ভেঙে পড়ল সূর্যের এক জ্বলন্ত অংশ! ছিটকে আসবে কি পৃথিবীর দিকেই?

Sun Breaks Off: সৌরশিখা হলো সূর্যের পৃষ্ঠ থেকে বাইরের দিকে প্রসারিত একটি বড় উজ্জ্বল অংশ।

inscript
২ মিনিট
ভেঙে পড়ল সূর্যের এক জ্বলন্ত অংশ! ছিটকে আসবে কি পৃথিবীর দিকেই?

সূর্য, মহাকাশের এমন এক রহস্য যাকে ঘিরে প্রবল কৌতূহল থাকলেও রহস্যভেদের উপায় নেই। জ্যোতির্বিজ্ঞানীদের বারেবারে মুগ্ধ করেছে সূর্য, ধারেকাছে যাওয়ার, সূর্যকে নিয়ে নানাভাবে, নানা দিক দিয়ে গবেষণা সবই চলছে। সম্পতি একটি নতুন বিষয় রীতিমতো চমকে দিয়েছে বিজ্ঞানীদের! শুধু চমকে দেওয়া নয়, আশঙ্কার উদ্রেকও করেছে। সূর্যের গা থেকে একটি বিশাল অংশ খসে গিয়েছে! সূর্যের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে সেই অংশটি তার উত্তর মেরুতে টর্নেডোর মতো ঘূর্ণায়মান বলয় সৃষ্টি করেছে। কীভাবে সম্ভব হলো এমন ঘটনা? বিজ্ঞানীরা তা বিশ্লেষণ করার চেষ্টা করছেন, আর সেই চেষ্টাতেই যে ভিডিওটি প্রকাশ পেয়েছে তা বিজ্ঞানী থেকে শুরু করে মহাকাশপ্রেমী সকলকেই অবাক করেছে।

অসাধারণ এই ঘটনাটি NASA-র জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে। গত সপ্তাহে মহাকাশ আবহাওয়ার পূর্বাভাসদাতা ডাঃ তামিথা স্কোভ তা টুইটারে শেয়ার করেন। সূর্যের গা থেকে সৌর অগ্নিশিখা নির্গত হয় যা কখনও সখনও পৃথিবীর যোগাযোগকেও প্রভাবিত করে। তাই স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা এই ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন।

সূর্যের উত্তর দিকের এক সৌরশিখা সূর্যের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়া সেই অংশটি এবার বিশালাকার এই নক্ষত্রের উত্তর মেরুর চারপাশে একটি বিশাল মেরু ঘূর্ণি তৈরি করেছে। নাসা বলছে, সৌরশিখা হলো সূর্যের পৃষ্ঠ থেকে বাইরের দিকে প্রসারিত একটি বড় উজ্জ্বল অংশ। অতীতেও এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কিন্তু এবারের বিষয়টি বিজ্ঞানীদেরও অবাক করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর মতো নক্ষত্রেও হয় ভূমিকম্প? মহাকাশ থেকে যে তথ্য পাচ্ছেন বিজ্ঞানীরা

Starquakes, যাকে বাংলায় বলা যেতে পারে নক্ষত্রকম্প, তার থেকে আমরা এই সব নক্ষত্রগুলির ব্যাপারে অনেক কিছু জানতে পারি। বিশেষ করে তাদের অভ্যন্তরীণ গঠনের বিষয়ে।

Talk about Polar Vortex! Material from a northern prominence just broke away from the main filament & is now circulating in a massive polar vortex around the north pole of our Star. Implications for understanding the Sun's atmospheric dynamics above 55° here cannot be overstated!

— Dr. Tamitha Skov (@TamithaSkov)

বিজ্ঞানীরা বলছেন, Solar Polar Vortex-এর বিশদ পর্যবেক্ষণ করে জানা গেছে, আনুমানিক ৬০ ডিগ্রি অক্ষাংশে মেরুটি প্রদক্ষিণ করতে ওই সৌরশিখার প্রায় ৮ ঘণ্টা সময় লেগেছে। অর্থাৎ এই ঘটনায় অনুভূমিক বাতাসের গতি প্রতি সেকেন্ডে ৯৬ কিলোমিটার বা ৬০ মাইল!

ইউএস ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের সৌর পদার্থবিদ স্কট ম্যাকিনটোশ বেশ কয়েক দশক ধরে সূর্যকে পর্যবেক্ষণ করছেন। তিনি জানাচ্ছেন, সূর্যের একটি টুকরো ভেঙে যাওয়ার পরে সেই অংশের এমন ঘূর্ণি তিনি আগে কখনও দেখেননি। এই অংশটি কি আরও ছিটকে পৃথিবীর দিকেও ছুটে আসতে পারে?

মহাকাশ বিজ্ঞানীরা অদ্ভুত ঘটনা এবং এর ফলাফল বিশ্লেষণ করছেন। আরও বিশদে জানতে এবং পরিষ্কার চিত্র পেতে নিরন্তর পর্যবেক্ষণই একমাত্র পথ। চব্বিশ ঘণ্টাই সূর্যকে পর্যবেক্ষণ করা হয়। তাই এই সৌরশিখা আমাদের গ্রহের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে উত্তর পেয়ে অপেক্ষা করতে হবে এখনও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।