জি ২০: মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

২০২৩ সালের HUNGER INDEX বলছে, ১২১ টি দেশের মধ্যে ১০৭ এ অবস্থান ভারতের।

inscript
৩ মিনিট
জি ২০: মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

মুখ দেখানোর উপায় নেই। কারণ, রাজধানী ঢেকে গেছে বিজ্ঞাপনে। বড় বড় হোর্ডিং জুড়ে জি ২০-র লোগো। শহরের কালিমা মুছতে কলোনিতে কলোনিতে পর্দা টাঙিয়েছে রাজার পেয়াদারা। যাবতীয় মলিনতা চাপা দিতে সদা সতর্ক পাইক বরকন্দাজ। ২০২৩ সালের জি ২০ সামিট হচ্ছে ভারতে। সারা বিশ্ব থেকে আসছেন প্রতিনিধিরা। তাঁদের আমন্ত্রণে বিশেষ 'আকর্ষণ' স্বরূপ গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ পরিচয়। প্রাইম মিনিস্টার, ভারত। ইণ্ডিয়া নাম কি তবে অস্ত যাওয়ার মুখে? শোরগোল রাজনৈতিক মহলে।

এবারের সামিটের থিম 'One Earth, One Family, One Future'. এই থিম নিয়ে নিঃসন্দেহে তুমুল আগ্রহী 'এক দেশ, এক নাম, এক ভোট'-এর প্রবক্তা। কিন্তু আসল ভারত? কোথায় দাঁড়িয়ে আছে সেই দেশ? কিছু তথ্যপ্রমাণসহ সেই ছবিটিরই হদিশ মিলবে এই আলোচনায়।

২০২৩ সালের HUNGER INDEX বলছে, ১২১ টি দেশের মধ্যে ১০৭ এ অবস্থান ভারতের। যাবতীয় কোন্দলের শেষে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এক রাষ্ট্র, যার থেকে বিশ্ব খাদ্য সূচকে এগিয়ে আছে পাকিস্তানও। তালিকায় আছে ৯৯তম স্থানে। World Happiness Index 2023, সমীক্ষা দেখাচ্ছে ১৩৬ টি দেশের মধ্যে ১২৬ এ ভারত। কী জীর্ণ এক দৈন্য ঘিরে রেখেছে স্বদেশের মাটিকে। প্রতিবেশী সব দেশের মানুষ আমাদের চেয়ে বেশি আনন্দে বাঁচেন প্রতিদিন, সেই চিত্রই দেখাচ্ছে এই সমীক্ষা। CEMIE এর রিপোর্ট বলছে ৪৫.৮% যুব বেকার এই দেশে। গড়ে প্রতিদিন আত্মহত্যা করেন ৪০ জন কৃষক। ৪ মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর। কুকি-মুক্ত মণিপুর গড়তে সেখানে তুঙ্গে সেনা-জনতা উত্তেজনা। রাজধানী দিল্লি ডুবে আছে ভরা বর্ষার বন্যায়। এই স্থবির সভ্যতার অচলাবস্থাকেই কি ঢেকে ফেলতে চাইছে সরকার?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিলাসবহুল গাড়ি, লিফট! জি ২০ সম্মেলনে কোথায়, কীভাবে থাকছেন বাইডেন, সুনাকরা?

G20 Summit New Delhi: মার্সিডিজ মেবাচ, বিএমডব্লিউ এবং অডির মতো গাড়িগুলি ভাড়া নেওয়া হচ্ছে। একদিনের জন্য এই গাড়ি ভাড়া নিতে প্রায় ১ লাখ টাকা খরচ।

উল্লেখ্য, চিনের প্রেসিডেন্ট শি জিংপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসছেন না জি২০ সামিটে। সেই বিষয়েও রাজনৈতিক বিশ্লেষকদের জল্পনা তুঙ্গে। এলেই বা কতটুকু দেখা যেত আসল ভারতের ছবি? উঠছে প্রশ্ন। সামিট উপলক্ষে সেজে উঠেছে দিল্লির রাজপথ। কোথাও বসছে জলের ফোয়ারা, কোথাও বিশাল বিজ্ঞাপনী ব্যানার জুড়ে বিরাজ করছেন প্রধানমন্ত্রী, কোথাও নতুন রঙে মুছে ফেলা হয়েছে পুরনো গ্লানিময় শহরের চালচিত্র। সবচেয়ে আশ্চর্যজনকভাবে বেশ কিছু কলোনি এলাকায় মুছে ফেলতে চাওয়া হয়েছে খোদ বসবাসকারী মানুষেরই অস্তিত্ব। শাহিনবাগ হয়ে হরিয়ানা, বারবার দরিদ্র মানুষের ঘর ভেঙে দিয়ে গেছে রাষ্ট্রের বুলডোজার। এবার শহর জুড়ে বিশাল পর্দা টাঙিয়ে যেন তাঁদের উপস্থিতিটিকেই লজ্জাজনক কোনও ভুল হিসেবে দাগিয়ে দিল সেই রাষ্ট্র। আর কে পুরম এলাকায় কত ঘর ভেঙে দিয়ে গেছে সামিটের তল্পিবাহকরা।

এক পৃথিবী, এক প্রকৃতি, এক ভবিষ্যৎ। যদিও ভবিষ্যতের তারতম্য ঘটে যাচ্ছে তার কেন্দ্রভূমিতেই। অক্সফাম ইণ্ডিয়া, ২০২২ সালে তাদের 'Inequality Kills' শীর্ষক রিপোর্টে জানিয়েছে, ভারতে ধনীতম ১০ জনের সম্পদ, আগামী ২৫ বছর চালাতে পারে দেশের সমস্ত স্কুল-কলেজের যাবতীয় খরচ। তবু বাড়ছে স্কুলছুটের সংখ্যা। রেগার বরাদ্দ কমছে। আর পর্দার আড়ালে থাকা মানুষগুলোর অস্তিত্ব ভুলিয়ে দেওয়ার অবশ্যম্ভাবী প্রয়াস চলছে এই জি২০ তেই। শুধু মানুষই নয়, সরিয়ে ফেলা হচ্ছে রাস্তার কুকুর, মেরে ফেলা হচ্ছে আকাশের পাখি। কোন প্রকৃতির জয়গান গাইতে চাইছে এই সামিট?

শুক্রবার থেকে কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন শহরবাসী। বাইরে চলছে প্রশাসনের উৎসব। অধিকার নেই গড়পড়তা শহরবাসীর। রাস্তায় রাস্তায় জারি ১৪৪ ধারা। ২৭০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই সামিটের জন্য। এর মধ্যে ৪৬০৪ কোটি টাকা সরকার খরচ করেছে সৌন্দর্যায়নের পেছনে। যে এলাকা সৌন্দর্যায়নেরও 'অযোগ্য', পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে সেইসব এলাকায়। ভোল বদলালো রাজধানীর। কিন্তু, জনগণের স্বার্থ সরকারের এই রোল বদল হবে কবে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।