হেলায় মৃত্যু বহু ভারতীয় শ্রমিকের! শুরুতেই যেভাবে কলঙ্কিত কাতার বিশ্বকাপ

World Cup 2022: শুরুতেই বিতর্কের আহ্বানে ব্যতিব্যস্ত হল কাতার বিশ্বকাপ। প্রস্তুতিপর্ব থেকে প্রথম খেলা।

Ramen Das
৩ মিনিট
হেলায় মৃত্যু বহু ভারতীয় শ্রমিকের! শুরুতেই যেভাবে কলঙ্কিত কাতার বিশ্বকাপ

একদিকে আলো আর একদিকে কালো! তীব্র আনন্দের মধ্যেই দুঃখের বাতাবরণ। জাঁকজমকের বিপরীতেই কড়া নাড়ছে সমালোচনা! বিশ্বের সর্বাধিক খরচের ফুটবল বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে এমনই সব বিতর্ক। বিরাট যজ্ঞের সঙ্গেই কাতারের বিশ্বকাপ আয়োজনের ত্রুটি ঘিরে ধরেছে উদ্যোক্তাদের। সঙ্গে পরিযায়ীদের আর্তনাদ প্রশ্নের মুখে ফেলেছে কাতার প্রশাসনকে।

একাধিক অব্যবস্থার মধ্যেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখা থেকে শুরু করে স্টেডিয়ামের বাইরে শ্রমিক হেনস্থা। ফের বিতর্কের সৃষ্টি করেছে বিশ্বকাপ ফুটবল। অভিযোগ, রবিবার সকাল থেকে প্রায় ৬ ঘণ্টা কড়া রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে ভারতের ২০০ শ্রমিককে। সঙ্গে ফিলিপিন্সের ৩০ জন। ভারতের এই বাসিন্দারা হিসাবরক্ষক হিসেবে কাজ করবেন বলে চুক্তি হয়েছিল। আর ফিলিপিন্সের শ্রমিকরা স্টেডিয়ামের ভিতরে কেনাবেচার কাজ করবেন, চুক্তি ছিল এই মর্মেই। অভিযোগ, রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চূড়ান্ত হেনস্থার শিকার হন এই কর্মীরা। কাতার স্টার সার্ভিসেস নামের একটি সংস্থার তরফে কাজের কথা বলা হলেও হেনস্থার শিকার হন তাঁরা।

শুধু এই ঘটনার পরেই কাতার বিশ্বকাপ ফের সমালোচনায় বিদ্ধ হলেও এই আয়োজনকে কেন্দ্র করেই পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে বারবার। এমনকি মদ্যপান থেকে সমকামী বিতর্ক, বারবার শিরোনামে উঠে এসেছে কাতার। স্বয়ং সমালোচনায় সরব হয়েছেন ফিফা-র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-ও।

কী করেছে কাতার?

২০১০ সাল। ডিসেম্বরের এক রাত। ঘোষণা হলো ২০২২-এর ফুটবল বিশ্বযুদ্ধ হবে কাতারে। কিন্তু কীভাবে! বালির দেশে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠল তখন থেকেই। যে দেশে নেই কোনও স্টেডিয়াম, পরিকাঠামো শূন্য অবস্থায় থাকা দেশে এই মহাযজ্ঞ নিয়ে সমালোচনা হল বিস্তর। কিন্তু সময় রয়েছে হাতে। প্রবল আর্থিক ক্ষমতাকে অস্ত্র করে শুরু হল বিপুল কর্মযজ্ঞ। পরিকাঠামো তৈরির কাজ। আর এখানেই ডাক পড়ল পরিযায়ী শ্রমিকদের। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা; এমনকী, পাশ্চাত্যের একাধিক দেশ থেকে গেলেন হাজার হাজার শ্রমিক। কাজের আশায়, ভালো আয়ের তাড়নায়।

কিন্তু আর পেলেন কই! বিভিন্ন সংস্থার হয়ে কাজের ক্ষেত্রে বাধল গোল। কাজ করে টাকা নেই তো ছিলই, সঙ্গেই চলে অকথ্য অত্যাচার। খাবার থেকে বাসস্থান, একে একে বিপদের সীমা অতিক্রম করেন বিদেশিরা। এখানেই শেষ হয়নি সবটা। বালির ওপরে বিশ্বজোড়া স্থাপত্যের কারিগরদের মৃত্যুও ঘটতে থাকে একের পর এক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিরামিষ বিশ্বকাপ! বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য কী কী চরম নিষিদ্ধ কাতারে?

