পরেশ থেকে মানিক, যেভাবে একে একে রাঘববোয়ালকে জালে ফেলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলায় তোলপাড় ফেলে দেওয়া নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

tiasa gupta
৪ মিনিট
পরেশ থেকে মানিক, যেভাবে একে একে রাঘববোয়ালকে জালে ফেলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি পদ থেকে সরিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলায় মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর শিক্ষকতার চাকরি কেড়ে নেওয়া এবং ৪১ মাসের বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ২০২১ সাল থেকেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগের মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলায় তোলপাড় ফেলে দেওয়া নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের ভরসার পীঠস্থান। বিভিন্ন দুর্নীতি মামলায় তিনি ঝড় তুলেছেন। এর জেরে খোদ রাজ্য সরকারের আসন টলমল। কারণ এসএসসি দুর্নীতি নিয়ে তিনি পরের পর চাঞ্চল্যকর রায় দিতেই আসরে নামে খোদ ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। এরপর ঝুলি থেকে একের পর এক বেড়াল বেরোতে থাকে। অনুব্রতর দুর্নীতির প্রাসাদে ঢুঁ মেরে চোখ কপালে সিবিআই কর্তাদের। সেই প্রসঙ্গে না গিয়েও বলা যায়, কীভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে ঝড় তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

জুন মাসে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেন। এই নিয়ে বেশ কিছু অসংগতি তাঁর সামনে আসতেই তিনি পদক্ষেপ করেন। এদিকে রাজ্য বিভিন্ন দুর্নীতি ইস্যুতে জেরবার হতেই গৌতম পালকে মানিকের জায়গায় বসায়। মঙ্গলবার তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন গৌতম পাল। তিনি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যর দায়িত্বে রয়েছেন। এদিন রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এক বছরের জন্য পর্ষদের নতুন সভাপতি হলেন গৌতম পাল। গত জুন মাসে কলকাতা হাই কোর্ট মানিক ভট্টাচার্যকে বরখাস্ত করে। সূত্রের খবর, এখন প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে। এই অ্যাড হক কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি–সহ অন্যান্য শিক্ষাবিদরা। এতদিন পর্ষদের সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশে মানিক ভট্টাচার্য অপসারিত হতেই তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এবার প্রকাশ্যে এল গৌতম পালের নাম। আগে অন্তর্বর্তী সভাপতি হিসেবে কাজ করছিলেন রত্না চক্রবর্তী বাগচী।

আবারও একটা দুর্নীতি সাফ করে বিচারের বাণী প্রতিষ্ঠা করলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই। কীভাবে?

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, লুকিয়ে করা দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৫ জনের নিয়োগে একাধিক অসংগতি খুঁজে পান। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, বেআইনি নিয়োগ করে আদালতে সমালোচনার মুখে পড়ে পর্ষদ। এর আগে প্রশ্ন ভুল মামলায় ভর্ৎসনার মুখে পড়ে বোর্ড।

আইনজীবী ফিরদৌস শামিম জানান, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন ১৯৭৩-এর ১৯ নং ধারায় বলা আছে, পর্ষদের ভুল সিদ্ধান্তের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ সভাপতি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বুনো ওল বনাম বাঘা তেঁতুল! অভিজিৎ গঙ্গোপাধ্যায়-অরুণাভ ঘোষ সংঘাতের আসল কারণ কী

বিবাদমান দুই পক্ষের নাম, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও আইনজীবী অরুণাভ ঘোষ। এতে বিচারব্যবস্থা কতটা কলঙ্কিত হলো, সেই প্রশ্নে না গিয়েও বলা যায়, তাঁদের দ্বিমুখী লড়াইয়ের 'বচন’ নিয়ে চর্চা গড়াল দিন থেকে দিনান্তে।

দ্বিতীয় নিয়োগ তালিকা নিয়ে পর্ষদের কাছ থেকে রিপোর্ট চায় কলকাতা হাই কোর্ট। আদালতে পেশ করা পর্ষদের রিপোর্টে জানানো হয়, ২৬৯ নয়, বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। এখানেই গরমিল চোখে পড়ে কোর্টের।

আদালতে পেশ করা রিপোর্টে আরও জানানো হয়, টেটের (২০১৪) প্রশ্নপত্রে ভুল রয়েছে, তাই নম্বর বাড়ানো হোক। এই মর্মে পর্ষদের কাছে মোট ২৭৮৭টি আবেদনপত্র জমা পড়ে। এদের মধ্যে ২৭৩ জন প্রশিক্ষিত প্রার্থী ছিল, যাদের বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল।

