গাজর, মূলোর মতোই স্যুপে ভাসছে কাটা মাথা! যে বীভৎস খুনের ঘটনায় স্তব্ধ বিশ্ব

Skull in Soup: গাজর এবং সবুজ মূলো এবং অন্যান্য কিমা করা মাংসের টুকরো ছিল, যা মানুষের দেহের অবশেষ।

inscript
২ মিনিট
গাজর, মূলোর মতোই স্যুপে ভাসছে কাটা মাথা! যে বীভৎস খুনের ঘটনায় স্তব্ধ বিশ্ব

প্রেমিকাকে কেটে ৩৫ টুকরো করে, তাঁর মাথা কেটে নিজের ফ্রিজে দীর্ঘকাল রেখে দেওয়ার ঘটনাতে চমকে উঠেছিল দেশ। দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনাকে ভারতের অন্যতম নৃশংস হত্যা বলে মনে করা হয়েছে। এবার চিনের এক খুনের ঘটনার নৃশংসতা সাড়া ফেলেছে বিশ্বে। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর একজন মডেলের কাটা মাথা মিলেছে স্যুপের মধ্যে! ঘটনাটি চিনের। অ্যাবি চোই নামের ২৮ বছর বয়সী ওই মডেল এবং হংকংয়ের প্রভাবশালী গত সপ্তাহের মঙ্গলবার নিখোঁজ হয়েছিলেন। দিন দুয়েক পরে তাই পো জেলার একটি বাড়ির একটি ফ্রিজের মধ্যে তার টুকরো টুকরো দেহের অংশ পাওয়া যায়। কর্তৃপক্ষ জানাচ্ছে, ওই বাড়িতে একটি বৈদ্যুতিক করাত, একটি মাংসের কাটার যন্ত্র এবং কিছু পোশাক ছিল।

পুলিশ ওই তরুণীর দেহের নানা অংশ খুঁজে পেলেও মাথা, ধড় ও হাত খুঁজে পাননি। এখানেই শুরু হয় ব্যাপক তল্লাশি। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন বলছে, অবশেষ স্যুপভর্তি দু'টি বিশাল পাত্র থেকে ওই মডেলের মাথা এবং দেহাবশেষ মিলেছে। এই মামলার তদন্তকারী সুপারিনটেনডেন্ট অ্যালান চুং জানিয়েছেন, উদ্ধার হওয়া কাটা মাথায় কোনও চামড়া বা মাংস ছিল না। স্যুপে যেমন গাজর, মূলো বা অন্য সবজি ভাসে, তেমনই স্যুপের তরলের মধ্যে ভেসেছিল কাটা মাথাটি!

  • আপনার জন্য আরও কিছু লেখা
খুন করে সঙ্গম, মৃতের মাংস খাওয়া, বীভৎস সিরিয়াল কিলার গড়ে ওঠে কীভাবে?

Serial Killer Psychology: একাকীত্বে ভোগা ডাহমার মনে করত, এই মানুষগুলির শরীরের অংশ খেয়ে ফেললে, তারা ডাহমারের একটি অংশ হয়ে রয়ে যাবে।

পুলিশ জানাচ্ছে, স্যুপ রাখার ওই দুই বিশাল পাত্র ছিল কানায় কানায় ভর্তি। জেলি আকারে তাতে ভেসে বেড়াচ্ছিল দেহের অনেক চর্বি। স্যুপের মধ্যে নানা সবজি বা মাংসের টুকরোর মতোই কেটে মিশিয়ে দেওয়া হয়েছিল ওই তরুণীর দেহ। গাজর এবং সবুজ মূলো এবং অন্যান্য কিমা করা মাংসের টুকরো ছিল, যা মানুষের দেহের অবশেষ। মাথাটি ছিল আসলে খুলি, এতে কোনও চামড়া বা মাংস ছিল না। তবে চুল ছিল।

পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, অ্যাবি চোইকে গাড়ির মধ্যে আক্রমণ করা হয় এবং তাঁকে অপহরণ করে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই সময় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। ফরেনসিক পরীক্ষায় মাথার খুলির পেছনে একটি ছিদ্র পাওয়া গেছে যা মারাত্মক আক্রমণের ফলে ঘটে থাকতে পারে।

এমন ভয়াবহভাবে হত্যা, তারপরে দেহাংশ কিনা স্যুপের মধ্যে! নৃশংস হত্যাকাণ্ডের এই ঘটনায় হংকং পুলিশ চারজনকে অভিযুক্ত করেছে। অ্যাবি চোইয়ের হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাঁর প্রাক্তন স্বামী অ্যালেক্স কওং, তার বাবা কওং কাউ এবং ভাই অ্যান্টনি কওং। অ্যাবি চোইয়ের প্রাক্তন শাশুড়ি জেনি লির বিরুদ্ধেও প্রমাণ নষ্ট করে তদন্তকে বিকৃত করার অভিযোগ উঠেছে৷ পুলিশের মতে, অ্যাবি চোইয়ের সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী এবং তাঁর পরিবারের কয়েক মিলিয়ন হংকং ডলারের বিলাসবহুল সম্পত্তির বিষয়ে আর্থিক বিরোধ ছিল।

চিনের অন্যতম বিখ্যাত মডেল এবং প্রভাবশালী অ্যাবি চোই, Elle, Vogue এবং Harper's Bazaar-এর মতো ফ্যাশন জগতের বিখ্যাত বিষয়ে যুক্ত ছিলেন। প্যারিস ফ্যাশন উইকেও তিনি নিয়মিত কাজ করেছেন। মৃত্যুর আগেও তিনি ফ্যাশন ম্যাগাজিন ল'অফিসিয়াল মোনাকোর সঙ্গে ফটোশুট করেছিলেন। তখনও তিনি জানতেন না, সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার পরেও আর্থিক দ্বন্দ্বের কারণে এমন বীভৎস মৃত্যু অপেক্ষা করছে তাঁর জন্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।