কাজের বাংলা লেখার প্রস্তুতি, ইনস্ক্রিপ্টে বিশ্বজিৎ রায়ের ক্লাসে যোগ দেবেন যেভাবে...

Inscript Bangla Class: বাংলাভাষায় কী লিখব-র চেয়েও জরুরি কীভাবে লিখব। আর বাংলা ভাষার এই সহজপাঠের পথই তৈরি করতে চাইছে ইনস্ক্রিপ্ট।

inscript
৩ মিনিট
কাজের বাংলা লেখার প্রস্তুতি, ইনস্ক্রিপ্টে বিশ্বজিৎ রায়ের ক্লাসে যোগ দেবেন যেভাবে...

বাংলাভাষার প্রতি ভালোবাসাই কি সমস্ত কৃতজ্ঞতা প্রকাশের শেষতম চাবিকাঠি? যে ভাষায় সকাল হয়, নিবিড় রাত্তির নামে, যে ভাষায় নিত্যদিনের ঝগড়া, প্রেমের অনুচ্চারিত পাঠ, শোকের চরমতম প্রকাশ ঘটে, সেই ভাষাকে ভালোবেসেই কি দায়িত্ব ফুরোয়? ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। বাংলা ভাষার নানা বাঁক আমাদের আড়ালেই রয়ে যায়, রোজের কথ্যে মিশে যায় দূষক, লিখিত শব্দের সংকুলান হয় না সময়ে অসময়ে। অনেকসময়ই শত সমুদ্র হাতড়েও মেলে না সেই যুতসই শব্দটি যা অনুচ্চারিত ভাবাবেগ সহজে ফুটিয়ে তোলে। তাই বাংলাভাষায় কী লিখব-র চেয়েও জরুরি কীভাবে লিখব। আর বাংলা ভাষার এই সহজপাঠের পথই তৈরি করতে চাইছে ইনস্ক্রিপ্ট। ইনস্ক্রিপ্টে বাংলা ভাষা শেখাবেন অধ্যাপক বিশ্বজিৎ রায়।

বাংলা সংবাদপত্রে বা আশেপাশের নানা মাধ্যমে বিজ্ঞাপনের বাংলা বানান, বাংলা বাক্য রীতিমতো আতঙ্ক জাগায়! ডিজিটাল সাংবাদিকতা ক্রমেই সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। অথচ সেই সব সংবাদ পরিবেশনে বাংলার দৈন্যদশা, বাংলা বানান ও বাক্য বিন্যাসের করুণ অবস্থা চোখে পড়ে, সামান্য ট্রোলিং অবধিই থেমে থাকে সমালোচনা। কীভাবে যত্ন করে বাংলাভাষা লেখা যায়, বাংলা চর্চা করা যায় তা নিয়ে আলোচনার পরিসর খুবই কম। যারা বাংলায় বিজ্ঞাপন লিখতে চান, সাংবাদিকতা করতে চান, বা এসব কোনও কিছুই না করে শুধু বাংলাভাষায় লেখালিখি করতে চান তাঁদের সকলের জন্যই এই বাংলা শিখে লেখার ক্লাস।

যারা সাংবাদিকতা করতে চান বাংলাভাষায়, চিত্রনাট্য লিখতে চান, লেখালিখিকেই জীবিকা করতে চান, তাঁদের শিখতেই হবে বাংলাভাষার নানা অলিগলি দিয়ে স্বচ্ছন্দে চলাফেরা করার মন্ত্র। প্রতি মাসের প্রথম রবিবার ইনস্ক্রিপ্টে লেখার দেখা পাওয়া যাবে। প্রতিটি কিস্তির বিষয়বস্তু ক্রেতা-পাঠকদের আগেই জানিয়ে দেওয়া হবে। প্রতি কিস্তির অর্থমূল্য দশ টাকা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুইবোন মাত্র কথা বলতে পারেন আর, কীভাবে খাদের ধারে পৌঁছল বাংলাদেশের এই ভাষা?

