ক্রিশপার জিন এডিটিং পদ্ধতি কীভাবে বাঁচিয়ে দিল শিশুর প্রাণ?

Crispr Gene-editing : যদি চিকিৎসাটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং অনিচ্ছাকৃত মিউটেশন ঘটায়, তাহলে তা রোগীর শরীরে আজীবনের স্থায়ী প্রভাব ফেলতে পারে। এমনকি পরবর্তী প্রজন্মেও তা স্থানান্তরিত হতে পারে।

inscript
৩ মিনিট
ক্রিশপার জিন এডিটিং পদ্ধতি কীভাবে বাঁচিয়ে দিল শিশুর প্রাণ?

সম্প্রতি, ফিলাডেলফিয়ার চিলড্রেন'স হসপিটালের কেজে মুলডুন নামের এক শিশু চিকিৎসা -ইতিহাসে নতুন এক পর্বের সূচনা করেছে। আসলে, একটি বিরল জেনেটিক রোগ নিয়ে শিশুটির জন্ম হয়েছিল। রোগটি প্রতিদিনের সাধারণ প্রোটিনকেই শরীরের শত্রুতে পরিণত করতে শুরু করেছিল। ফলে, কেজে নামক ওই শিশুটিকে থাকতে হত কঠোর খাদ্যাভ্যাসের মধ্যে। আশঙ্কা ছিল আগত ভবিষ্যতে মস্তিষ্কের বড়ো কোনও ক্ষতি হতে পারে কেজে-র। কিন্তু ২০২৫-এর ফেব্রুয়ারিতে, মাত্র ছয় মাস বয়সে, সে বিশ্বের প্রথম CRISPR-ভিত্তিক থেরাপি গ্রহণ করে—যা বিশেষভাবে তার অনন্য জেনেটিক ত্রুটির জন্য তৈরি করা হয়েছিল। চিলড্রেন'স হসপিটাল অফ ফিলাডেলফিয়া (CHOP) এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের একটি দল মাত্র ছ-মাসের মধ্যে এই যুগান্তকারী চিকিৎসা-পদ্ধতিটি তৈরি করেছে। চিকিৎসকদের এই সাফল্য শুধু কেজে-কে বাঁচায়নি, বরং জিন এডিটিংকে চিকিৎসার জগতে এক নতুন দিশা দেখিয়েছে।

ভাবুন তো, আপনার শরীর যদি একটি বইয়ের মতো হয়, সেই বিরাট বইতে শুধু একটি টাইপিং ভুল—ডিএনএ-র বিশাল কোডে একটি মাত্র অক্ষরের ত্রুটি। কেজে-র ক্ষেত্রে, এই ভুলটি তার CPS1 জিনে প্রভাব ফেলেছিল, যার ফলে তার লিভার প্রোটিন ভাঙার পর উৎপন্ন বিষাক্ত অ্যামোনিয়া প্রক্রিয়াকরণ করতে পারছিল না। এর অভাবে, অ্যামোনিয়া রক্তে বিষের মতো জমা হতে থাকে। যার ফলে বমি, দুর্বলতা এবং এমনকি কোমা পর্যন্ত হতে পারে। কার্বাময়েল ফসফেট সিন্থেটেজ ১ ডেফিসিয়েন্সি নামক এই রোগটি প্রতি তেরো লক্ষ নবজাতকের মধ্যে প্রায় একজনের হয়ে থাকে, যা রোগীরকে আজীবন কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতে বাধ্য করে।

জিন এডিটিং

  • আপনার জন্য আরও কিছু লেখা
একটি তারার দু-বার মৃত্যু! বিজ্ঞানীদের পাওয়া নতুন তথ্য কী বলছে?

Death of a Star : সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন যা একবার নয়, দু-বার বিস্ফোরিত হয়েছে, অর্থাৎ একটি নক্ষত্রের দু-বার মৃত্যু!

