বিনা পোশাকেই থাকেন নারীরা, ভারতেও আছে ন্যুডিস্ট কলোনি, অবাক করবে এই গ্রামের রহস্য

Himachal Pradesh Nude Women Village : রোজই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাক পরিহিত হয়ে অনেকেই ছবি শেয়ার করেন। হল আমলে এমন ছবিকে ‘সাহসী’ বলেও দাগিয়ে দেওয়া হয়। অথচ ভারতেরই এমন একটি জায়গা রয়েছে যেখানে খোলামেলা পোশাক নয়, একেবারেই খোলামেলা ভাবে থাকেন নারীরা। জানেন কোথায়?

inscript
২ মিনিট
বিনা পোশাকেই থাকেন নারীরা, ভারতেও আছে ন্যুডিস্ট কলোনি, অবাক করবে এই গ্রামের রহস্য

‘লজ্জাই নারীর ভূষণ’ এই কথাটাকে যেন নিমেষে অস্বীকার করেছেন তাঁরা। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে বেছে নিয়েছে স্বাধীনতাকে। ভারতেই রয়েছে এমন একটি জায়গা যেখানকার নারীরা কোনও পোশাক পরেন না। এমনকী দম্পতিরা একে অপরের সঙ্গে নাকি কথাও বলেন না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমাদের দেশে এমন অনেক আজব প্রথা, অবাক করা নিয়ম রয়েছে, যা শুনলে রীতিমতো অবাক হতে হয়।

একটা সময় ছিল যখন আদিম গুহাবাসী মানুষ পোশাক পরতেন না। ক্রমে বিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে জীবনের সঙ্গে ওতপ্রোভাবে জড়িয়ে পড়ে লজ্জা বিষয়টি। প্রথমদিকে গাছের ছাল জড়িয়ে অনাবৃত দেহকে ঢাকতে শুরু করেন তাঁরা। পরবর্তীতে পাতার পোশাক হয়ে হাল আমলের সুতোর পোশাকের চল। যদিও আধুনিকতায় পাল্লা দিতে আজকাল খোলামেলা পোশাক পরার দিকে ঝুঁকছে প্রজন্ম। রোজই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাক পরিহিতা হয়ে অনেকেই ছবি শেয়ার করেন। হাল আমলে এমন ছবিকে ‘সাহসী’ বলেও দাগিয়ে দেওয়া হয়। অথচ ভারতেরই এমন একটি জায়গা রয়েছে যেখানে খোলামেলা পোশাক নয়, একেবারেই খোলামেলা ভাবে থাকেন নারীরা। জানেন কোথায়?

  • আপনার জন্য আরও কিছু লেখা
সারা গ্রাম জুড়ে বেজে ওঠে গিটার! বাংলার এই 'গিটার গ্রাম'-এর হদিশ জানেন না অনেকেই

Guitar Village of West Bengal: কাউগাছি গ্রামে মোটামুটি পাঁচ, ছয় রকমের গিটার তৈরি হয়। গিটার তৈরির জন্য অসম থেকে ঘোড়ানিম কাঠ আমদানি করা হয়।

বিশ্বের আরও কিছু দেশে অবশ্য রয়েছে ন্যুডিস্ট কলোনি তবে ভারতে এমন জায়গায় সন্ধান সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। হিমাচল প্রদেশের মণিকর্ণ উপত্যকার পিনি নামে একটি গ্রাম রয়েছে। এখানকার নারীরা পোশাক পরেন না। শুধু তাই নয়, পোশাক না পরা নিয়ে ওই গ্রামের অধিবাসীদের মধ্যে রয়েছে কিছু সংস্কারও। সারা বছর নয়, বছরের পাঁচটি দিন এই গ্রামের নারীরা দেহ অনাবৃত রাখেন। এই নিয়ে রয়েছে গভীর লোকবিশ্বাস, যে নারী এই প্রথা পালন করবেন না, তিনি নাকি স্বল্পকালের মধ্যেই কোনও দুঃসংবাদ পাবেন। তাই এই বিশ্বাস মেনে এমন প্রথার চল। শোনা যায়, বছরের ওই পাঁচটি দিন নাকি পিনি গ্রামে বহিরাগতদের প্রবেশ নিষেধ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতের বুকেই এক টুকরো কাতার, যে গ্রামের গল্প চমকে দেবে আপনাকেও

FIFA World Cup 2022: গ্রামে ঢুকলেই কাতারের পতাকা আপনাকে স্বাগত জানাবে। দেওয়ালে দেওয়ালে ফিফা ফুটবল বিশ্বকাপের ছবি, ব্যানার, আঁকা।

কিন্তু এমন একটা প্রথার চল হল কীভাবে? সেই রহস্য উদঘাটন করেন এক হিমাচলি লোককথা। বলা হয় যে, একসময় এই গ্রামে নাকি ছিল ভয়ানক অসুরের উপদ্রব। সুন্দরী সুসজ্জিতা নারীদের প্রতিই ছিল তাদের নজর। সুযোগ পেলেই নারীদের হরণ করে নিয়ে যেত অসুরের দল। ঠিক এরকম সময়ে গ্রামে আবির্ভূত হন দেবতা লাহুয়া ঘোঁদ, অসুরকে বধ করে তিনি গ্রামজীবনের নিরাপত্তা সুনিশ্চিত করেন। কথিত আছে, তিনিই নাকি নারীদের পোশাক না পস এবং সুন্দর সাজে না সাজার বিধান দিয়েছিলেন।

লোকবিশ্বাসের জোর যে অনেকটা তা অবশ্য প্রমাণ করে এই গ্রামের নারীরা। আজও দেবতার দেওয়া সেই বিধান শিরোধার্য করে শ্রাবণ মাসের পাঁচটি দিন নিজেকে বিনা সাজে, বিনা পোশাকে রাখেন পিনি গ্রামের নারীরা। এই কয়েকদিন ঘর থেকে বেরোন না তাঁরা, এমনকী স্বামীর সঙ্গে সহবাস এবং বাক্যালাপ পর্যন্ত করেন না এই সময়ে। যাতে কোনও ভাবেই পরস্পর লিঙ্গের মধ্যে উত্তেজনা তৈরি না হয় তাই এই কদিন এভাবে পালন করা হয়। এখানেই শেষ নয়, নারীদের পাশাপাশি এই পাঁচদিন গ্রামের পুরুষেরাও মদ এবং মাংস স্পর্শ করেন না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।