কথায় কথায় ভুলে যাচ্ছেন সবকিছু! ডিমনেশিয়া নয় তো! ঝুঁকি কমাতে বদল করবেন যেসব অভ্যাস

Dementia : সুস্থ জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার, জেনে নিন বিস্তারিত।

inscript
৩ মিনিট
কথায় কথায় ভুলে যাচ্ছেন সবকিছু! ডিমনেশিয়া নয় তো! ঝুঁকি কমাতে বদল করবেন যেসব অভ্যাস

করোনা মহামারীর আকার নিয়েছিল ঠিকই তবে আরও একটি মহামারী যা আপাতভাবে কম আলোচিত তা হলো ডিমনেশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে বেশিরভাগ দেশ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রস্ট হওয়ার ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাইকিয়াট্রি বিভাগের একাংশ, মডিফাইং ডিমেনশিয়া ঝুঁকি গ্রুপ ডিমেনশিয়া এবং জ্ঞানীয় হ্রাসের উপর বারোটি বিশেষ ঝুঁকির প্রভাব খুঁজে পেয়েছে। ডাঃ সারাহবাউরমিস্টারের নেতৃত্বে এবং ডিমেনশিয়াস প্ল্যাটফর্ম ইউকে এবং অ্যালঝাইমারস রিসার্চ ইউকে দ্বারা সমর্থিত এই দলটি ল্যানসেট ২০২০ সালের কমিশনে এই বিষয়ে তথ্য সামনে আনে।

প্রসঙ্গত, এই রোগটির কথা ১৯০৬ সালে প্রথম উল্লেখ করেন আলোইস আলঝেইমার নামের একজন জার্মান চিকিৎসক। স্মৃতি হারিয়ে ফেলা একজন নারীর ময়নাতদন্ত করতে গিয়ে তিনি দেখতে পান যে তার মস্তিষ্ক এবং স্নায়ুকোষগুলো অদ্ভুতভাবে শুকিয়ে গিয়েছে এবং তার আশেপাশে অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে। সেই থেকেই নতুন রোগের আবিষ্কার। যদিও সেই সময় খুবই বিরল সমস্যা ছিল এটি। তবে বর্তমানে গোটা বিশ্ব জুড়েই এটি ক্রমেই ভিতরে ভিতরে মহামারীর রূপ নিচ্ছে।

গবেষকরা সাম্প্রতিক গবেষণায় ডিমেনশিয়ার অগ্রগতিতে সহায়তা করে এমন বেশ কিছু সম্ভাব্য ঝুঁকির প্রভাব উল্লেখ করেছেন। যথা -

১. শিক্ষার অভাব

২.উচ্চ রক্তচাপ

৩. স্থূলতা

৪. অবাধ মদ্যপান

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেশি বয়সেই যৌনতা বেশি উপভোগ্য? বিস্ফোরক উত্তর গবেষণায়

Sexual Health of Aged People: যারা যৌনভাবে সক্রিয় নন সেভাবে তারাও দীর্ঘ সম্পর্কে থাকাকালীন স্পর্শ, আদর বা অন্যান্য ঘনিষ্ঠতার মাধ্যমে যৌন তৃপ্তি অর্জন করতে পারেন।

৫. মস্তিষ্কের ওপর কোনও আঘাত (TBI)

৬. শ্রবণ ক্ষমতার হ্রাস

৭. ধূমপান

৮. বিষণ্ণতা

৯. শারীরিক অক্ষমতা

১০. একা একা থাকা এবং সামাজিক ভাবে মিশতে না পারা

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাড়ি থেকে সরাসরি ঢুকছে নাকে! আজীবনের জন্য স্মৃতিশক্তি খোয়াতে পারেন আপনি

Alzheimer's Cause: পরিবেশগত বিষাক্ত পদার্থ, বিশেষ করে বায়ু দূষণ, আলঝাইমার্স রোগের সূত্রপাত ঘটাতে পারে।

১১. ডায়াবেটিস

১২. বায়ু দূষণ

উল্লেখ্য যে, ডিমেনশিয়ার ক্রমবর্ধমান ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে, ল্যানসেট রিপোর্ট অনুসারে আগামী ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১৫২ মিলিয়নের কাছাকাছি পৌঁছতে পারে। এই রোগের ঝুঁকি দূরে রাখতে তাই অক্সফোর্ডের বিশেষজ্ঞরা নিম্নলিখিত আটটি জীবনধারার অভ্যাসের কথা উল্লেখ করেছেন। সেগুলি হল -

