বাহাত্তুরে বুড়ো হয়েও এত চনমনে! কী রহস্য লুকিয়ে মোদির জীবনযাপনে?

Narendra Modi Fitness Mantra: মোদি নিয়মিত যোগব্যায়াম করেন। সপ্তাহে এক বা দুবার যোগনিদ্রায় যান!

inscript
৩ মিনিট
বাহাত্তুরে বুড়ো হয়েও এত চনমনে! কী রহস্য লুকিয়ে মোদির জীবনযাপনে?

বয়স ৭২। বাহাত্তুরে বিষয়টা গোলমেলে। এমনিতে আম আদমি হলে অনেকেই মারা যান এই বয়সে, অনেকেই রোগে, বার্ধক্যে জর্জরিত হয়ে সেঁধিয়ে যান ঘরে, জীবনের শেষপ্রান্তে এসে হারিয়ে ফেলেন সমস্ত উদ্যম। বাহাত্তুরে বুড়ো বললেই চোখের সামনে ভেসে ওঠে শীর্ণ, ন্যুব্জ, সাদা চুল দাড়ির দেহ। কিন্তু তিনি তো 'আম' নন। তিনি দেশের প্রধানমন্ত্রী। বয়স তাঁর ৭২ বছর, কিন্তু এদেশ সেদেশ ঘুরে, ভারতের জনসভায় বক্তৃতা দিয়ে, সারাক্ষণ বিরোধীদের কোনও না কোনও বিপাকে ফেলার পরিকল্পনা করে চলেছেন যিনি তিনি নরেন্দ্র মোদি। মোদির কার্যশক্তি অনেক কম বয়সিদেরও লজ্জায় ফেলে দিতে পারে। কীভাবে এত চনমনে প্রধানমন্ত্রী?

মোদি বলছেন, এই বিষয়ে তিনি বিশ্বে একমাত্র ব্যক্তি এমন নন। সারা বিশ্বে অনেক মানুষই আছেন যারা তাদের শক্তি, সময় এবং সম্পদের সম্পূর্ণ ব্যবহার করেন একটি নির্দিষ্ট লক্ষ্যে। এক্ষেত্রে মোদি একা বা ব্যতিক্রমী নন। জীবনকে তিনি খুব তৃণমূল স্তরে প্রত্যক্ষ করেছেন বলে তাঁর দাবি। মোদি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনীতিতে আসার আগে কয়েক দশক ধরে তিনি দেশের প্রায় সমস্ত জেলা ঘুরেছেন। সেখানে জনগণের মাঝে মিশে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। এই সফরটিই তাঁর শক্তির চাবিকাঠি। কীভাবে? এই যে তিনি প্রতিটি জেলায় অন্তত একদিন করে থেকেছেন বলে দাবি, এই থাকাকালীন এমন অনেক মানুষের সাথে তাঁর সাক্ষাৎ হয় যারা তাঁকে অনুপ্রেরণা জোগান। এই মানুষদের অনেকেই নিজেদের কোনও না কোনও উদ্দেশের লক্ষ্যে নিবেদিত করেছেন। নরেন্দ্র মোদি তাদের কাছ থেকে কর্মশক্তি শিখেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিজ্ঞতাই পুঁজি! ভারতের সব জেলায় একরাত থেকেছেন, দাবি নরেন্দ্র মোদির

PM Modi and RSS : ২০১৬ সালের পাওয়া শেষ হিসেব বলছে দেশে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখা রয়েছে ৫৬৮৫৯টি।

ব্যক্তিগত স্তরে শরীর ও মন চাঙ্গা রাখতে শৃঙ্খলা এবং দৈনন্দিন অভ্যাসের বদলকে গুরুত্ব দেন মোদি। নিয়মিত যোগব্যায়াম করেন। সপ্তাহে এক বা দুবার যোগনিদ্রায় যান! সক্কালবেলা উঠে হাঁটেন, সকাল ন'টার মধ্যে নিরামিশাষী মোদির প্রাতঃরাশ সারা হয়ে যায়। সাধারণ গুজরাতি খাবারই পছন্দ, তবে নিয়ম করে একবাটি দই খেতে ভোলেন না। আর খান হিমাচলের একটি বিশেষ মাশরুম, Macrula exulenta! গরম জল খান নিয়মিত। রাতে ঘুমোতে যাওয়ার আগে রাতে আক্ষরিক অর্থেই নাকে সরষের তেল দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপবাসে ভীষণ বিশ্বাসী। প্রধানমন্ত্রী মোদি গত ৩৫ বছর ধরে নবরাত্রির উত্সবে উপোস করছেন। সপ্তাহে একবার বা দুবার উপোস করার চেষ্টা তো করেনই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৭১-এ সংসার ছেড়েছিলেন মোদি! প্রধানমন্ত্রীর বাকি পরিবারের কথা কেন জানেই না দেশ

PM Modi Family: মোদি কান্নাস্নাত গলায় বলেছিলেন, "আমি উচ্চ পদে বসার জন্য জন্মগ্রহণ করিনি। আমার যা কিছু ছিল, আমার পরিবার, আমার বাড়ি... আমি তা দেশের জন্য ছেড়ে এসেছি..."।

তবে মোদি বলছেন, উচ্চাকাঙ্খা এবং লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। যখন কেউ উচ্চাকাঙ্খী হয়ে কাজ করেন তখন যদি তিনি কোনও উত্থান বা পতনের মুখে পড়েন, তারা অস্থির হয়ে যান। উচ্চাকাঙ্খা অবস্থান, ক্ষমতা, স্বাচ্ছন্দ্যর সঙ্গে যুক্ত। কিন্তু কেউ যদি কোনও নির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজ করেন তখন ব্যক্তিগতভাবে তাঁর কোনও কিছু লাভ করার নেই। তাই এসব উত্থান-পতন তাদের প্রভাবিত করতে পারে না। লক্ষ্যে নিয়োজিত হওয়া মানে অবিরাম আশাবাদ এবং শক্তির উত্স খুঁজে পাওয়া।

মোদি বলছেন, লক্ষ্যে স্থির থাকতে গেলে অপ্রয়োজনীয় বিষয়গুলি থেকে বিচ্ছিন্ন হওয়া দরকার। নরেন্দ্র মোদি নিজে ১৯৭১ সালে পরিবার ছেড়েছিলেন। যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মতাদর্শ অনুযায়ী একজন 'প্রচারক'কে পরিবারের সদস্যদের থেকে দূরত্ব বজায় রাখতেই হয়। সবার আগে কাজ! গার্হস্থ্য এবং পারিবারিক ঝুট ঝামেলা, মায়া থেকে মুক্ত হয়ে তবেই সবটুকু দেওয়া যাবে সংঘের মত প্রচারের জন্য। আরএসএসের বিশ্বস্ত নরেন্দ্র মোদি তখন থেকেই নরেন্দ্র মোদি 'ব্রহ্মচারী' জীবনযাপন শুরু করেন। ১৯৭২ সালে তিনি বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক বা পূর্ণ-সময়ের কর্মী হয়েছিলেন। তাই এখন এত যে শক্তি তিনি সঞ্চয় করেন, উৎপাদন করেন তা দিয়ে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। কাজই তাঁকে শক্তি জোগায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।