GBS সংক্রমণ: কেন পনির, মাংস, দুধ নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা?

GBS Symptoms and Precautions: গুইলেন-বারে সিনড্রোমের গুরুতর সংক্রমণের ক্ষেত্রে কথা বলার এবং গিলতে পারার ক্ষমতাও কমে যেতে পারে।

inscript
৩ মিনিট
GBS সংক্রমণ: কেন পনির, মাংস, দুধ নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা?

রোগটি বিরল। বিরল বলেই আগে থেকে সতর্ক হওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কাও বহুগুণ বেশি। বছরের গোড়াতেই বিপদ বাড়াচ্ছে গুইলেন-বারে সিনড্রোম বা জিবিএস। সংক্রমণের সাম্প্রতিক বৃদ্ধির পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত শতাধিক। একজনের মৃত্যুও হয়েছে। জিবিএস একটি বিরল স্নায়বিক রোগ। এই অবস্থায় আমাদের শরীরের ইমিউন সিস্টেম নিজেই দেহের পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বাইরে স্নায়ুতন্ত্রের অংশ। মূলত রোগটি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেই ঘটে, বিশেষ করে ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়াটি হচ্ছে এর মূলে। আর এই ব্যাকটেরিয়া সাধারণত ভালো করে রান্না না করা পোল্ট্রি এবং কাঁচা দুগ্ধজাত দ্রব্যে পাওয়া যায়। চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবার তাই খাবার-দাবারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের ঝুঁকি কমাতে খাওয়ার আগে চাল, পনীর এবং চিজের মতো খাবারগুলি ভালোভাবে ধুয়ে, সঠিকভাবে রান্না করা উচিত।

আক্রান্তদের মধ্যে ৭৩ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা। ১৩ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের (পিএমসি) অধীনে ২৩,০১৭টি বাড়ি সহ মোট ৩৫,০৬৮টি বাড়িতে সমীক্ষা করা হয়েছে৷ ৪৪ জনের মলের নমুনা পরীক্ষা হয়েছে৷ এর মধ্যে ১৪টি নমুনায় নরোভাইরাস এবং ৫টি নমুনায় ক্যাম্পাইলোব্যাক্টার পাওয়া গেছে।

GBS-এর লক্ষণ

গুরুতর ক্ষেত্রে GBS-এর ফলে দুর্বলতা, গায়ে কাঁটা দেওয়ার মতো সংবেদনশীলতা এবং পক্ষাঘাতের লক্ষণগুলি দেখা দেবে। লক্ষণগুলি সাধারণত পা দিয়ে শুরু হবে এবং শরীরের উপরের অংশে ক্রমেই ছড়িয়ে পড়বে। এর আগে বমি বমি ভাব, পেটে ব্যথা, বমি, ডায়রিয়া এবং স্নায়বিক নানা উপসর্গ দেখা দিতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডায়রিয়া থেকে সোজা পক্ষাঘাত! কতটা ভয়াবহ এই রহস্যময় রোগ জিবিএস?

GBS Pune: Guillain-Barre Syndrome বা জিবিএস একজন ব্যক্তির ইমিউন সিস্টেম তার নিজেরই স্নায়ুকোষকে আক্রমণ করে। ভাবে এটি বোধহয় প্যাথোজেন।

অনেকের কোমরে বা বাহুতে বা পায়ে ব্যথা হয়। অনেকের ক্ষেত্রেই এই লক্ষণগুলির কারণে পা, বাহু বা মুখের পেশীগুলিতে পক্ষাঘাত হতে পারে। আনুমানিক এক তৃতীয়াংশ মানুষের বুকের পেশি প্রভাবিত হয়, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। গুইলেন-বারে সিনড্রোমের গুরুতর সংক্রমণের ক্ষেত্রে কথা বলার এবং গিলতে পারার ক্ষমতাও কমে যেতে পারে। দ্রুত চিকিৎসার প্রয়োজন কারণ তাড়াতাড়ি চিকিৎসা হলে সেরে ওঠার সম্ভাবনাও বেশি হয়।

প্রতিরোধ কীভাবে?

সংক্রমণের ঝুঁকি কমাতে খাওয়ার আগে খাবার পরিষ্কার করা এবং ভালো করে রান্না করা অপরিহার্য।

১. এই অবস্থায় কাঁচা দুধ এবং দুগ্ধজাত দ্রব্য এড়িয়ে চলাই উচিত কারণ তাতে ক্যাম্পাইলোব্যাক্টর ব্যাকটেরিয়া থাকতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মস্তিষ্ক কুড়ে খাচ্ছে অ্যামিবা, পর পর মৃত্যু! ভয়ঙ্কর সংক্রমণ ঘিরে আতঙ্ক

Brain-Eating Amoeba: বেশিরভাগ ক্ষেত্রেই একবার মাথায় প্রবেশ করলে প্রায় ৯৭ শতাংশ ক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে ওঠে এই অ্যামিবা।

২. খাবার সঠিকভাবে রান্না করতে হবে, অন্তত ১৬৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় খাবার গরম করা হলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে যায়।

৩. পোল্ট্রি এবং দুগ্ধজাত খাবার স্পর্শ করার আগে এবং পরে হাত সাবান এবং জল দিয়ে ভালোভাবে ধুতে হবে।

৪. কাঁচা মাংস এবং অন্যান্য এই জাতীয় খাবারের জন্য আলাদা ছুরি বা বঁটি এবং পাত্র ব্যবহার করে, ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে দূষণ ছড়িয়ে পড়া এড়ানো সম্ভব।

৫. রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ফুটনো জল বা বোতলজাত পরিশ্রুত জল খেয়ে সংক্রমণ এড়ানো যায়। ফলমূল এবং শাকসবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে, হাঁস-মুরগি এবং অন্য মাংস সঠিকভাবে রান্না করে খেতে হবে। কাঁচা বা কম রান্না করা খাবার, বিশেষ করে স্যালাড, ডিম, কাবাব বা সামুদ্রিক খাবার এড়িয়ে চলতে হবে।

৬. বারেবারে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া দরকার। মুখ, বিশেষ করে চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলতে হবে।

৭. ফলমূল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন এবং গোটা শস্য সমৃদ্ধ সুষম খাদ্য দরকার। দরকার পর্যাপ্ত জল খাওয়া।

৮. প্রাথমিক লক্ষণ যেমন দুর্বলতা, অসাড়তা বা খিঁচুনিকে ছোটখাটো সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।