প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনও বিজ্ঞপ্তি ছাড়াই দ্বিতীয় নিয়োগ তালিকা প্রস্তুত করে বোর্ড। ২৭৩ জনের নিয়োগ তালিকা প্রকাশ হয়। যেখান থেকে ২৬৫ জনের চাকরি হয়। এই ২৬৫ জনের চাকরি বাতিলও করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিক বেআইনি কাজ পর্ষদের সভাপতি হিসেবে দায় এড়াতে পারেন না মানিক ভট্টাচার্য। তাই তাঁকে পদ থেকে সরায় হাই কোর্ট।

এরপর ডিভিশন বেঞ্চে যান মানিক ভট্টাচার্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ চান তিনি। ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ হলেও, মানিক ভট্টাচার্য আবেদন মেনে অপসারণের সিদ্ধান্তে কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ২ মাস পর নতুন পর্ষদ সভাপতি ঘোষণা করল রাজ্য। ১১ বছর পর বদল হলো পর্ষদ সভাপতি। আবার ন‍্যায়বিচার দিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যেভাবে রাজ্যে ঝড় তুলেছেন, তাতে তাঁর রায় নিয়ে গড়িমসি করার সাহস দেখাতে পারেনি রাজ্য। একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়, অন্যদিকে ল্যাজেগোবরে পরিস্থিতি, সব মিলিয়ে জেরবার রাজ্য পর্ষদ সভাপতি বদল করল।

এসএসসি হোক অথবা ডিএ, এইসব মামলাকে কেন্দ্র করে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি একসময় স্কুল সার্ভিস কমিশনেরই আইনজীবী ছিলেন। অতিরিক্ত বিচারপতি হিসেবে কলকাতা হাই কোর্টে তিনি যোগ দেন ২০১৮ সালের ২ মে। পরবর্তীতে ২০২০ সালের ৩০ জুলাই হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে কাজ শুরু করেন।

২০২১ সাল থেকেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগের মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ই এখন এসএসসি চাকরিপ্রার্থীদের কাছে আশা-ভরসার পীঠস্থান। নেটমাধ্যমে প্রশংসাও কুড়োচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এ-যাবৎ সবচেয়ে বড় উল্লেখযোগ্য নির্দেশ হলো, এসএসসি মামলায় মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর শিক্ষকতার চাকরি কেড়ে নেওয়া এবং ৪১ মাসের বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ। এসএসসি-সংক্রান্ত মামলা কেবলমাত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়া নয়, এর পাশাপাশি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকেও বেকায়দায় ফেলে দিয়েছেন তিনি। দুর্নীতি মামলা ছাড়াও এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭৬ বছরের বৃদ্ধা শিক্ষিকা শ্যামলী ঘোষকে ২৫ বছরের বকেয়া বেতন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছেন। ক্যানসার-আক্রান্ত শিক্ষিকার ১২ দিনের বেতন কেটে নেওয়ায় প্রধান শিক্ষকের পদ কেড়ে নিয়েছেন তিনি। পাশাপাশি ওই প্রক্রিয়া দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে, ধারে-ভারে কতটা প্রভাব ফেলেছেন সমাজে এই বিচারপতি! সম্প্রতি তাঁর সঙ্গে এজলাসে অরুণাভ ঘোষের ডুয়েলের সাক্ষী থেকেছে রাজ্য। আইনজীবী অরুণাভ অভিজিৎকে 'আইন জানেন না' বলে কটাক্ষ করেন। তিনি কিন্তু এজলাসে বারবার ন্যায় প্রতিষ্ঠা করেছেন। যাঁদের হয়ে বিচারের বাণী নিভৃতে কেঁদে গেছে, তাঁদের কাছে কি মসিহা নন এই বিচারপতি?

এক মহিলা শিক্ষিকা যখন ১৩ মাস মাইনে পাচ্ছেন না, বিচারের আশায় ঘুরছেন রাস্তায় রাস্তায়, তখন তাঁকে আশ্বাস জুগিয়েছেন এই বিচারপতিই, তাঁকে বলতে শোনা গেছে, "মনে রাখবেন, ভারতে একটা জুডিশিয়ারি আছে।"

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।