দুর্নীতি আর হিন্দুত্ববাদের মাঝে ভারত জোড়ার যাত্রা, ২০২২ যে শিক্ষা দিল ভারতকে...

2022 Important Political Events: রাজনীতিক থেকে মোদি যে গত আট বছরে দেবতুল্য হয়ে উঠেছেন, সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনের ফলাফলেই মিলেছে তার প্রমাণ।

pampii adhikari
৫ মিনিট
দুর্নীতি আর হিন্দুত্ববাদের মাঝে ভারত জোড়ার যাত্রা, ২০২২ যে শিক্ষা দিল ভারতকে...

সমঝোতা থেকে সংঘাত, বছরভর চলল ওঠাপড়া, ঘটনার ঘনঘটা দেখল রাজনীতি। স্বাধীনতার ৭৫ বছরে রাজনীতির সুবর্ণ দিন অতীতের গর্ভে বিলান বলে শোনা যায় শোক-সন্তাপ। বর্তমান দিনে রাজনীতি আসলে আখের গোছানোর মাধ্যম বলে দীর্ঘশ্বাসও ফেলেন কেউ কেউ। পক্ষ এবং বিপক্ষ মতের অভাব নেই যদিও, কিন্তু স্বাধীনতার ৭৫ বছরের রাজনীতিতে এমন সন্ধিক্ষণের মুখোমুখি যে আগে কখনও হতে হয়নি ভারতকে, সে কথা অস্বীকার করার উপায় নেই। শুধুমাত্র সময় নয়, রাজনীতিও এখন সতত পরিবর্তনশীল। নিত্যদিনের আকচাআকচি, গাল-গল্প নিয়েই লেখা যেতে পারে এক একটি আখ্যান। ‘অমৃতকালে’র সূচনাপর্বে, ২০২২ সালে এমনই কিছু মোড় ঘুরিয়ে দেওয়া রাজনৈতিক ঘটনাবলীর সাক্ষী রইল ভারত।

রাজনীতির একত্রীকরণ

কয়েক বছর আগে পর্যন্ত অন্যতম বিতর্কিত রাজনীতিক হিসেবে উঠে আসত তাঁর নাম। কিন্তু ২০২২ সালে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বা দলের অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ নয়, দেশের রাজনীতিতে একমেবাদ্বিতীয়ম হয়ে উঠেছেন নরেন্দ্র মোদি। বিপুল জনপ্রিয়তার সামনে গুজরাত পর্ব আজ ছায়াবৃত। ‘গুজরাত মডেলে’র মায়াস্বপ্ন আজ তাঁর সবচেয়ে বড় ইউএসপি। তাই বহির্শত্রুর আগ্রাসনের সামনে দাঁড়িয়েও, জাতীয় নিরাপত্তা নিয়ে মৌনতা পালনের জন্যও জবাবদিহি করতে হয় না মোদিকে। রাজনীতিক থেকে তিনি যে গত আট বছরে দেবতুল্য হয়ে উঠেছেন, সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনের ফলাফলেই মিলেছে তার প্রমাণ। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিই নয়, বকলমে মোদি এখন দলের অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘকেও চালনা করছেন বলে উঠে আসছে তথ্য। প্রথা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন থেকে স্বাধীনতাপ্রাপ্তির উদযাপন এবং সর্বোপরি প্রত্যক্ষভাবে নির্বাচনী কাজে অংশগ্রহণ, মোদির হাতেই সঙ্ঘের এমন উত্তরণ বলে মানছেন খোদ গেরুয়া শিবিরের লোকজনই। শুধু তাই নয়, বিজেপির অলিখিত নিয়ম অনুযায়ী, বয়স ৭৫ হলে কোনও নেতার মন্ত্রিত্ব বা প্রাতিষ্ঠানিক পদে থাকা নিয়মবিরুদ্ধ। কিন্তু মোদির জনপ্রিয়তার কথা মাথায় রেখে ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেই নিয়মেও ইতি পড়তে চলেছে বলে খবর।

রক্তক্ষরণ

  • আপনার জন্য আরও কিছু লেখা
আপই কি নয়া 'কংগ্রেস'? গুজরাত নির্বাচন যে প্রশ্ন তুলে ধরছে বারবার

Arvind Kejriwal AAP: 'দিল্লির লাড্ডু' পৌঁছে দিয়েছেন গুজরাতের কোটি কোটি জনতার মধ্যে। প্রথমবারের লড়াইয়ে রাজ্যজুড়ে প্রায় ১২.৯ শতাংশ ভোট পেয়েছেন আম আদমি দলের প্রার্থীরা।

