লেখক কম, প্রকাশকে গিজগিজ করছে বাংলার বইবাজার : সুমন চট্টোপাধ্যায়

Book Publication : বইয়ের বাজারে কিলিয়ে কাঁঠাল পাকানোর ছলা বই প্রকাশের বাজারে বেশ জনপ্রিয় হচ্ছে। লেখে যতজন ছাপে তারও বেশি প্রকাশক? বইবাজারের 'লেখক' হওয়ার নয়া কিসসা লিখলেন সুমন চট্টোপাধ্যায়

Suman Chattopadhyay
৩ মিনিট
লেখক কম, প্রকাশকে গিজগিজ করছে বাংলার বইবাজার : সুমন চট্টোপাধ্যায়

আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে হঠাৎ এক মধুর সংলাপ ভেসে উঠল। সংলাপের দুই প্রান্তে দুই নারী, পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু, জিগরি দোস্ত কিনা বলতে পারব না।

জয় হো... এগিয়ে চল, বহুৎ খুশ হুয়া জান। দারুণ ব্যাপার, আমার মন থেকে বলছি, হিংসে থেকে নয়, ভালোবাসা থেকে।

‘তুমি হিংসে করবে আমাকে?’

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুজো ছিল, পুজো নেই : সুমন চট্টোপাধ্যায়

Durga Puja 2023 : পুজো বলতে ছিল বালক সঙ্ঘ আর মিলন চক্রর রেষারেষি। চাঁদা কাটতে যাওয়া আর দেশি স্বাদের সন্ধ্যা! থিমের ভিড়ে এখন কোনও প্রতিমা দেখে কি ভক্তিতে আপনা থেকেই জড়ো হয় দু'হাত? লিখলেন সুমন চট্টোপাধ্যায়

করতেও তো পারি।

ড্যাশ, ড্যাশ, ড্যাশ।

‘এই, আমার বই নেই আর তোমার বই বেরিয়ে গেল। হিংসে করব না, আমি কি দয়ার সাগর নাকি?’

  • আপনার জন্য আরও কিছু লেখা
হে খিস্তিবাজগণ, গালাগালির মান উন্নত করুন : সুমন চট্টোপাধ্যায়

Evolution of Political Slangs : শশী থারুর বলেছিলেন, ‘ল্যালোচেজিয়া'। মানে অন্যকে গালাগাল দিয়ে আত্মরতির সুখ পাওয়া। তবে, যুগ যুগ ধরেই সাংবাদিকদের খিস্তি দেওয়ার ধরন বদলে বদলে গেছে! সাংবাদিকের 'মেরুদণ্ড' প্রসঙ্গেই এবারের সুমননামার কিস্তি।

এই দুই নারীকেই আমি চিনি, আপনারাও অনেকে নিশ্চয়ই চেনেন। সম্ভ্রম আর গোপনীয়তা রক্ষার স্বার্থে আমি নাম বলব না। খুনসুটি থেকে কোথায় যেন চাপা দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি। ‘আমার বই নেই আর তোমার বই বেরিয়ে গেল?’ সত্যিই তো, এর চেয়ে সাংঘাতিক অপরাধ আর কী হতে পারে।

জীবনে যাহা কিছু প্রথম তাহাই উত্তম আর উত্তেজনাকর। আমাদের জীবনে বোধহয় লাখ লাখ অভিজ্ঞতা হয় প্রথম কিছুর। দেখার, করার, শোনার, বলার, রেলগাড়ি চড়ার, ইস্কুলে যাওয়ার, বিড়ি খাওয়ার ইত্যাদি। কয়েকটি প্রথম অভিজ্ঞতাই কেবল ছায়া হয়ে সঙ্গে থেকে যায় চিরটা কাল- প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ, বয়ঃসন্ধির সঙ্গে প্রথম পরিচয় এবং প্রথম বই। এই হারে এত প্রথম বই বাঙালি ছাড়া অন্য কোনও জাতি পয়দা করে বলে মনে হয় না। অন্যদের হাতে এত সময় নেই, এ কথাও ঠিক।

