হারলেই 'নন্দঘোষ' ইভিএম? ভোটযন্ত্র-কারচুপির নেপথ্যে জড়িয়ে রাজনীতির যে খেল...

EVM Tampering: ইভিএম তখনই ঠিকঠাক কাজ করে, যখন নাগরিকেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। গণতন্ত্রে এমনটাই কাম্য। তবে তা কি সবসময় আদৌ ঘটে! নাকি তার মধ্যেই থেকে যায় গড়মিল।

Sohini Das
৪ মিনিট
হারলেই 'নন্দঘোষ' ইভিএম? ভোটযন্ত্র-কারচুপির নেপথ্যে জড়িয়ে রাজনীতির যে খেল...

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে তিনটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। প্রত্যাশা অনুযায়ী ভোট আসেনি কংগ্রেসের ঝুলিতে। শুধুমাত্র তেলঙ্গানাতেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে পেরেছে কংগ্রেস। রাজস্থান, মধ্য়প্রদেশ, মিজোরাম ও ছত্তীসগঢ়ে গো-হারান হেরেছে হাত-দল। মধ্যপ্রদেশে এক রকম জয় নিশ্চিত, এমনটাই মনে করেছিলেন দলের অনেকেই। রাজস্থান নিয়েও প্রত্যাশা ছিল। যদিও এই তিন রাজ্যে যে কংগ্রেসের ফাঁড়া রয়েছে তা নিয়ে আগেভাগেই সতর্ক করেছিলেন কংগ্রেসের ভোটকুশলী সুনীল কানুগোলু। তবে সে কথায় কান দেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বরং ওই তিন রাজ্যে ভোটকুশলীর দায়িত্ব থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। তিন রাজ্যে এই হারের নেপথ্যে রয়েছে আদতে ইভিএম মেশিন। তেমনটাই সম্প্রতি দাবি করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমল নাথ এবং দিগ্বিজয় সিং।

তবে এমন দাবি যে প্রথম কমলনাথরাই করলেন, তা কিন্তু নয়। বহু কিংবদন্তী নেতানেত্রীই এ যাবৎ এমন আশ্চর্য দাবি করে এসেছেন। সেই তালিকায় রয়েছেন লালকৃষ্ণ আডবাণী থেকে মায়াবতী, অখিলেশ যাদব থেকে অরবিন্দ কেজরিবালের মতো অনেক বাঘা বাঘা নেতাই। তবে মজার ব্যাপার, ভোটে হারার পরেই সর্বদা ইভিএম মেশিনকে খলনায়ক মনে হয়েছে তাঁদের! যে রাজ্যে ব্যালটবাক্স যে দলের দখলে, সে রাজ্যে সেইসব দলনেতা বা নেত্রীদের এমন ইভিএম-বিভ্রাট চোখ পড়েনি কস্মিনকালেও। মধ্যপ্রদেশ বা রাজস্থানের কোনও বিজেপি নেতার কাছে গিয়ে যদি আপনি ইভিএমের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেন, তিনি রে রে করে উঠবেন। বলেও বসতে পারেন যে আপনি নরেন্দ্র মোদি-বিরোধী। মোদ্দা কথা, বিজয়ী রাজ্য ইভিএম মেশিন কোনও ভুল করে না, করতে পারে না।

তবে কি ইভিএমের মস্তিষ্ক কম্পিউটারের চেয়েও প্রখর! ইভিএম কখনও ভুল করতে পারে না? কিন্তু বিশেষজ্ঞেরা বলছেন, ইভিএমকে দিয়ে ভুল করানো কিন্তু সম্ভব। ইভিএম কারচুপি আজকের দিনে আর নতুন কোনও ব্যাপার নয়। ২০১৯ সালের লোকসভা ভোটে গোটা দেশ জুড়ে ভোটদানের কাজ সারা হয়েছে ইভিএম মেশিনে। সে সময়ে প্রায় ৩৭৩টি নির্বাচনী এলাকায় গৃহীত ভোট ও গণনার পরে ভোটের হিসেবে গড়মিল দেখা গিয়েছিল। অন্তত ১৮,৩৩১টি ভোটের হিসেবে গড়বড়। সেই প্রশ্নের উত্তরে নীরব ছিল ইলেকশন কমিশন অব ইন্ডিয়া। পরবর্তী কালে সেই ভোটের তথ্য নির্বাচনী কমিশনের ওয়েবসাইট থেকেও সরিয়ে নেওয়া হয়। গড়মিল যে একটা হয়েছে, তা সর্বসমক্ষে মানতে চায়নি কোনওপক্ষেই। আর তার কারণটা বুঝতে অসুবিধা হয় না।

ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার তরফে ভোট ও ইভিএম-প্রমাদ নিয়ে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছিল সিটিজেন কমিশন অব ইলেকশন (CCE)-কে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুরের নেতৃত্বে সেই রিপোর্টটি তৈরি করেছিলেন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক শুভাশিস ব্যানার্জি। সত্যি কি ইভিএমের গোড়াতেই গলদ, নাকি ইচ্ছাকৃত ভাবেই ভুল করানো হয় ইভিএমকে দিয়ে!

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিবরাজকে ছেঁটে মোহনের হাতেই মধ্যপ্রদেশের ভার! নেপথ্যে বিজেপির ঠিক কোন অঙ্ক?

MP CM Mohan Yadav: ১৮ বছর মুখ্যমন্ত্রীর পদ সামলেও মধ্যপ্রদেশের গদির লড়াই থেকে ছিটকে গেলেন শিবরাজ সিংহ চৌহান। তার বদলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব।

ইভিএম তখনই ঠিকঠাক কাজ করছে, যখন সেটির মাধ্যমে নাগরিকেরা নিজেদের অধিকারটি প্রয়োগ করতে পারছেন। ভোটকেন্দ্রে দাঁড়িয়ে বেছে নিতে পারছেন নিজের পছন্দের গণপ্রতিনিধিকে। গণতন্ত্রে অন্তত এমনটাই কাম্য। তবে সেটা কি সবসময় আদৌ ঘটে! নাকি তার মধ্যেই থেকে যায় গড়মিল। এমন অনেক কাজই ইভিএমকে দিয়ে করানো হয়ে থাকে কখনও কখনও, যা গণতন্ত্রবিরোধী। আপনি যে বোতামে ভোট দিলেন, সেই বোতামে চিহ্নিত নেতার বাক্সেই ভোটটি গিয়ে জমবে, এমনটাই হওয়ার কথা। কিন্তু কখনও কখনও এ-ও দেখা যায়, আপনি এক্স বটনটি প্রেস করে এক্স প্রার্থীকে ভোট দিলেন। কিন্তু সেই ভোটটি গিয়ে জমা পড়ল ওয়াই প্রার্থীর ভোটবাক্সে। আবার এমনটাও হতে পারে, আপনি এক্স বোতামটি টিপে এক্স প্রার্থীকেই ভোটটি দিলেন। সেটি এক্স প্রার্থীর ভোটবাক্সে জমাও পড়ল, তবে ভোটগণনার সময় সেটি গোনা হল ওয়াই প্রার্থীর খাতায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদীকে অপয়া বলে ভোটে জেতা যায়?

Pappu and Panauti: সম্প্রতি শেষ হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারে, নাম না করে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধি যখন এই ‘পনৌতি’ শব্দটি ব্যবহার করেন, তখন রাজনীতিতে শোরগোল পড়ে যায়।

ধরাবাঁধা এই তিনটি ছকেই যে কারচুপি হবে এমন কোনও কথা নেই। সাইবার ক্রাইম হোক বা ইভিএম কারচুপি, প্রতিদিন নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করা হচ্ছে কারচুপির। মার্কিন কম্পিউটার বিজ্ঞানী রেবেকা মার্কুরি যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন যে কোনও দিনই কোনও ইভিএম আক্ষরিক অর্থে হ্যাক-প্রুফ হতে পারে। তাঁর পরামর্শ ছিল, ইভিএমের সঙ্গে একটি ভিভিপ্যাটকে সংযুক্ত করার পর ইভিএম কাউন্ট ও ভিভিপ্যাট কাউন্টকে ক্রসচেক করা হোক, ঠিকঠাক ফলাফলে পৌঁছনোর জন্য। ইভিএম ঠিকঠাক কাজ করছে কিনা, তার যাচাইও হয়ে যাবে এর ফলে।