বাংলার পুরুষতান্ত্রিক রাজনীতিকে কার্যত গুঁড়িয়ে দিয়েছিলেন। লড়াকু নেতা-নেত্রীদের তালিকায় আজও উপরের দিকেই রয়েছে নাম। রাজনৈতিক কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠলেও, ব্যক্তিগত ভাবমূর্তিতে আঁচ লাগেনি কখনও। কিন্তু ২০২২ সালে আগাগোড়া কঠিন পরীক্ষার মধ্যেই কাটল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধুমাত্র বিশ্বস্ত নন, বরাবরের ছায়াসঙ্গী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি, ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, একটানা সরকার বিরোধী আন্দোলন, সেই সঙ্গে একদা ছায়াসঙ্গী থেকে প্রতিপক্ষ হয়ে ওঠা শুভেন্দু অধিকারীর লাগাতার হুঁশিয়ারি, বছরভর শুধুমাত্র নাজেহাল হতে হয়নি, সরাসরি আঙুল উঠেছে মমতার দিকে। এক বছর আগে যেখানে সরাসরি মোদিক টেক্কা দেওয়ার কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে, এ বছর দলের হয়ে, সরকারের হয়ে সাফাই দিতেই কার্যত কেটে গিয়েছে। জমি আন্দোলনের নেত্রী খোদ পায়ের নিচের মাটি ধরে রাখতে ঘন ঘন দিল্লি ছুটছেন, এমন কটাক্ষও শুনতে হয়েছে। জননেত্রী, ‘স্ট্রিট ফাইটার’ মমতার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে মেলাতে গিয়ে হিসেব গুলিয়ে গিয়েছে অনেকেরই।

দেশ জুড়তে চাওয়া

রুপোর চামচ মুখে নিয়ে জন্মানোর মাশুল গুনতে হচ্ছে বলে সমবেদনা জানিয়েছেন অনেকে। অনেকে আবার রাজনীতিক হিসেবে তাঁর যোগ্যতা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু ২০২২ সালে অন্য রাহুল গান্ধীকে দেখল দেশ। পরিবারতন্ত্রের ফসল বলে তাঁর রাজনৈতিক অস্তিত্বকে যত বেশি অস্বীকার করেছে বিজেপি, তত বেশি নিজেকে মাটির কাছাকাছি আনতে দেখা গিয়েছে তাঁকে। ২০২৪-এর প্রস্তুতি বা কংগ্রেসকে ধরে রাখা, অথবা নিজের যোগ্যতা প্রমাণ, উদ্দেশ্য যাই হোক, রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ স্বাধীনতা-উত্তর সর্ববৃহৎ জনসংযোগ কর্মসূচি। উদ্দেশ্য রাজনৈতিক হলেও, ভারতীয় সমাজনীতিকে ঢাল করেই এগিয়েছেন রাহুল। তাঁর মধ্যে ভারতকে চেনার, জানার, আরও বেশি করে ভারতীয় হয়ে ওঠার চেষ্টা লক্ষ্য করেছেন অনেকে। তাই সমাজের একেবারে শীর্ষ এবং একেবারে তৃণমূল স্তর থেকে সাড়াও মিলেছে ব্যাপক। তাতে কংগ্রেস কতটা আখের গোছাতে পারবে, তা নিয়ে সন্দেহ থাকলেও, রাহুলের ভাবমূর্তি পুনরুদ্ধারের রাস্তা যে প্রশস্ত হয়েছে, তা মানছেন সকলেই।

স্বতন্ত্র পরিচয়

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! জেনে নিন তাঁর 'সামান্য' সম্পত্তির পরিমাণ

CM Mamata Banerjee : মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর সততা ও দারিদ্র্যের রূপ কখনও চলে যায়নি, এমন দাবিই করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকেরা।

পালে হাওয়া লেগে তরতর করে এগিয়ে চলেছে হিন্দুত্ববাদী রাজনীতি। জন্মসূত্রে তার ভার বহন করে যাচ্ছিলেন নিজেও। কিন্তু সরকারিভাবে বার্ধক্যে পৌঁছে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বালাসাহেব ঠাকরের ছেলে, জন্মসূত্রে শিবসেনার নেতৃত্ব পাওয়া উদ্ধব ঠাকরে। বরাবরের শরিক, দলের হিন্দুত্ববাদী আদর্শের শরিক বিজেপির হাত ছেড়ে গোড়াতেই সাড়া ফেলেছিলেন। অস্তিত্ব সঙ্কটের মুখে দাঁড়িয়েও মাথা নত করলেন না উদ্ধব। তার জন্য যদিও কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। বালাসাহেবের ছেলে হওয়ার যোগ্য কিনা, কটাক্ষমিশ্রিত এমন প্রশ্নও উড়ে এসেছে তাঁর দিকে। কিন্তু উত্তরাধিকার সূত্রে হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে নাম জুড়লেও, নিজস্ব মতামত, ব্যক্তিগত মতামতকেই প্রাধান্য দিতে দেখা গেল তাঁকে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কুর্সিই ছাড়েননি, ক্ষমতা ধরে রাখতে নিজের দলের সৈনিকের সঙ্গেও আপসে যাননি। অটল থেকেছেন ব্যক্তিগত আদর্শেই। বয়স ৬০ পেরনোর পরও বাবার ছায়া কাটিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার তাঁর এই প্রচেষ্টা সাধুবাদ পেয়েছে।

