একটা-দু'টো নয়, ২৯টি প্রজাতির পরিযায়ী পাখি হাজির কালনায়! সপ্তাহান্তে ঘুরে আসুন এখান থেকে

Migrant Birds Kalna : কালনার ছাড়িগঙ্গায় এই প্রথমবার ভিড় জমাল বিভিন্ন পরিযায়ী পাখিরা। যা নিয়ে উচ্ছ্বসিত এলাকার মানুষেরা।

inscript
২ মিনিট
একটা-দু'টো নয়, ২৯টি প্রজাতির পরিযায়ী পাখি হাজির কালনায়! সপ্তাহান্তে ঘুরে আসুন এখান থেকে

মকর সংক্রান্তি পেরিয়ে গিয়েছে। পৌষ মাস শেষ হয়ে মাঘের মরসুম শুরু হয়েছে। শীতকালও নিজের ইনিংস বজায় রেখেছে। আর এমন আবহাওয়াতেই বাংলার বুকে ভিড় করে ‘বিদেশি অতিথিরা’। দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জলাশয়ে ভিড় জমায় পরিযায়ী পাখির দল। তাদের দেখার জন্য, একটু ছবি তোলার জন্য সেই জলাশয়ের পাড়েও ভিড় জমায় লোকজন। এবারও তার অন্যথা হয়নি। তবে এবছর দেখা গেল বিশেষ একটি দৃশ্য। পরিযায়ী পাখিদের বঙ্গীয় আস্তানায় যোগ হল আরও একটি নতুন নাম – কালনা। পূর্ব বর্ধমানের কালনার ছাড়িগঙ্গায় এই প্রথমবার ভিড় জমাল বিভিন্ন পরিযায়ী পাখিরা। যা নিয়ে উচ্ছ্বসিত এলাকার মানুষেরা।

সাইবেরিয়া থেকে নরওয়ে, শীতকাল হলেই পরিযায়ী পাখিরা ভিড় করে বিভিন্ন জায়গায়। সাধারণত শান্ত, নিরিবিলি পরিবেশই তাদের পছন্দ। সেইসঙ্গে জলাশয় এবং সংলগ্ন এলাকা যদি দূষণমুক্ত হয়, তাহলে তো পোয়া বারো! এরকম জায়গাই পরিযায়ী পাখিরা পছন্দ করে। মাইলের পর মাইল উড়ে এসে সেখানে আখড়া তৈরি করে। যদি জায়গা পছন্দ হয়, তাহলে বারবার নির্দিষ্ট সময় এলে সেখানে উড়ে আসে এরা। আর তাদের সেই যাওয়া আসা ছবি তুলে ধরতে ভিড় জমান সাধারণ মানুষরাও।

সেরকমই একটি ঠিকানা হয়েছে কালনার ছাড়িগঙ্গা। সিঙ্গাপুর থেকে আসা পরিযায়ী টিয়াপাখি তো আছেই; সেইসঙ্গে রয়েছে গ্রাউন্ড সোয়ান, রেড ব্রেস্টেড প্যারাকিট, ব্রাউন স্রাইক, নর্দার্ন সভলার সহ মোট ২৯ টি পাখির প্রজাতি! পাশাপাশি স্থানীয় পাখিদেরও ভিড় লেগেছে সেখানে। কচুরিপানার ভেতর বসে রয়েছে পাখির দল। আপাতত ছাড়িগঙ্গায় প্রথমবার পরিযায়ী পাখিদের আগমনে খুশি বন দফতর, মহকুমা প্রশাসন। ঠিক কতগুলি পাখি এসেছে, সেটা এখনও জানা যায়নি। শীঘ্রই সেই গণনার কাজ শুরু হবে। তারপরই সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে।

হঠাৎ ছাড়িগঙ্গায় ভিড় কেন? মহকুমা প্রশাসন মনে করছে, এর আগে স্থানীয় চুপির চর ছিল পরিযায়ীদের আস্তানা। বছর বছর সেখানেই ভিড় করত দূর দূরান্ত থেকে আসা পাখিরা। কিন্তু এখন সেই জায়গায় ভিড় বহুগুণ বেড়েছে। ছবি তোলার জন্য ভিড় তো আছেই; সেইসঙ্গে পিকনিক স্পটের জঞ্জাল, ড্রোনের বাড়বাড়ন্ত, ব্যাপক কোলাহলই পরিস্থিতি বদলে দিয়েছে। তাই অপেক্ষাকৃত শান্ত ছাড়িগঙ্গাকে বেছে নিয়েছে পাখিরা।

কিন্তু পরিযায়ী পাখিরা ভিড় জমালে ছাড়িগঙ্গাও তো ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে যাবে? স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই পাখি দেখতে ভিড় জমিয়েছেন। ছবি তোলার হিড়িকও বাড়ছে। সপ্তাহান্তের ছোটখাটো বেড়ানোর জায়গা হিসেবে একে ভাবা যেতেই পারে। তবে পাখিদের যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয়, তা নিয়ে কড়া মনোভাব নিয়েছে মহকুমা প্রশাসন ও বন দফতর। জলাশয়ের ধারেকাছে যাতে কোনও মাইক বা অন্য সাউন্ড সিস্টেম না বাজে, তা দেখা হচ্ছে। বার্ড ওয়াচার থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় করতে পারেন; কিন্তু এলাকার শান্তি যেন বজায় থাকে। ভিড় আর হই হট্টগোলের কারণে যেন পাখিদের অসুবিধা না হয়। এনিয়ে প্রচারও চলছে। সেইসঙ্গে চোরাশিকারিরা যাতে হানা না দেয়, সেজন্য নিরাপত্তার দিকটিও নজরে রাখা হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।