Endangered language Kharia : বর্তমানে এই ভাষা জানা মানুষ বলতে মাত্র দুই জন। তাঁদেরও বয়স প্রায় আশি ছুঁইছুঁই। তাঁরা মারা গেলেই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে একটা আস্ত ভাষা।

প্রতি কিস্তির থাকছে তিনটি ভাগ। ভাগ তিনটির নাম যথাক্রমে, ‘আলোচনা’, ‘গল্প’ ও ‘বানান’। প্রথমে পাবেন ভাষা-সম্বন্ধীয় কোনও একটি বিষয়ের আলোচনা। সেই বিষয়ের সূত্রে বিভিন্ন প্রয়োগের উদাহরণ সংগ্রহ করা হবে সাহিত্য, সংবাদপত্র ও গণমাধ্যম থেকে। সেই প্রয়োগগুলির ‘সমস্যা’ চিহ্নিত করে সম্ভাব্য বিকল্প প্রয়োগ কী হতে পারে তা নির্দেশও করা হবে। এরপর থাকবে বাংলা ভাষার সাংস্কৃতিক ইতিহাস থেকে চেনা-অচেনা গল্প। ভাষার সাংস্কৃতিক ইতিহাসের গল্প না জানলে ভাষার সঙ্গে বন্ধুতা হওয়া শক্ত। আর থাকবে প্রচলিত ‘ভুল’ বানানের প্রসঙ্গ। কোন বানান লিখবেন ও কেন লিখবেন থাকবে তার যুক্তি।

কিস্তিটি পড়ে কিছু প্রশ্ন থাকলে মেল করতে পারেন। আপনাদের প্রশ্নের মধ্য থেকে জরুরি বিষয়গুলি বেছে নিয়ে জবাব দেওয়া হবে মাসের তৃতীয় রবিবার, ইনস্ক্রিপ্টে। প্রতি দু'মাস অন্তর একবার অনলাইন মাধ্যমে কথাবার্তা, এছাড়া সময় সুযোগ মতো বসা যাবে মুখোমুখিও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলা ভাষা একটি চব্বিশ ঘণ্টার বিনোদন প্যাকেজ

International Mother Language Day: তিরিশ বছর আগেও পশ্চিমবঙ্গের বাঙালি ভালো স্কুল বলতে বুঝত হিন্দু, হেয়ার, বেথুন, বালিগঞ্জ কি উত্তরপাড়া গভর্নমেন্ট, পুরুলিয়া কি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইত্যাদি বহু প্রতিষ্ঠানকে

অনুবাদক, হবু সাংবাদিক, বিজ্ঞাপনের কপিলেখকরা এই ভাষাচর্চার বিশেষ সুবিধে পাবেন। চাকরি পাবেন এমন প্রতিশ্রুতি ইনস্ক্রিপ্ট দিচ্ছে না। কিন্তু কীভাবে প্রস্তুত হতে হবে, কোন বিষয়গুলি জানা নেই, লেখার সময় কোন ভুলগুলি হয়ে যায়- এসব বিষয়ে সম্যক ধারণা তৈরি করা যাবে। কীভাবে বিশ্বজিৎ রায়ের এই ধারাবাহিকের কিস্তিগুলি কিনে পড়বেন?

ক) প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ইনস্ক্রিপ্ট।মি অ্যাপ ডাউনলোড করুন https://onelink.to/mfx5ch

খ) অ্যাপে বিশ্বজিৎ রায়ের নির্দিষ্ট প্রোফাইল অনুসন্ধান করুন। তাঁর যাবতীয় লেখা ও এই বাংলা শিক্ষার পাঠ থাকবে ওই প্রোফাইলেই। বিশ্বজিৎ রায়ের প্রোফাইল (https://inscript.me/profile/biswajit-ray) ফলো করা থাকলে, নতুন লেখার নোটিফিকেশনও পাবেন।

গ) নির্দিষ্ট লেখাটি পড়তে গেলে ১০ টাকা পাঠমূল্য দিতে হবে। নিজের মোবাইল নম্বর/মেল আইডি দিয়ে লগ ইন করে গুগল পে, ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই টাকা দিয়ে লেখাটি কিনতে পারবেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।