দেশে দেশে যেভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে

Ceasefires: কোনো কোনো সময় যুদ্ধে লিপ্ত দুই পক্ষ একটি প্রাথমিক যুদ্ধবিরতিতেও রাজি হয়। সেই যুদ্ধবিরতি হয় অস্থায়ী। এটি সহিংসতা কমাতেই মূলত করা হয়ে থাকে।

inscript
২ মিনিট
দেশে দেশে যেভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে

জাতিসংঘের মতে, যুদ্ধবিরতি-র কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। যুদ্ধরত দুই পক্ষ যখন আলোচনার মাধ্যমে শর্ত দিয়ে যুদ্ধ বন্ধ করে সেটিই যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি এবং সংঘর্ষ বন্ধ করার মধ্যে পার্থক্য রয়েছে বলেই মত জাতিসংঘের। সাধারণত যুদ্ধবিরতি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হয়ে থাকে। এতে কিছু শর্ত থাকতে পারে। শর্ত মেনে দুই পক্ষ চুক্তি স্বাক্ষর করে। যদি কোনো পক্ষ ফের হামলা চালায় তাহলে চুক্তি ভঙ্গ হয় এবং আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভবনা থাকে। চুক্তিতে উল্লেখ করা থাকে কোন কোন সামরিক কার্যকলাপ তারা চালাতে পারবে, আর কোনটি পারবে না। দেখা যাক, দেশে দেশে কীভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে?

লাইবেরিয়ার গৃহযুদ্ধ

১৯৯৩ সালে লাইবেরিয়ার গৃহযুদ্ধের সমাপ্তি হয়। তখন অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যের সরকার ন্যাশনাল প্যাট্রিয়টিক ফ্রন্ট অফ লাইবেরিয়া এবং ইউনাইটেড লিবারেশন মুভমেন্ট অফ লাইবেরিয়া একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে বলা ছিল উভয় পক্ষই অস্ত্র ও গোলাবারুদ আমদানি বন্ধ করবে, সামরিক ঘাঁটির অবস্থানও যেন পরিবর্তন করা না হয় পাশাপাশি অগ্নিসংযোগকারী কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না।

কোনো কোনো সময় যুদ্ধে লিপ্ত দুই পক্ষ একটি প্রাথমিক যুদ্ধবিরতিতেও রাজি হয়। সেই যুদ্ধবিরতি হয় অস্থায়ী। এটি সহিংসতা কমাতেই মূলত করা হয়ে থাকে। অনেক সময় একটি অস্থায়ী যুদ্ধবিরতি শান্তি আলোচনা অবধিও পৌঁছতে পারে।

ইজরায়েল এবং হামাস

২০২৩ সালের ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের ইজরায়েল এবং হামাস-নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলি একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সে সময় হামাস প্রায় ২৪০জন বন্দির বিনিময়ে ১০৫ জন পণবন্দিকে মুক্তি দেয়। ২০২৩ সালের নভেম্বরে, ইজরায়েল এবং হামাস তাদের অস্থায়ী যুদ্ধবিরতিকে 'মানবিক বিরতি'-র আখ্যা দিয়েছিল।

ইথিওপিয়া এবং ইরিত্রিয়া

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরান হামলার প্রস্তুতি যেভাবে নিয়েছে ইজরায়েল

Intelligence Agency: ইজরায়েল ইরানে এমন ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে যেগুলি মাটিতে পোঁতা থাকে এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজ করে। এতে অপারেটরের উপস্থিতি ছাড়াই ইরানের ভেতর থেকে বিভিন্ন স্থানে হামলা করা সম্ভব হয়েছে।

২০০০ সালের জুনে, ইথিওপিয়া এবং ইরিত্রিয়া-র একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করে। ওই বছরেরই ডিসেম্বর মাসে শান্তি আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি হয়। এরপর থেকে ওই দুই পক্ষের সংঘাত শেষ হয়।

অনেক সময় আবার প্রাথমিক যুদ্ধবিরতি না মানলে যুদ্ধ আরও তীব্র হয়।

লেবাননে গৃহযুদ্ধ

জাতিসংঘ লেবাননে গৃহযুদ্ধ থামাতে ১৯৭৮, ১৯৮১ এবং ১৯৮২ সালে একাধিক যুদ্ধবিরতি চুক্তি করে। কিন্তু একটিও মানা হয়নি। প্রতিটি যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ বাধে। লেবাননের গৃহযুদ্ধ চলেছিল ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।

সুদান গৃহযুদ্ধ

সুদান সরকার দুটি জঙ্গিগোষ্ঠীর সাথে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। একটি সুদান লিবারেশন মুভমেন্ট এবং অপরটি জাস্টিস এন্ড ইক্যুইলিটি মুভমেন্ট। এতে সংঘর্ষ বন্ধও হয়েছিল। স্থানীয় জনগণের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সংস্থাগুলিকে ৪৫ দিনের সময় দেওয়া হয়েছিল।

ইন্দোনেশিয়া

২০০৪ সালে, ইন্দোনেশিয়ায় সুনামির পর, ইন্দোনেশিয়ার সরকার এবং ফ্রি আচেহ মুভমেন্ট যুদ্ধবিরতি-তে সম্মত হয়। সেখানে জরুরি সাহায্য পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অনেক সময় একটি নির্দিষ্ট এলাকায় সংঘর্ষ বন্ধ করতেও যুদ্ধবিরতি চুক্তি হয়ে থাকে। এটিকে ভৌগোলিক যুদ্ধবিরতি বলা হয়।

ইয়েমেন সরকার এবং হুথি

যেমন ২০১৮ সালে, জাতিসংঘ স্থানীয় জনগণকে রক্ষা করতে লোহিত সাগরের 'হোদেইদা' বন্দরের পার্শ্ববর্তী এলাকা শান্ত করতে ইয়েমেন সরকার এবং হুথিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করে।

উল্লেখ্য, সম্প্রতি ইরান-ইজরায়েলের যুদ্ধ চলছিল। ২২জুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। প্রায় ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, ইজরায়েল এবং ইরান উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এখন যুদ্ধবিরতি আদৌ থাকবে কিনা সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি, ১০ মাসে দুই কমিশনারের ১৪ বার প্রশ্ন

Election Commission SIR: এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতপার্থক্য। গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার ১৪ বার আপত্তি জানিয়েছেন বলে দাবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। ফর্ম ৬ বদল, ভোটার তথ্যভান্ডারের কেন্দ্রীয়করণ, পশ্চিমবঙ্গের আপিল এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন মেনে চলার বিষয়টি ফের আলোচনায়।

হুথিরা যেভাবে স্থানীয় বিদ্রোহী থেকে মধ্যপ্রাচ্যের শক্তিতে পরিণত হলো

Houthi Expansion in Yemen: ইয়েমেনে ফের কেন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? হুথিরা কীভাবে স্থানীয় জায়দি আন্দোলন থেকে শক্তিশালী সামরিক-রাজনৈতিক শক্তিতে পরিণত হল? ইরানের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর? মোখা ও হানিশ দ্বীপপুঞ্জ দখলের পর কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাব আল-মান্দাব? এই সংঘাতের প্রভাব কি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য, জ্বালানি পরিবহণ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পড়বে?