বিশ্বকাপ জয়ের পর নতুন শিরোপা! প্রথম ভারতীয় হিসেবে যে ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ডিয়া

Hardik Pandya: হার্দিকের আগে কোনও ভারতীয় ক্রিকেটার টি-২০ অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছতে পারেননি।

inscript
২ মিনিট
বিশ্বকাপ জয়ের পর নতুন শিরোপা! প্রথম ভারতীয় হিসেবে যে ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ডিয়া

টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। স্বপ্নের সেই দিনের টুকরো ঘটনা, গ্র্যান্ড সেলিব্রেশন এখনও মায়ার মতো জড়িয়ে রেখেছে ভারতীয়দের। এরই মাঝে নতুন পালক মুকুটে জুড়ল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার। বুধবার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ICC T20I অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন হার্দিক। সদ্য সমাপ্ত T20 বিশ্বকাপে ভারতের হয়ে তাঁর পারফর্ম্যান্স ছিল অনবদ্য। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর আরও এক গৌরব অপেক্ষা করেছিল ৩০ বছর বয়সি এই খেলোয়াড়ের জন্য।

২৯ জুন বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত টি-২০ ফাইনাল ম্যাচে হার্দিক তিন ওভারে ২০ রানে তিনটি উইকেট নেন, ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটে যায় জুন মাসে শেষ শনিবার। দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। ১৪৪ রান এবং ১১ উইকেট নিয়ে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপপর্ব শেষ করেন হার্দিক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আজীবনই 'চোকার্স' দক্ষিণ আফ্রিকা? কোনওদিন কেন টুর্নামেন্ট জিততে পারে না প্রোটিয়ারা?

T20 World Cup Final Match: এর আগেও বহু বিশ্বকাপে এভাবেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হার্দিক। বুধবার প্রকাশিত সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে হার্দিক দুই ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ২২২। হার্দিকের আগে কোনও ভারতীয় ক্রিকেটার টি-২০ অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছতে পারেননি।

সামগ্রিকভাবে দেখতে গেলে, হার্দিক হলেন ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার যিনি গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরাহ, এবং রবি বিষ্ণোইয়ের পরে T20I র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছেছেন। গম্ভীর, কোহলি এবং সূর্যকুমার ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ছিলেন, বুমরাহ এবং বিষ্ণোই একমাত্র দুই ভারতীয় বোলার যাঁরা ১ নম্বরে পৌঁছেছেন। অলরাউন্ডার হিসেবে এই কৃতিত্ব একমাত্র হার্দিকেরই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শেষ ম্যাচেই ইতিহাস! যেভাবে টি-২০ বিশ্বকাপের মাইলফলক ছুঁলেন বিরাট রোহিত

Virat Kohli Rohit Sharma: নিজের কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের অসামান্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি।

অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ টি উইকেট নিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ র‌্যাঙ্ক অর্জন করা ভারতীয় বোলার। এক স্থান এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন তিনি। কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ৮ম স্থানে রয়েছেন। ভারতের হয়ে পাঁচ ম্যাচে ১০ বোলারকে আউট করেছেন এই স্পিনার।

T20 বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জাসপ্রিত বুমরাহ ১২তম স্থানে আছেন। অর্শদীপ সিং এখন ১৩তম স্থানে রয়েছে। সূর্যকুমার যাদব T20I ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরেই রয়েছেন এবং যশস্বী জয়সওয়াল সপ্তম স্থানে রয়েছেন।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রেমিকাও ক্রীড়াঙ্গনের মানুষ, পাঁচ বছরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পিঙ্কি প্রামাণিক

Pinky Pramanik: পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে কোনো রাখঢাক রাখেননি পিঙ্কি। জীবনের বর্তমান অধ্যায়ে ভালোবাসার উপস্থিতি স্বীকার করে তিনি জানিয়েছেন, প্রায় পাঁচ বছর ধরে তিনি এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর এই জীবনসঙ্গীও ক্রীড়াঙ্গনেরই মানুষ, অর্থাৎ ‘মাঠের মানুষ’।

আমাকে দেখে লোকে জীবনের কঠিন সময়ে যেন মোটিভেশন পায়: পিঙ্কি প্রামাণিক

Pinki Pramanik Interview: তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একটা সময়। সেই অন্ধকারের দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তাঁর জীবনেও সম্পর্ক আছে। ইচ্ছা আছে সঙ্গিনীর সঙ্গে সংসার পাতার। আর স্বপ্ন আছে নিজের অ্যাকাডেমি গড়ে অ্যাথলিট তৈরির। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এমনটাই বললেন পিঙ্কি প্রামাণিক।

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।