২০২৯ সালেই প্রথমবার সারা ভারত জুড়ে ইভিএম-ভিভিপ্যাট মেশিনে ভোটগ্রহণ হয়েছিল। আশা করা হয়েছিল, এর ফলে ঝঞ্ঝাটবিহীন ভাবে নিরপেক্ষ ভোটগ্রহণ সম্ভব হবে। রাশ টানা যাবে রিগিংয়ের মতো সমস্যায়। তবে ইভিএম-ভিভিপ্যাট মেশিনের কন্ট্রোল ইউনিটের হার্ড ডিস্ক পাল্টে ফেললেই যে সেসব ঘটবে, তা কিন্তু নয়। সাইড-চ্যানেল হ্যাকিং-সহ আরও একাধিক পদ্ধতিতে যে ভোটে কারচুপি সম্ভব তা প্রমাণ হয়ে গিয়েছে একাধিক বার। এর জন্য ইলেকশন কমিশনও যে বেশ কিছুটা দায়ী, তা অস্বীকার করার জায়গা নেই। নির্বাচন কমিশন কোনওদিনই সার্বজনীনভাবে সোর্স কোড প্রকাশ করেনি। কী এই সোর্স কোড? সোর্স কোড হল, কম্পিউটারের ভাষায় লিখিত একগুচ্ছ নির্দেশাবলী, যা মেশিনের কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়ে থাকে। নির্বাচন কমিশনের এই অনিহাকেই দায়ী করেছেন অনেকে এই বিপুল সংখ্যক ইভিএম কারচুপির জন্য।

শুধুমাত্র এই সব গাফিলতির কারণেই সম্পূর্ণরূপে ত্রুটিহীন হতে পারেনি এই ইভিএম। নাহলে ব্যালট-ভোটের থেকে ভোটগ্রহণের এই পদ্ধতি কিন্তু অনেক বেশি কার্যকরী ও দ্রুত বলেই মনে করেন অভিজ্ঞরা। অধ্যাপক শুভাশিস ব্যানার্জির মতে, এখনও উপায় আছে, যার মাধ্য়মে রিগিংহীন ভোট সম্ভব একই ইভিএম মেশিন থেকে। কীভাবে?

শুভাশিসবাবু জানাচ্ছেন, প্রতিটি নির্বাচনী এলাকার প্রতিটি বুথে সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনা করা গেলেই এই ধরনের সমস্যা থেকে রেহাই মিলবে। যদি ইভিএম গণনা দেখায়, এক্স ৫০০ ভোটে জিতেছেন, তাহলে ভিভিপ্যাট স্লিপগুলি ততক্ষণ গণনা করা হোক, যতক্ষণ না ৪৯৯টি বাকি থাকে। তার আগে কোনওভাবেই কাউকে জয়ী ঘোষণা করা যাবে না। এই পদ্ধতিকে বলা হয় রিস্ক-লিমিটিং অডিট। তবে তাতে সমস্যা অন্য জায়গায়। এ ক্ষেত্রে আপনি গণনার দিনেই ভোটের রেজাল্ট হাতে পাবেন না। তার জন্য আরও একটা দিন সময় লেগে যাবে। বিশেষজ্ঞদের মতে, প্রায় সব ক্ষেত্রেই অতি দ্রুততার পিছনের ছুটতে ছুটতে নির্ভুলতা থেকে বেশ কয়েক হাত দূরে ছিটকে আসি আমরা। ভোটের ফলাফলও তার ব্যতিক্রম নয়।

পদ্ধতি তো জানা। প্রশ্নগুলোও। তবে তার পরেও কি কমবে এই ধরনের ইভিএম কারচুপি! আদতে তো এই ঘটনা গণতন্ত্রের অপমান। যে গণতান্ত্রিক অধিকার দেশের প্রতিটি নাগরিককে দিয়ে এসেছে সংবিধান। কিন্তু আজকের ভোট-বিশ্বে সত্যি কি কেউ জানতে চান, দেশের সাধারণ মানুষ কী চান! তাঁরা জনপ্রতিনিধি হিসেবে কাকে বেছে নিতে চান? নাকি সমস্ত নিয়ন্ত্রণটাই আসলে হাতে নিয়ে বসে রয়েছে অন্য কেউ। যার ইশারায় চলে নির্বাচন কমিশন থেকে সবকিছুই, এমনকী ইভিএম মেশিনও কথা বলে যাঁদের অঙ্গুলিহেলনে? আর সেখানেই কি ঘটতে শুরু করে না গণতন্ত্রের মৃত্যু?

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।