ছত্রে ছত্রে লেগে রয়েছে একুশের রক্ত, যেভাবে তৈরি হল 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি

International Mother Language Day : ভাষা আন্দোলনের বুক ফুঁড়ে উঠে এসেছে এই গান। নিজেই চলমান ইতিহাস হয়ে গিয়েছে “আমার ভাইয়ের রক্তে রাঙানো…”

Aritra Som
৩ মিনিট
ছত্রে ছত্রে লেগে রয়েছে একুশের রক্ত, যেভাবে তৈরি হল 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি

একুশ মানে সংগ্রাম। একুশ মানে বুক চিতিয়ে বন্দুকের সামনে লড়ে যাওয়ার কাহিনি। একুশ মানে ভালোবাসা, মাতৃভাষাকে প্রাণের ভেতর জড়িয়ে রাখা। একুশ মানে রক্তের দাগ। ১৯৫২ সালের সেই ভাষা আন্দোলনের দাগ যেন আজও বয়ে বেড়াচ্ছে সমগ্র বঙ্গদেশ জুড়ে। সালাম, বরকত, রফিক, জব্বরদের মতো অজস্র তরুণ প্রাণ হারিয়ে গিয়েছে। তারপরও নৃশংসতা দেখেছে বাংলার মাটি। কিন্তু লড়াই ছাড়েনি বাঙালি। এ লড়াই মাতৃভাষাকে বাঁচানোর লড়াই। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি দিনটা এলেই মনে পড়ে এমন অজস্র ইতিহাস। কেবল বাংলাদেশ নয়, কলকাতা সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ নিজের নিজের মাতৃভাষার ছাতার তলায় জড়ো হন। স্মরণ করেন সেই দিনটি।

এই গোটা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে একটি কবিতা। যেখানে শব্দ একসময় হয়ে ওঠে বেয়নেট। একুশের ভাষা আন্দোলন, আত্মত্যাগ, রক্তে ভেসে যাওয়া রাস্তা-মাঠ, এই সবকিছুর সাক্ষী থেকেছিল মাত্র কয়েকটি লাইনের ওই কবিতাটি। যেন একুশের আত্মার ভেতর দিয়ে সেই কবিতা জেগে উঠেছিল। প্রথমে কবিতা হিসেবে থাকলেও, পরে আপামর বিশ্বে গান হিসেবেই ছড়িয়ে পড়ে সেটি। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”। ভাষা দিবসের সঙ্গে এই গানটি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ২১ ফেব্রুয়ারির দিন বিশ্বের প্রতিটি বাংলা ভাষাভাষীর মনে বেজে ওঠে এই গানটি। আক্ষরিক অর্থেই এই শব্দগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে রক্তাক্ত এক ইতিহাস। একেবারে ভাষা আন্দোলনের বুক ফুঁড়ে উঠে এসেছে এই গান। কালে কালে নিজেই চলমান ইতিহাস হয়ে গিয়েছে “আমার ভাইয়ের রক্তে রাঙানো…”

শুরু করা যাক একেবারে সেই দিনটি থেকেই। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঢাকা। পাকিস্তান সরকারের জারি করা ১৪৪ ধারা ভেঙে এগোতে থাকে একটি মিছিল। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষরাও এতে যোগ দিয়েছিলেন। সেই সময় হঠাৎই গুলিবৃষ্টি শুরু করে পুলিশ। রাস্তা ভেসে যায় রক্তে, মুখ থুবড়ে পড়ে অজস্র তরুণ প্রাণ। কেউ কেউ পরিচিত মুখ, অনেকের নামও জানা যায় না। আহত ও নিহতদের নিয়ে আসা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। সেখানেই তাঁদের দেখতে হাজির হন অনুবাদক, লেখক ও তৎকালীন ঢাকা কলেজের ছাত্র আবদুল গাফফার চৌধুরী। তখনই দেখতে পান, মেডিকেল কলেজের মাটিতে পড়ে রয়েছে রফিকউদ্দিন আহমেদের দেহ। তিনি জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। মাথায় গুলি লেগেছে তাঁর, গোটা শরীর রক্তে ভেজা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বের দীর্ঘতম ভাষা আন্দোলন ঘটেছিল এই বাংলায়, জানেন কীভাবে জন্ম হয়েছিল পুরুলিয়া জেলার

The world's longest language movement : হিন্দি আগ্রাসন থেকে মাতৃভাষাকে ছিনিয়ে এনেছিল বাঙালিরা, পুরুলিয়ার মাটিতে আজও রয়ে গিয়েছে সেই ইতিহাস

