কীভাবে গৃহপালিত গাধা বদলে দিয়েছিল সভ্যতার ইতিহাস, বিবর্তনের এই কাহিনি আজও অজানা

Evolution of Donkey: অ্যাস (Ass) এবং ডাঙ্কি (Donkey) দু’টিকেই বাংলায় গাধা বলে ডাকলেও, এদের প্রজাতি কিন্তু ভিন্ন।

Madhurima Pattanayak
৩ মিনিট
কীভাবে গৃহপালিত গাধা বদলে দিয়েছিল সভ্যতার ইতিহাস, বিবর্তনের এই কাহিনি আজও অজানা

সভ্যতার ইতিহাসে প্রাণীদের গৃহপালিতকরণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গরু, ছাগল, ভেড়া, এবং শূকরকে গৃহপালিতকরণ করা শুরু হয় দশ থেকে এগারো হাজার বছর আগে। কারণ সেই সময় প্রয়োজন ছিল মাংসের। তারও বছর পাঁচেক পরে যখন ভারি জিনিস, পণ্য এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস এক থেকে আরেক গ্রামে বা আরেক শহরে বয়ে নিয়ে যাওয়া শুরু হল তখন ঘোড়া, গাধা এবং উটের মতো প্রাণীকে গৃহপালিতকরণের প্রয়োজন পড়ল। সভ্যতার বিকাশে ঘোড়া এবং উটের গুরুত্ব বারেবারে উঠে এসেছে দীর্ঘকাল ধরে। কিন্তু গাধা (Donkey, Equus asinus), যাকে অধিকাংশ মানুষ রীতিমতো হাসির পাত্র হিসেবেi দেখে, সেই গোবেচারা প্রাণীটিও আফ্রিকা থেকে ইওরোপ এবং সুদূর দক্ষিণ আমেরিকা থেকে এশিয়ার বিভিন্ন অঞ্চলে সভ্যতার বেড়ে ওঠা ও নগরপত্তনে সাহায্য করেছে। অথচ সে কথা নিয়ে বিশেষ আলোচনা শোনা যায় না।

পিটার মিশেল তাঁর লেখা ‘দ্য ডাঙ্কি ইন হিউম্যান হিস্ট্রি: অ্যান আর্কিওলজিক্যাল পার্সপেক্টিভ’ বইতে জানাচ্ছেন, গাধারাই (Donkey) প্রথম প্রাণী যাদের চাকাওয়ালা যান টানার জন্য ব্যবহার করা হয়েছিল এবং গাধাদের টানা যানই চড়া হতো একদম শুরুর দিকে। সিরিয়ার ব্রোঞ্জ় যুগের একটি শহর থেকে উদ্ধার হওয়া কিউনিফর্ম ট্যাবলেট থেকে জানা যাচ্ছে, সেই সময় রাজাদের চড়ার জন্য গাধায় টানা গাড়িই উপযুক্ত বলে মনে করা হতো। অনেকে মনে করেন যিশুও নাকি জেরুজা়লেমে প্রবেশ করেন গাধার পিঠে চড়েই, বলছেন সেন্ট হিউ কলেজের অধ্যাপক পিটার মিশেল। ২০০ খ্রিস্টপূর্বাব্দে রোমান সেনারাও নির্ভর করত গাধার উপরেই।

Wild Ass-কে পোষ মানিয়ে, তাদের গৃহপালিতকরণ যখন হচ্ছে, তারাই তখন ধীরে ধীরে বিবর্তিত হয়ে পরিণত হচ্ছে Donkey-তে। এখানে উল্লেখ্য, অ্যাস (Ass) এবং ডাঙ্কি (Donkey) দু’টিকেই বাংলায় গাধা বলে ডাকলেও, এদের প্রজাতি কিন্তু ভিন্ন। আর সেই জন্যই যাতে পাঠকের বুঝতে অসুবিধে না হয়, আমরা গাধা শব্দটি ব্যবহার না করে অ্যাস (Ass) এবং ডাঙ্কি (Donkey) শব্দ দু’টি ব্যবহার করব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্লেগের কারণেই হু হু করে বাড়ছে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের ঝুঁকি! বিজ্ঞানীদের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Rise in Diabetes and Arthritis: যাঁরা সেই সময় মারা গিয়েছিলেন তাঁরা তো বটেই, যাঁরা বেঁচে গিয়েছিলেন তাঁরাও নিজেদের দুর্বল ইমিউনিটি জিনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চার করেছেন।

২০০৪ সালের একটি গবেষণা জানিয়েছিল, খুব সম্ভবত সভ্যতার ইতিহাসে Donkey-দেরকে দুইবার গৃহপালিতকরণ করা হয়। একপ্রকার Donkey-এর উদ্ভব ঘটেছে ন্যুবিয়ান ওয়াইল্ড অ্যাসের (Equus asinus africanus) থেকে। দ্বিতীয় প্রকার Donkey বিবর্তিত হয়েছে Somalian Wild Ass (Equus asinus somaliensis ass)-এর থেকে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা ওলট-পালট করে দিল আগের সমস্ত গবেষণা। নতুন গবেষণা বলছে, Donkey-কে মাত্র একবারই গৃহপালিতকরণ করা হয়। আর সেই প্রক্রিয়া শুরু হয় ৫০০০ খ্রিস্টপূর্বাব্দেই। আর সেই তখন থেকেই বনের পরিবেশ ছেড়ে, তাদের (Wild Ass) গৃহপালিতকরণের মাধ্যমে ধাপে ধাপে Donkey-তে পরিণত হওয়ার ইতিহাস লুকিয়ে রয়েছে তাদের জিনেই।