১. দৈনন্দিন খাবারে রাখতে হবে ল5 কোলেস্টেরল যুক্ত খাবার, পাশাপাশি লবণ এবং চিনির পরিমাণ কম করতে হবে। বিশেষজ্ঞরা প্রায় সকলেই এই বিষয়ে একমত যে মৌসুমি শাকসবজি, ফল, শস্য, অসম্পৃক্ত চর্বি, জলপাই তেল, মাছ এবং মটরশুটি ইত্যাদি জাতীয় খাবার এই রোগে আক্রান্তদের ক্ষেত্রে যথাযথ বিকল্প।

২. অক্সফোর্ড বিশেষজ্ঞরা বলছেন, ডিমেনশিয়ার সাথে অ্যালকোহলের একটি জটিল সম্পর্ক রয়েছে।সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক জন গ্যালাচার এই বিষয়ে জানান যে, সপ্তাহে মোটামুটি সাত ইউনিট অ্যালকোহল গ্রহণের মধ্যে অভ্যাস সীমিত করার কথা।

৩. বিশেষজ্ঞরা ধূমপান এবং ডিমেনশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী যোগাযোগ খুঁজে পেয়েছেন। ধূমপান স্মৃতিভ্রংশের অগ্রগতিকে ত্বরান্বিত করে মিনি-স্ট্রোক সৃষ্টি করে বলেই জানিয়েছেন তাঁরা। এর ফলে ভাস্কুলার ডিমেনশিয়ায় আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়তে থাকে।

৪. প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করলে তা শারীরিক ও মানসিক সুস্থতা প্রদান করে। তাই বিশেষজ্ঞরা বলেছেন, এই শরীরচর্চা ডিমনেশিয়াকে হ্রাস করতে সক্ষম। বিশেষজ্ঞরা প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট ব্যায়াম করার পরামর্শ দেন।

৫. মস্তিষ্ককে সচল রাখতে হলে সামাজিকভাবে সক্রিয় থাকার কথাও বলছেন বিশেষজ্ঞরা। অল্প পরিমাণে সামাজিক মিথস্ক্রিয়াও এই রোগীদের মধ্যে একটি ইতিবাচক পার্থক্য আনতে পারে বলেই দাবি তাঁদের। বিশেষ স্মৃতিশক্তি লাগবে এবং মনোযোগ দিয়ে করতে হবে এমন কাজগুলি করার আগে অন্তত দশ মিনিট অন্য কোন মানুষের সঙ্গে কথা বলে নিতে পারলে তা মানুষের মানসিক স্বাস্থ্যকে উন্নত করে, যা আসন্ন কাজে ইতিবাচক ফল দেয়।

৬. বিশেষজ্ঞরা যে আরেকটি আকর্ষণীয় অভ্যাসের কথা বলেছেন তা হল বুদ্ধিবৃত্তিক অবসর কার্যক্রমে অংশগ্রহণ। এর মধ্যে রয়েছে, ভালো কোনো বই পড়া, সেলাইয়ের কাজ করা, বিশেষ কোনও হাতের কাজ করা, সিনেমা অথবা থিয়েটার দেখা ইত্যাদি যে কোনও শিল্প-সম্পর্কিত ক্রিয়াকলাপ।

৭. অন্যদিকে স্মৃতিভ্রংশের সম্ভাব্য ঝুঁকির কারণ হিসাবে শ্রবণশক্তি হ্রাস সম্পর্কে কথা বলতে গিয়ে, ল্যানসেট রিপোর্টে পাওয়া গেছে, বিশেষজ্ঞরা কমে যাওয়া শ্রবণ ক্ষমতার সঙ্গে আপোষ করার বদলে কৃত্রিম মেসি ব্যবহারের দিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

৮. সবশেষে যে বিষয়টির কথা উল্লেখ করা হয়েছে তা হল নির্দিষ্ট এবং পরিমিত পরিমাণে ঘুম। সঠিক সময়ে সঠিক পরিমাণ ঘুম যে কোন রোগ নিরাময়ে সহায়তা করে বলে দাবি বিশেষজ্ঞদের। তাই ডিমনেসিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও স্থায়ী একটি ঘুমের অভ্যাস সুস্থতায় সহায়তা করে বলেই জানান চিকিৎসকেরা।

উপরে উক্ত বারোটি উপসর্গ ছাড়াও আরো বিভিন্ন কারণে হতে পারে এই রোগ তবে সুস্থ জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসই এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে বলেই আশাবাদী চিকিৎসকেরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।