মমতার সরকারকে টোকা মারা সোজা নয়! মেনে নিলেন অমিত শাহ-ও?

Kanad Dasgupta
৩ মিনিট
মমতার সরকারকে টোকা মারা সোজা নয়! মেনে নিলেন অমিত শাহ-ও?

এমনও হয়? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি৷ অনেক কেন্দ্রীয় সংস্থাই তাঁর নিয়ন্ত্রণে৷ এর মধ্যেই রয়েছে সিবিআই-ও৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি বঙ্গ-সফরে এসেছেন৷ আর এই সফর চলাকালীনই এক মৃত্যুর ঘটনায় তৃণমূল ক‌ংগ্রেসের যোগ থাকার অভিযোগ এনে ওই ঘটনার সিবিআই তদন্ত দাবি করলেন খোদ অমিত শাহ-ই!

সিবিআই অমিত শাহ-র দফতরের অধীনে হলেও বিধি বলছে, তিনি সরাসরি কোনও ঘটনার তদন্তে সিবিআইকে নিয়োগ করতে পারেন না। এজন্য হয় সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন অথবা আদালতের নির্দেশে কোনও ঘটনার তদন্তভার সিবিআই হাতে নিতে পারে।

কিন্তু এসবই তো টেকনিক্যাল বিষয়৷ মোদ্দাকথা হলো, অমিত শাহ নিজে যে ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন, ঘটনাচক্রে সেই ঘটনার তদন্তের ভার সত্যিই যদি সিবিআইয়ের হাতে যায়, কারও কারও মতে, সেই তদন্ত কখনওই নিরপেক্ষ থাকবে না৷ অনেকেই মনে করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় চাকরি করা গোয়েন্দাদের মেরুদণ্ডের সবলতা দীর্ঘদিন ধরেই প্রশ্নের মুখে৷ সাধারণ কোনও তদন্তও মানুষের সন্দেহের উর্ধ্বে উঠতে পারে না৷ আর এক্ষেত্রে তো সিবিআই তদন্তের দাবি তুলেছেন স্বয়ং অমিত শাহ৷

প্রসঙ্গত, শুক্রবার সকালেই কাশীপুরে রেল কলোনির পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তৃণমূলকেই নিশানা করে পদ্ম শিবির অভিযোগ এনেছে, অর্জুনকে খুন করার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ আর বেনজিরভাবে সেই অভিযোগকেই মান্যতা দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কলকাতায় দাঁড়িয়ে কাশীপুর এলাকার বিজেপি যুবনেতা অর্জুন চৌরাসিয়ার খুনের পিছনে তৃণমূলের যোগ থাকার ইঙ্গিত দিয়ে শাহ বলেছেন, "এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া দরকার।" এর ঠিক আগে শাহ বলেছেন, "অর্জুন চৌরাসিয়ার রাজনৈতিক হত্যা হয়েছে। জঘন্যভাবে হত্যা করা হয়েছে। গতকাল তৃণমূল সরকারের বর্ষপূর্তি হয়েছে। তার পরের দিনই রাজ্যে রাজনৈতিক হত্যার ঘটনা ঘটল। সারা বাংলায় বিরোধী নেতাদের বেছে বেছে হত্যা করার একের পর এক উদাহরণ সামনে আসছে।" একই সঙ্গে শাহ জানিয়েছেন, রাজ্যের কাছে এই হত্যাকাণ্ডের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এই খুনের ঘটনাকে এতটাই গুরুত্ব দিয়েছেন শাহ যে, শুক্রবার উত্তরবঙ্গ থেকে শহরে ফিরেই তিনি যান কাশীপুরে। সেখানে চৌরাসিয়া পরিবারের সঙ্গে কথা বলার পরেই শাহ বলেন, ‘‘এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হওয়া উচিত।"

প্রশ্ন উঠেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যেখানে ন্যূনতম তদন্তের আগেই এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলেছেন, সেখানে কোন সিবিআই নিরপেক্ষ তদন্ত করার সাহস দেখাবে? রাজনৈতিক মহলের অভিমত, তদন্ত শুরুর আগেই কলকাতা পুলিশের তদন্তকে রাজনৈতিক কারণেই নস্যাৎ করতে চাইছেন শাহ৷ প্রকৃত তদন্ত হোক, তা চাইছেন না তিনি৷ স্বরাষ্ট্রমন্ত্রী চাইছেন, যেভাবেই হোক, তদন্তে নামুক সিবিআই৷ নিহত অর্জুন চৌরাসিয়ার পরিবারও সিবিআই তদন্তের দাবি তুলেছে। সিবিআই তদন্তের দাবিতে আদালতে মামলাও করছে গেরুয়া শিবির৷ কারণ, রাজ্য সরকার সিবিআই তদন্তের অনুমতি না দিলে, আদালত সেই কাজ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন শাহ৷ সিবিআই তদন্ত দাবি করে আদালতে গেলেই উপযুক্ত রায় পাওয়া যাবে, এমন ইঙ্গিত দিয়েও এদিন অমিত শাহ বলেন, ‘‘গত কয়েকদিনে অনেকগুলি ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দেশের কোথাও এত কম সময়ের মধ্যে এতগুলো সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার নজির নেই। এটাই প্রমাণ করে যে, সাধারণ মানুষের মতো আদালতেরও রাজ্য পুলিশের ওপর আস্থা নেই।’’

ওদিকে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলের তরফে বলা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তে নেমেছেন স্বয়ং শাহ৷ তদন্তকে প্রভাবিত করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ নিজের মন্ত্রকের অধীনস্থ সিবিআইকে ব্যবহার করেই শাহ ফাঁসাতে চান তৃণমূলকে৷ তৃণমূল বলছে, বড় চক্রান্ত হচ্ছে রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারের বিরুদ্ধে৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই চক্রান্তের মাথা৷

আর সাধারণ মানুষ বিস্মিত, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর পদমর্যাদার অবমাননা করে স্রেফ বিজেপি নেতার মতো কাজ করে গেলেন কেন? বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসনের দাবিকে তিনি নিজেই যেখানে নস্যাৎ করলেন, সেখানে এমন কেন্দ্রীয় গা-জোয়ারির নজির কেন রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী?

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?