যে কোনও মুহূর্তে হিটস্ট্রোক হতে পারে আপনারও! যে উপসর্গ দেখলেই সতর্ক হবেন...

Heatstroke: এই গরম আবহাওয়ায় ভালোভাবে নিজের শরীরকে হাইড্রেটেড না রাখলেই চরম বিপদ।

inscript
২ মিনিট
যে কোনও মুহূর্তে হিটস্ট্রোক হতে পারে আপনারও! যে উপসর্গ দেখলেই সতর্ক হবেন...

মাত্রাছাড়া তাপপ্রবাহ চলছে দেশজুড়ে। সকাল হতে না হতেই প্রচণ্ড দাবদাহে জ্বলে পুড়ে যাচ্ছে চামড়া, শুকিয়ে যাচ্ছে দেহের জল। গত কয়েক সপ্তাহ ধরেই এমন প্রচণ্ড তাপপ্রবাহ চলছে দেশের প্রায় সর্বত্র। পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ থেকে বাঁচতে স্কুলগুলি ছুটি দেওয়া হয়েছে আপাতত। তবে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে পূর্ব ভারতে তাপপ্রবাহের এই চরম পরিস্থিতি কমপক্ষে আরও চার দিন অব্যাহত থাকবে। তাপমাত্রা যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে হিটস্ট্রোক। গত রবিবার এক পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই মহারাষ্ট্রে হিটস্ট্রোকে ১৩ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। রাস্তায় বেরোলেই মাথা ঘোরা, তেষ্টা, ঘামে জেরবার হয়ে পড়া থেকে বাঁচতে কী করণীয়? বিশেষজ্ঞরা বলছেন এই গরম আবহাওয়ায় ভালোভাবে নিজের শরীরকে হাইড্রেটেড না রাখলেই চরম বিপদ।

তীব্র তাপপ্রবাহ হিটস্ট্রোকের কারণ। সাধারণত শরীরের অতিরিক্ত উত্তাপের কারণেই এই স্ট্রোক হয়। উচ্চ তাপমাত্রায় দীর্ঘক্ষণ থাকার ফলে বা গরম আবহাওয়ায় শারীরিক পরিশ্রমের কারণেও এমনটা হতে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে বেড়ে গেলেই শরীরের যত্ন প্রয়োজন। হিটস্ট্রোক হচ্ছে সবচেয়ে মারাত্মক তাপজনিত অসুস্থতা। এতে শরীরের তাপমাত্রা এত দ্রুত বৃদ্ধি পায় যে ঘামের মতো স্বাভাবিক প্রক্রিয়াও শরীরকে ঠান্ডা করতে ব্যর্থ হয়।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, শরীরের তাপমাত্রা ১০ থেকে ১৫ মিনিটের জন্য খুব বেশি বেড়ে যেতে পারে এবং যদি আক্রান্ত ব্যক্তি জরুরি চিকিৎসা না পান তাহলে স্থায়ী অক্ষমতা বা মৃত্যুও হতে পারে।

হিটস্ট্রোকের লক্ষণ

মানসিক অবস্থার পরিবর্তন, কথাবার্তা অসংলগ্ন হয়ে যাওয়া

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতে হু হু করে বাড়বে তাপপ্রবাহ, ধ্বস নামবে অর্থনীতিতেও? যে আশঙ্কা দানা বাঁধছে

Heat Wave: ভারত আগামী কয়েক দশকে ঘন ঘন তাপপ্রবাহের শিকার হবে, বৃদ্ধি পাবে সাধারণ মানুষের হয়রানি।

জ্ঞান হারানো

গরম, শুষ্ক ত্বক এবং অতিরিক্ত ঘাম

খিঁচুনি

কীভাবে হিটস্ট্রোক প্রতিরোধ করবেন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
খোদ ওয়ারেন হেস্টিংসের পছন্দ ছিল এই পদ, ডায়েট যুগেও কেন ভরসার নাম গরিবের ‘পান্তা’

Village Food Panta Bhaat : চাঁদি ফাটা রোদ্দুরের দিনে পাতে পড়ুক বাংলার সেকেলে পদ, শরীর ঠান্ডা রাখার পাশাপাশি একগুচ্ছ উপকার করে গরিবের পান্তা ভাত...

হিটস্ট্রোক এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রচুর পরিমাণে জল খাওয়া এবং শরীরকে হাইড্রেটেড রাখা। বিশেষজ্ঞরা গ্রীষ্মকালীন পানীয় যেমন ডাবের জল, পুদিনার জল, লেবু জল, তাজা ফলের রস এবং বাটারমিল্ক খেতে বলেছেন বারেবারে।

প্রতি ২-৩ ঘণ্টা অন্তর সানস্ক্রিন প্রয়োগ করে আপনার ত্বক তীব্র রোদে পোড়া থেকে বাঁচতে পারে।

হালকা, ঢিলেঢালা, সুতির পোশাক পরুন শরীর ঠান্ডা রাখার জন্য এবং সরাসরি সূর্যের আলো থেকে বাঁচতে অবশ্যই মাথা ঢেকে রাখুন।

রোদে বের হওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন এবং যখনই সম্ভব সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন।

খাবারের সঙ্গে অবশ্যই তাজা ফল এবং সবজির রস খান।

দিনের বেলা আপনার ঘরের জানালা এবং পর্দা বন্ধ রাখুন, বিশেষ করে আপনার বাড়ির যে অংশে রোদ বেশি পড়ে সেই দিকে। ঠান্ডা হাওয়া যাতে ঢুকতে পারে সেই জন্য রাতে এগুলি খুলে ফেলুন।

বর্তমান আবহাওয়ায় উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত নয় একেবারেই। আমিষ খাবার গরমের সময় দেহে জলের অভাব সৃষ্টি করে কারণ এই ধরনের খাবার হজম করতে সময় লাগে।

হজম প্রক্রিয়া দীর্ঘ হলে তা শরীরে তাপ বাড়ায়, ডিহাইড্রেশন ঘটায়। পেট ব্যথা থেকে মুক্তি পেতে বা শরীরের তাপ নিয়ন্ত্রণে রাখতে চা এবং কফির পরিবর্তে লেবু জল, ডাবের জল, বাটারমিল্ক এবং ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ তরল জাতীয় খাবার খেতে হবে বেশি। মশলাদার খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।