এবার কি ভারতের মাটিতেও পায়ের জাদু দেখাবেন রোনাল্ডো? কোন অঙ্কে এমনটা সম্ভব

Cristiano Ronaldo Al Nassr FC : তাঁর এই আরব আগমন ভারতীয় ফুটবল ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। তাহলে কি ভারতের মাটিতে খেলবেন সিআর সেভেন?

inscript
৩ মিনিট
এবার কি ভারতের মাটিতেও পায়ের জাদু দেখাবেন রোনাল্ডো? কোন অঙ্কে এমনটা সম্ভব

ইউরোপের রাজপাট ছেড়ে তিনি এখন আরব্য রজনীর দেশের বাসিন্দা। সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি, এশিয়ার ফুটবলের উন্নতির লক্ষ্যেই তিনি এখানে পা দিয়েছেন। হ্যাঁ, কথা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। ২০২২ বিশ্বকাপ ফুটবলের ছবিটা সুন্দর না হলেও তিনি এখন সব জায়গায় ট্রেন্ডিং। ইউরোপের পাট চুকিয়ে রোনাল্ডো এখন সৌদি আরবের আল নাসের ক্লাবে। সর্বকালের রেকর্ড দামে তিনি চলে এসেছেন মরু প্রদেশে। এখনও অবশ্য আল নাসেরের জার্সি পরে মাঠে নামেননি তিনি। তবে তাঁর এই আরব আগমন ভারতীয় ফুটবল ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। তাহলে কি ভারতের মাটিতে খেলবেন সিআর সেভেন?

২০২২-এর শেষের দিকটা রোনাল্ডোর খুব একটা ভালো যায়নি। পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের সঙ্গে সংঘাত, তার জন্য ক্লাব ছেড়ে দেওয়া। সেইসঙ্গে নিজের ফর্মে না থাকা, বিশ্বকাপে বেশিরভাগ সময় বেঞ্চে কাটানো। সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার কবে ‘Siuuuu’ সেলিব্রেশন করবেন, সেদিকেই তাকিয়ে ভক্তরা। এর মধ্যেই তিনি পাড়ি জমালেন সৌদি আরবে। বিশ্বের সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার হয়ে আল নাসের ক্লাবে পা দিয়েছেন তিনি। আর এখানেই দিন গুনছেন ফুটবল বিশেষজ্ঞরা। কেন? আল নাসের যেহেতু এশিয়ারই একটি ক্লাব, তাই এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ আছে।

ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের মতোই এশিয়া ফুটবলের এই এএফসি চ্যাম্পিয়নশিপ। মহাদেশের সমস্ত সেরা ফুটবল ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতার সাক্ষী থাকে দর্শক। সৌদি প্রো লিগ, সৌদি ডোমেস্টিক কাপের বিজয়ী দলগুলি এখানে জায়গা পায়। ব্যাপার হল, ভারত আর সৌদি আরব দুটি দেশই এএফসির পশ্চিম জোনের মধ্যে পড়ছে। ফলে দুটি দেশেরই সেরা ক্লাবগুলি পরস্পরের মুখোমুখি হওয়ার একটা সুযোগ হয়তো পাবে।

এবার আসা যাক অঙ্কের দিকে। এই মুহূর্তে সৌদি প্রো লিগের শীর্ষস্থানে রয়েছে আল নাসের ক্লাব। এখনও রোনাল্ডো মাঠে নামেননি। ধরে নেওয়া যাক, তারাই শীর্ষস্থান ধরে রাখবে। যদি তাই হয়, তাহলে সরাসরি এএফসি চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে এই ক্লাব। যদি তা না হয়, তাহলে সৌদির ডোমেস্টিক কাপ জিততেই হবে আল নাসেরকে। দুটোর যে কোনও একটা হলেই তারা সরাসরি চলে যাবে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে। আর গোটা বিশ্বই জানে, ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জাদু। এশিয়ায়ও সেই জাদু জারি থাকবে বলে মনে করছেন তাঁর ভক্তরা।

অন্যদিকে রয়েছে ভারত। আইএসএলের চ্যাম্পিয়ন সরাসরি এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে। এই মুহূর্তে আইএসএলের প্রথম পাঁচটি দল হিসেবে রয়েছে মুম্বই সিটি এফসি, হায়দ্রাবাদ, কেরালা ব্লাস্টার্স, এটিকে মোহনবাগান ও ওড়িশা। যে দল শীর্ষস্থানে শেষ করবে তারা চলে যাবে প্লে-অফ রাউন্ডে। সেখানে ইতিমধ্যেই অপেক্ষা করছে গত মরসুমের আইএসএল বিজয়ী দল জামশেদপুর এফসি। এই মরসুমের বিজেতার সঙ্গে তাদের প্রতিযোগিতা হবে। যে জিতবে, সে সরাসরি এএফসি কাপে জায়গা পেয়ে যাবে। পশ্চিম জোন হওয়ার সুবাদে যদি আল নাসের আর ভারতের কোনও ক্লাব একসঙ্গে পড়ে যায়, তাহলেই কেল্লা ফতে! এমনকী, ভারতের মাটিতেও দেখা যেতে পারে সিআর সেভেনকে। সেই সম্ভাবনা না হওয়ার কোনও কারণ দেখছেন না ফুটবল বিশেষজ্ঞরা।

এই মুহূর্তের আইএসএল খেতাবের দৌড়ে আছে মোহনবাগান। শীর্ষস্থানে থাকা মুম্বই এফস্যার সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ১০। যদি কোনওভাবে এবারের আইএসএল জিতে নিতে পারে সবুজ-মেরুন ব্রিগেড, তাহলে তারা মুখোমুখি হবে জামশেদপুরের। আর সেখানে জিততে পারলে? আল নাসেরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা; এবং তার অঙ্গ হিসেবে যুবভারতীতে দেখা যেতে পারে রোনাল্ডোকে। কষ্টকল্পিত দৃশ্য নয়, এমনটা ঘটতেই পারে বাস্তবে। আপাতত তারই প্রার্থনা চলছে জোরকদমে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।