চাণক্য নীতি

নির্বাচনী কৌশল, কূটনীতিতে প্রতিপক্ষকে মাত দিতে পারলেই ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তুলনা চলে আসে। কিন্তু সঠিক অর্থেই নিজেকে চাণক্য প্রমাণ করতে পেরেছেন অরবিন্দ কেজরিওয়াল। গণ আন্দোলনকে কাজে লাগিয়ে রাজনীতিতে পা রাখা কেজরিওয়ালের ধারালো বুদ্ধি নিয়ে কাটাছেঁড়া হয়েছে বরাবরই। কিন্তু ২০২২ সালে আইআইটি ফেরত দিল্লির মুখ্যমন্ত্রী থেকে জাতীয় নেতা হয়ে উঠেছেন তিনি। একের পর এক রাজ্যে আম আদমি পার্টির ডালপালা মেলার নেপথ্যে মুখ্য ভূমিকা ছিল তাঁর। তার জন্য প্রতি মুহূর্তে নিজেকে পাল্টে ফেলেছেন। শিক্ষা-স্বাস্থ্য এবং জনমোহিনী প্রকল্পে ভরসা করেননি শুধু। বরং সুবিধা মতো হিন্দুত্বের তাসে চাল দিতেও পিছপা হননি। অর্থনীতিকে চাঙ্গা করতে কখনও মহাত্মা গান্ধীর ছবির পাশে নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপার কথা বলেছেন, কখনও আবার স্কুলের পাঠ্যক্রমে দেশভক্তি সেখানোর সুপারিশ করেছেন। এমনকী হনুমান চালিশায় গেয়ে শোনাতেও কসুর করেননি। তার জন্য কেজরিওয়াল আসলে বিজেপির ‘বি’ টিম, বিজেপির বিকল্প হতে চাইছেন, এমন নানা দাবি উঠে এসেছে। কিন্তু আলোচনা, বিতর্কে আসলে লাভবান হয়েছেন তিনিই। শুধু জাতীয় নেতাই নয়, ২০২৪-এ মোদির প্রতিপক্ষ হিসেবে বিরোধী শিবিরের কাছে সুকৌশলে নিজের দরও বাড়িয়ে নিতে পেরেছেন।

গ্র্যান্ড ওল্ড পার্টি

দীর্ঘ সময় পর খাতয় কলমে নেহরু-গান্ধী পরিবারের নেতৃত্বমুক্ত দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস। ২০১৪-র পর থেকে যত সময় এগিয়েছে, ততই বেশি করে ধরাশায়ী হতে হয়েছে তাদের। তার জন্য এ যাবৎ গান্ধী পরিবারের দিকেই আঙুল উঠেছে। পরিবারতন্ত্র টিকিয়ে রাখার অভিযোগ উঠেছে বার বার। এ বার তাই সভাপতি নির্বাচনে অংশই নেননি গান্ধী পরিবারের কোনও সদস্য। বরং অভিজ্ঞ দলিত নেতা মল্লিকার্জুন খড়্গের হাতে তুলে দেওয়া হয়েছে সভাপতিত্ব। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ খড়্গ আদৌ স্বাধীন ভাবে দলকে পরিচালনা করতে পারবেন কিনা, তা নিয়ে যদিও প্রশ্ন রয়েছে। তবে ২০২৪-এর আগে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা সভাপতি নির্বাচন সম্পন্ন হওয়ায় দল বাড়তি অক্সিজেন পাবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

হাতের পুতুল

ক্ষমতাসীন রাজনৈতিক দলের হাতে পুলিশ থেকে গোয়েন্দাদের পুতুল হয়ে ওঠা নিয়ে টিপ্পনি করেছিল সুপ্রিম কোর্ট। গোড়া থেকে শেষ পর্যন্ত দেশের রাজনীতি সরগরম থাকল সেই চর্চাতেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আয়কর দফতরকে বিরোধী শিবিরকে হেনস্থা করার অভিযোগ উঠল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। দিল্লি, বাংলা, মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্যগুলিতে বেছে বেছে বিরোধী শিবিরের নেতাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ। উপযুক্ত প্রমাণ ছাড়া, দীর্ঘদিন হেফাজতে রেখে বিরোধী শিবিরের নেতাদের হেনস্থা করাই উদ্দেশ্য বলে দাবি অবিজেপি দলগুলির। তাতে সংস্থাগুলির নিরপেক্ষতাও প্রশ্নের মুখে।

লিখেছেন
pampii adhikari
pampii adhikari
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।