কেনিয়ার এবং হর্ন অফ অফ্রিকার পশুপালকরাই শুরু করে donkey-র গৃহপালিতকরণ। তার পরেই Donkey-রা ইউরেশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রথমদিকে তারা ছড়িয়ে পড়ে মিশর এবং সুদানের বিভিন্ন প্রান্তে। আর তার আড়াই হাজার বছরের মধ্যেই ইউরোপ এবং ইশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তারা দ্রুত ছড়িয়ে পড়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কান্না বিক্রিই পেশা, উচ্চবর্ণের বঞ্চনায় যেভাবে লেখা হয় রুদালিদের বারোমাস্যা!

Rudaali: বেশিরভাগ ক্ষেত্রেই মৃত ব্যক্তি এই রুদালিদের সম্পূর্ণ অপরিচিত। সেক্ষেত্রে পরিবারের লোকজনের কাছে মৃত ব্যক্তি সম্পর্কে জরুরি তথ্য নিয়ে নেয় মহিলারা।

সাধারণত বিবর্তন আসে ধীরে, দীর্ঘ একটা সময় জুড়ে। কিন্তু তারও আগে পরিবর্তিত পরিবেশ ও পরিস্থিতিতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে নিজেকে মানিয়ে নিতে হয়। বিজ্ঞানের ভাষায় যাকে বলে অভিযোজন বা অ্যাডাপটেশন। দীর্ঘদিন ধরে এই পরিবর্তিত পরিবেশে থাকতে থাকতে, অভিযোজনের অনেকগুলি ধাপ পেরোতে পেরোতে একদিন আসে বিবর্তন বা ইভল্যুশন।

জিন বড় জটিল জিনিস। একটি প্রাণীর প্রতিটি অভ্যেস, তার পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়ার ছোট-বড় লড়াই, আর সেই ধাপগুলি পেরিয়ে অবশেষে বিবর্তিত হয়ে নতুন রূপে উত্তীর্ণ হওয়ার প্রতিটি হিসেব, প্রতিটি ইতিহাস জিনে গাঁথা হয়ে যায় কেবল কতগুলি কোডের আকারে। জিনের সৌন্দর্য এখানেই! আজ আমরা যা করছি, আমাদের প্রতিটি অভ্যাস জিনে লেখা হচ্ছে প্রতি নিয়ত। দশ হাজার বছর পরে যদি মানুষ টিকে থাকে, জিনের সেই কোডেই আজকের অভ্যাসগুলো প্রতিফলিত হবে। ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে wild Ass-এর donkey-তে উত্তীর্ণ হওয়া বা বলা ভালো বিবর্তিত হওয়ার ইতিহাসের সাক্ষী তাদের জিনই।

পল স্যাবেটিয়ার ইউনিভার্সিটির গবেষক ল্যুডোভিক ওর্ল্যান্ডো সারা পৃথিবীর সাঁইত্রিশটি ল্যাবরেটরির সঙ্গে গাঁটছড়া বেঁধে বর্তমানের ২০৭ টি donkey-র জিন এবং কয়েক হাজার বছরের পুরনো ৩১ টি donkey-র কঙ্কাল থেকে জিন সিকোয়েন্স করে ফেলেছেন। জিন সিকোয়েন্সিংয়ে ধরা পড়ে জিনের কোড- যেখানে লেখা থাকে প্রাণীটির বিবর্তনের ইতিহাস। দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের donkey-র জিনের বেশ কিছু অংশ একটি অপরটির থেকে বেশ আলাদা। যেখান থেকে বোঝা যায় কীভাবে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল donkey অর্থাৎ Equus asinus।

পুরনো কঙ্কালগুলির মধ্যে ন’টি উত্তর-পূর্ব ফ্রান্সের একটি প্রত্নতাত্ত্বিক ভূমি থেকে সংগ্রহ করা হয়েছে। যেখানে ২০০ এবং ৫০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনও সময়ে রোমানদের বাসভূমি ছিল। জিন সিকোয়েন্সিংয়ের ফলাফল বলছে রোমানরা আফ্রিকান এবং ইউরোপীয়ান donkey-দের মিলন ঘটিয়ে বড় আকারের donkey-র জন্ম দেন, যারা লম্বায় প্রায় ১৫৫ সেন্টিমিটার। ইউনিভার্সিটি অব এডিনবরার জেনেটিকস বিশারদ এমিলি ক্লার্কের মতে, “গাধা (Donkey) অভাবনীয় রকমের কর্মঠ একটি প্রাণী। এবং দীর্ঘকাল ধরে এরা যে ভাবে তিলে তিলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সভ্যতাকে গড়ে তুলেছে, তার জন্যে আমাদের এই নিরহঙ্কার প্রাণীটির উপর কৃতজ্ঞ থাকা উচিত।”

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।