এই সমস্যার সমাধান-পথ নিয়ে এসেছে CRISPR, যাকে প্রায়শই ডিএনএ নির্ভুলভাবে কাটা এবং ঠিক করার জন্য 'আণবিক কাঁচি' বলা হয়। সিকেল সেলের মতো সাধারণ রোগের জন্য উপলব্ধ চিকিৎসার বিপরীতে, কেজে-র থেরাপিটি ছিল সম্পূর্ণ কাস্টম-বিল্ট বা ব্যক্তিগতভাবে নির্মিত। বিজ্ঞানীরা রাতারাতি তার জিনোম সিকোয়েন্স করে, সেই নির্দিষ্ট মিউটেশনটি সংশোধন করার জন্য একটি বেস-এডিটিং টুল ডিজাইন করেন এবং এটিকে লিপিড ন্যানো পার্টিকেল (ক্ষুদ্র চর্বির কণা)-এর মধ্যে স্থাপন করেন। এই কণাগুলি একটি IV ড্রিপের মাধ্যমে সরাসরি লিভার কোষে জেনেটিক সমাধান পৌঁছে দেয়। এই প্রক্রিয়ায় কোনও বড় অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি এবং ফেব্রুয়ারী, মার্চ ও এপ্রিল ২০২৫-এ তিনটি ডোজ নেওয়ার পর কেজে-র মধ্যে কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। সে এখন আগের চেয়ে বেশি প্রোটিন সহ্য করতে পারছে, স্বাভাবিকভাবে বেড়ে উঠছে এবং বাড়িতে তার শৈশবের সুন্দর আনন্দময় মুহূর্তগুলি উপভোগ করছে।

কেজে-র এই চিকিৎসাপদ্ধতি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ দ্বারা সমর্থিত এবং FDA দ্বারা মাত্র এক সপ্তাহের মধ্যে ফাস্ট-ট্র্যাক অনুমোদন পেয়েছে। চিকিৎসকদলের একজন প্রধান ড. রেবেকা আহরেন্স-নিকলাস বলেন,

বছরের পর বছর ধরে অনেকের সহযোগিতার ফলেই এটা সম্ভব হয়েছে। আমরা আশা করি কেজে অনেকের মধ্যে প্রথম হবে।

চিকিৎসকেরা এই চিকিৎসাপদ্ধতিকে গেম-চেঞ্জার হিসাবে দেখছেন, যেখানে 'N-of-1' থেরাপি (একজনের জন্য ডিজাইন করা) লক্ষ লক্ষ মানুষকে বাঁচাতে পারে। CRISPR-এর কম খরচ এবং অভিযোজন ক্ষমতার কারণে বিশেষজ্ঞরা এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখছেন যেখানে মেটাবলিক ডিসঅর্ডার থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সবকিছুর জন্য কাস্টম সমাধান তৈরি করা সম্ভব হবে, যা চিকিৎসার গড় পরিধিকে অনেক কমিয়ে আনবে।

তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, যদি চিকিৎসাটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং অনিচ্ছাকৃত মিউটেশন ঘটায়, তাহলে তা রোগীর শরীরে আজীবনের স্থায়ী প্রভাব ফেলতে পারে। এমনকি পরবর্তী প্রজন্মেও তা স্থানান্তরিত হতে পারে। কেজে-র চিকিৎসাটি ছিল সোম্যাটিক, অর্থাৎ এটি কেবল তার লিভার কোষকে প্রভাবিত করেছে, প্রজনন কোষকে নয়। কিন্তু CRISPR প্রায়শই জার্মলাইন এডিটিং-এর দিকে মোড় নেয়, যেখানে পরিবর্তনগুলি উত্তরাধিকারসূত্রে স্থানান্তরিত হতে পারে, যা 'ডিজাইনার বেবি' এবং ইউজেনিক্স (প্রজনন-শাস্ত্র)-এর মতো ভয়াবহ আশঙ্কা তৈরি করে।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।

এআই-এর ভবিষ্যৎ কার হাতে? GPT-5.6 ও Grok 4.5-কে ঘিরে নতুন আলোচনা

GPT-5.6 vs Grok 4.5: GPT-5.6 নাকি Grok 4.5—কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দৌড়ে কে এগিয়ে? ওপেনএআই ও xAI-এর দুই অত্যাধুনিক এআই মডেলের মধ্যে ক্ষমতা, কোডিং দক্ষতা, গতি, খরচ এবং ব্যবহারিক প্রয়োগের দিক থেকে কী কী পার্থক্য রয়েছে? কোনটি কার জন্য বেশি উপযোগী?