মানব-শিশু ভূমিষ্ঠ হচ্ছে বারো মাস, তিরিশ দিন, চব্বিশ ঘণ্টা, প্রতি মিনিট, সেকেন্ড, ন্যানো সেকেন্ডে। কিন্তু বাংলা বাজারে প্রথম বইয়ের প্রসবকাল বাৎসরিক দুগ্গাপুজোর মতো পূর্ব-নির্ধারিত, বইমেলা-কাল। পদ্য অথবা গদ্য যাই হোক না কেন, নতুন লেখক তার পাণ্ডুলিপিতে তা দিতে থাকে বইমেলায় বইটির প্রথম প্রকাশের জন্য। অষ্টমীর রাতের জন্য সুন্দরী ষোড়শী যেমন অপেক্ষা করে। এই তীব্র আকুলতার কারণ সন্ধানে আমি নামতে চাই না। সাধারণভাবে মনে হয়, ফোকটে দৃষ্টিগোচর হওয়ার একটা বাড়তি সুযোগ তৈরি করে দেয় বইমেলা। কলেজ স্ট্রিটের ভুতুড়ে বইয়ের দোকানে ডাঁই করা বইয়ের স্তুপের তলায় সমাধিস্থ হওয়ার আগে প্রথম বইয়ের গায়ে আলো-হাওয়া খাওয়ানোর একটু চেষ্টা আর কী! সাধু প্রয়াস, কারও কিচ্ছুটি বলার থাকতে পারে না।

ইদানীং শুনতে পাই বইয়ের বাজারে কিলিয়ে কাঁঠাল পাকানোর ছলা বই প্রকাশের বাজারে বেশ জনপ্রিয় হচ্ছে। লজ্জার মাথা না খেয়ে মুখ ফুটে বলে ফেলুন আপনার কী হওয়ার আহ্লাদ - কবি, ছড়াকার, গল্প লেখক, উপন্যাস লেখক, ফিচার লেখেক, ভ্রমণ কাহিনি- যা চাইবেন, যতটা চাইবেন, কোনও সমস্যা হবে না। সব বই হয়ে বেরিয়ে যাবে। অনেক রকম প্যাকেজ আছে, যার যেটা পছন্দ নিতে পারেন, তবে খরচের তারতম্য আছে। এই ধরুন, কবিতা লেখার নামে আপনি ছাইভস্ম লিখে আনলেন, এমন গপ্পো-উপন্যাস লিখলেন যা পড়ে কিছুই বোঝা যাচ্ছে না চরিত্রগুলির নাম ছাড়া, আপনার ভালো মাল খসবে, কেননা আপনার এই সব লেখা মানুষ করার জন্য আমাদের যোগ্য অভিভাবক খুঁজতে হবে, প্রতিষ্ঠিত কবি বা লেখক। ওদের আবার খাঁইটা একটু বেশি, ছন্দ বোঝে, দ্বন্দ্ব বোঝে। আর যদি আপনি মনে করেন যা লিখেছেন সেটাই ভালো, সুনীল-শক্তির সমতুল্য, কোনও মেরামত করার দরকার নেই তাহলে খরচ অনেক কম। কী করবেন সেটা আপনার ওপর। তবে যে প্যাকেজই নিন ছাপার পরে বইগুলো বিক্রির দায়িত্ব আপনাকেই নিতে হবে, আমরা কিচ্ছুটি করতে পারব না।

লোকে ফিল্ম-আর্টিস্ট হতে চায় বুঝি, গায়ক-গায়িকা হিসেবে প্রতিষ্ঠা চায় বুঝি, ক্রিকেটার, ফুটবলার, পলিটিশিয়ান তাও বুঝি। কিন্তু গ্যাঁটগচ্চা দিয়ে কবি-লেখক হওয়ার জন্য এত লোকের পেট গুড়গুড় করাটা আছে একমাত্র বাঙালির ডিএনএ-তে। বন্ধুর বই ছাপা হয়েছে দেখলে তাই আনন্দ যতটা হয়, হিংসে হয় তার চেয়ে বেশি। বই চাই গো বই চাই, বই চাই গো!

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।