মেসির কাছে যাওয়ার পর। লিওনেল মেসির দিকে তখন যাবতীয় ক্যামেরা। সেই সময় সল্ট বে তাঁর কাছে পৌঁছন। এদিকে হঠাৎ তাঁকে দেখে একটু এড়িয়েই যান মেসি। হাত মেলাতে চাইলে চলে যেতে চান। কিন্তু সল্ট বে নাছোড়বান্দা। মেসির হাত টেনে ছবি তুলবেনই তিনি। এই পুরো মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।