সারা গ্রাম জুড়ে বেজে ওঠে গিটার! বাংলার এই 'গিটার গ্রাম'-এর হদিশ জানেন না অনেকেই

Guitar Village of West Bengal: কাউগাছি গ্রামে মোটামুটি পাঁচ, ছয় রকমের গিটার তৈরি হয়। গিটার তৈরির জন্য অসম থেকে ঘোড়ানিম কাঠ আমদানি করা হয়।

inscript
২ মিনিট
সারা গ্রাম জুড়ে বেজে ওঠে গিটার! বাংলার এই 'গিটার গ্রাম'-এর হদিশ জানেন না অনেকেই

শীতের কুয়াশা, সন্ধের আবছায়া গলি, সাইকেলে, হেঁটে পেরিয়ে আসছে স্কুল কলেজের সদ্য তরুণ-তরুণী হওয়া চরিত্ররা। কাঁধের ব্যাগের মাথা অনেকটা উঁচিয়ে আছে আকাশের দিকে। ব্যাগের ভেতর ৬ তারের স্বপ্ন। একদিন স্বপ্নের মাথাও আকাশ ছোঁয়। কলেজ-বিশ্ববিদ্যালয় পেরিয়ে নিজস্ব নিভৃতির বন্ধু হয়ে ওঠে গিটার। কলেজের ক্যান্টিন, বন্ধুদের আড্ডা পেরিয়ে যারা অফিসের ছোট্ট খোপে ঢুকে বিকেল দেখতে ভুলে যাচ্ছে, তাঁদেরও রাত্রিকালীন সখা হয়ে উঠছে এই যন্ত্র। শুধুই যন্ত্র নয়, গিটার আবেগের ডাক নাম হয়ে উঠেছে। বিশ্বজুড়েই তাই যে কোনও আড্ডা, অনুষ্ঠানের সঙ্গে অবশ্যই জুড়ে থাকে গিটার। গিটারের জনপ্রিয়তা নিয়ে খবরাখবর রাখলেও অনেকেই চেনেন না বাংলার 'গিটার গ্রাম'কে।

এই বঙ্গের উত্তর ২৪ পরগনায় অবস্থিত, চণ্ডীতলা কাউগাছি গ্রামটিতে গেলেই সারাক্ষণ মিলবে গিটারের শব্দ। গিটার বাজানোর নয়, গিটার তৈরির। এই কাউগাছি গ্রামটি বাংলার গিটার তৈরির একটি প্রধান কেন্দ্র। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গিটার তৈরি হয়। শ্যামনগর এলাকার এই গ্রামে বেশ কয়েকটি গিটার কারখানা রয়েছে। রাস্তার যেদিকেই তাকান না কেন, শুধু গিটারের খোলনলচে ঝুলতে দেখা যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাড়হিম করা সঙ্গীত! কাকার হাড়গোড় দিয়ে মেটাল গিটার তৈরি করলেন ইউটিউবার!

Guitar of Human Bones: ভালো বাজানো যায় তো বটেই, গিটারটির বিশেষ কিছু বৈশিষ্ট্যও রয়েছে। এই গিটার পাঁজরের খাঁচার ভিতর ঢুকে বাজাতে হয়।

আগে দমদম এলাকার কারখানায় বেশিরভাগ গিটার তৈরি হতো। গ্রামে সাধারণত গিটার আঁকা এবং পালিশ করাই হতো। আস্তে আস্তে গিটার তৈরির শ্রমিকরা নিজেরাই গিটার বানাতে শেখেন। কিন্তু গ্রামের বাকিদের তো কোনও ধারণাই নেই এই বাদ্যযন্ত্র সম্বন্ধে! একজনের থেকে আরেকজন শেখেন। তিনি অন্যদের শেখান। ধীরে ধীরে দেখা যায় গোটা গ্রামটাই গিটার তৈরি করতে শুরু করে দেয়। এখানকার তৈরি গিটার যে শুধু পশ্চিমবঙ্গেই বিক্রি করা হয় তা নয়, বিদেশেও গিটার পাঠানো হয় এখান থেকে, নিয়মিত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের মতো দেশে এই গ্রামের গিটারের ব্যাপক চাহিদা রয়েছে। শ্রমিকদের বংশ পরম্পরাতেও গিটার তৈরির ধারা বহমান।

এই কাউগাছি গ্রামে মোটামুটি পাঁচ, ছয় রকমের গিটার তৈরি হয়। গিটার তৈরির জন্য অসম থেকে ঘোড়ানিম কাঠ আমদানি করা হয়। গিটার তৈরির প্রথম ধাপই হলো যন্ত্রের গলা তৈরি। এই লম্বা গলা যার সামনের অংশটাকে বলে ফ্রেটবোর্ড, সেই গলা সঠিক আকারে, সঠিক মাপে কাটা হয়ে গেলে ফিটিং করা হয়। গিটারের মূল জায়গাটা, মানে মধ্যিখানের জায়গাটি তৈরি হয় অন্য জায়গায়। তাপর জোড়া হয় দু'টি। গিটারের বডি তৈরির পাতলা কাঠের টুকরো দুই পাশেই আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। তারপর স্ক্রু দিয়ে ভালো করে তা ফিট করে শুকোতে দেওয়া হয় রোদ্দুরে। এরপর শরীরের সঙ্গে গলা জোড়ার কঠিন কাজের পালা আসে। পুরোটা হয়ে গেলে পালিশ করা হয়। তারপর আসে আসল খেলা! গিটারে সুর জোড়ার পালা। স্ট্রিং ফিটিং করা হলে সম্পূর্ণ গিটার তৈরি।

কাজের খোঁজে আগে বাইরে যেতে হতো অনেককেই। গিটার তৈরির হাব হয়ে ওঠার পর এখন যুব সম্প্রদায়ের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায় কাউগাছি গ্রামের এই শিল্পে। আয়ও নেহাত মন্দ হয় না। আস্ত গ্রামটাই তাই হয়ে উঠেছে গিটারের আঁতুড়ঘর।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।