FIFA World Cup 2022 Qatar: ফ্যানদের খোলামেলা পোশাক নৈব নৈব চ! কাতারের আইন অনুযায়ী এমনটা করলে, মহিলাদের যেতে হবে সোজা শ্রীঘরে! আর যদি পুরুষরা পুরোপুরি টপলেস হয়ে যান, তাহলেও দিতে হবে মোটা টাকার জরিমানা।

এই সংক্রান্ত অভিযোগের মধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে 'দ্য গার্ডিয়ান'-এর একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, কাতার বিশ্বকাপের পরিকাঠামো তৈরির সময় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ হাজার ৫০০ শ্রমিকের। এর মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশের শ্রমিকের সংখ্যা বেশি। কাতারের উদ্দেশ্যে যখন ৩২টি দেশের ফুটবলাররা রওনা দিচ্ছেন, ঠিক সেই সময়ে এই তথ্য প্রকাশ্যে এনেছে 'দ্য গার্ডিয়ান'।

ওই প্রতিবেদনে বলা হচ্ছে, গত ১০ বছরে গড়ে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে প্রতি সপ্তাহে। প্রবল গরম আর চূড়ান্ত অব্যবস্থায় অকালে মৃত্যু হয়েছে শ্রমিকদের। যেখানে ফিলিপিন্স, নেদারল্যান্ডসের মতো দেশের শ্রমিক-মৃত্যুর পরিসংখ্যান পাওয়া যায়নি। আবার পাকিস্তানের ৮২৪ জন শ্রমিক কাতারে মারা গিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

এই প্রশ্নের আবহেই কাতারের তরফে দাবি করা হয়েছে, মাত্র ৩৭ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে সে-দেশে। জানা যায়, ভারতের কেরল-সহ একাধিক রাজ্যের বাসিন্দারা কাতার যান। তাঁদের অনেকেরই মৃত্যু হয়েছে এই কাজ করতে করতেই।

কেন মৃত্যু?

বলা হচ্ছে, অধিকাংশ মৃত্যুর কারণ 'হিট স্ট্রোক'। সঙ্গে আত্মহত্যার ঘটনাও ঘটেছে কাতারে। অতিরিক্ত কাজের চাপ আর নানান অত্যাচারের কবলে পড়ে আত্মঘাতী হয়েছেন বহু শ্রমিক। এর মধ্যে রয়েছে কাজ করতে করতে দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টিও। অর্থাৎ শুধুই প্রবল গরমের ফলে মৃত্যু নয়, সঙ্গে আত্মহত্যা, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে বারবার। এই তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে। নেদারল্যান্ডসের মতো দেশের ফুটবল দল কাতারে পৌঁছেই তাদের দেশের শ্রমিকদের আমন্ত্রণ জানায় সাক্ষাতের জন্য। আর পরিযায়ী শ্রমিদের নিয়ে মুখে কুলুপ এঁটেছে ভারতের মতো দেশগুলো। তেমনভাবে কাতারের বিরুদ্ধে মুখ খোলেনি কেউ।

অবাধ বিচরণে বাধা

শ্রমিক-মৃত্যুর বিতর্কের মধ্যেই কাতার বিশ্বকাপকে ঘিরে ধরেছে উদ্যোক্তাদের নানা বিধিনিষেধ। যেখানে মদ্যপান থেকে শুরু করে অবাধ যৌনতায় সীমাবদ্ধ থাকা, সমস্ত ক্ষেত্রেই নিয়ন্ত্রণের কথা বলেছে মুসলমান রাষ্ট্র কাতার। এমনকি বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের পোশাকের ক্ষেত্র নিয়েও রয়েছে বিধিনিষেধ। সমুদ্রের পাড়ে যাওয়ার বিষয়েও একাধিক নিয়মের বেড়াজাল সৃষ্টি করেছে কাতার প্রশাসন।

সমকামী বিতর্ক

সমকামী ফুটবলার এবং সার্বিকভাবে সমকামবিদ্বেষী মনোভাবের পথেই চলেছে কাতার। এমনকি এক্ষেত্রেও রয়েছে অঘোষিত নানা বিধিনিষেধ। যদিও সমকাম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জঙ্গি সংগঠন আলর কায়েদা-র একটি হুমকি ঘিরেও। কাতারে সমকামী ফুটবলার-নিষেধ এবং সমগ্র আয়োজন বন্ধ না করলে হামলা হবে, এমন জানিয়ে রেখেছে এই উগ্রপন্থী সংগঠন।

সমালোচিত ফিফা

বিশ্বের ফুটবল সংস্থার বিরুদ্ধে সরব হয়েছে বিশ্ব। কাতার বিশ্বকাপ নিয়ে একাধিক বিতর্কে সমালোচিত হয়েছে এই সংস্থাও। সমকাম থেকে মদ্যপান। শ্রমিক-মৃত্যু থেকে শুরু করে বিচরণে বিধিনিষেধ। কাতারের নানা পন্থায় বিপর্যস্ত হয়েছে ফিফাও। এতদসত্ত্বেও প্রশ্ন উঠেছে সেই তাদের ভূমিকা নিয়েই।

শুরুতেই বিতর্কের আহ্বানে ব্যতিব্যস্ত হল কাতার বিশ্বকাপ। প্রস্তুতিপর্ব থেকে প্রথম খেলা। সবকিছুতেই ফের সমালোচনার কেন্দ্রে উঠে এলো কাতার। যেখানে শ্রমিক অসন্তোষের দাবানলে উঠে আসল একাধিক অব্যবস্থার প্রশ্নও।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।