ভাষা শহিদ রফিকের সেই মরদেহের সামনেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন আবদুল গাফফার চৌধুরী। তিনিও তখন যুবক। পুলিশের গুলি চালানোর ঘটনায় তাঁরও শিরায় রক্ত ফুটছে। সামনে যে তরুণের মৃতদেহ পড়ে রয়েছে, তিনি তো তাঁর ভাইও হতে পারতেন। আবদুল গাফফারের মনে হল, রফিকউদ্দিন তাঁর আপন ভাই। সেখান থেকেই ঝড়ের মতো ভেসে এল কয়েকটি লাইন। ফাঁক বুঝে চটপট লিখে নিলেন সেটি –

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া-এ ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি”

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমার বোনেরও বর্ণমালায় ২১ শে ফেব্রুয়ারি! ভাষা আন্দোলনে অনুচ্চারিত মেয়েদের কথা

Women in Bhasha Andolan: ভাষার জন্য মার খাওয়া প্রতিটা মানুষের নাম জানুক সকলে, শুধু ভাইয়ের রক্তে নয়, বোনেরও বর্ণমালাতে বেঁচে থাক ২১ শে।

এখান থেকেই হয় শুরুয়াৎ। কিন্তু ইতিহাসের কাহিনি এখনও বাকি রয়েছে। মেডিকেল কলেজেই দেখা হয়ে গেল এক বন্ধুর সঙ্গে। তাঁকে নতুন লেখা কয়েকটা লাইন শোনালেন। তিনি মুগ্ধ হয়ে কবিতাটি আরও বাড়াতে বললেন। ইতিমধ্যেই ঢাকা কলেজের হোস্টেলে ফিরে যান আবদুল গাফফার চৌধুরী। সেখানে গিয়ে শুনলেন আরেক কেলেঙ্কারি। অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য কলেজ, হোস্টেল বন্ধ করে দেওয়া হচ্ছে। রাতের মধ্যেই বাক্স-প্যাঁটরা গুছিয়ে চলে যাওয়ার কথা বলল কর্তৃপক্ষ। ঘরে গিয়ে জিনিসপত্র গোছাতে গোছাতে আরও কয়েকটা লাইন লিখলেন আবদুল গাফফার।

ঠিক তার পরেরদিন, ২২ ফেব্রুয়ারি আরও একটি মিছিল আয়োজিত হয়। ভাষা শহিদদের স্মরণে বের হওয়া এই মিছিলে ছিলেন আবদুল গাফফার চৌধুরীও। হঠাৎই ধেয়ে আসে কয়েকশো পুলিশ। শুরু হয় নির্বিচারে লাঠিপেটা। লাঠির আঘাতে জখম হন আবদুল গাফফারও। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানেই হাজির হন প্রথম দিনের সেই বন্ধু, সৈয়দ আহমদ হোসেন। খবরাখবর নেওয়ার পর তিনি কবিতাটির কথা জিজ্ঞেস করলেন। আবদুল গাফফার জানালেন, হয়েছে খানিকটা। তবে এখনও কিছুটা বাকি। তারপর হাসপাতালে বসেই শেষ করেন “আমার ভাইয়ের রক্তে রাঙানো…” লেখাটি।

ওই বছরই একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ও শহিদদের নিয়ে প্রথম লিফলেট প্রকাশ করা হয়। সেখানেই প্রথমবার আবদুল গাফফার চৌধুরীর এই কবিতাটি জায়গা পায়। কয়েক হাজার লিফলেট ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে (তখন ছিল পূর্ব পাকিস্তান)। তখনও গান হিসেবে আবির্ভাব হয়নি এই লেখাটির। ১৯৫৩ সালে ঢাকা কলেজের ছাত্র সংসদের অনুষ্ঠানে প্রথমবার এই কবিতাটিতে সুর দেন আব্দুল লতিফ। এই গান গাওয়ার অভিযোগে আব্দুল লতিফ সহ আরও কয়েকজনকে গ্রেফতারও করা হয়।

তবে এখনকার প্রচলিত সুরটি প্রথম শোনা যায় ১৯৫৪ সালের ২১ ফেব্রুয়ারির মিছিলে। সুরকার আলতাফ মাহমুদ এই কবিতায় সুর দেন। বাকিটা, ইতিহাস। ভাষা আন্দোলনের শিরায় শিরায় আজও বইছে এই গানটি। সেখানে লেগে আছে আবেগ, লেগে আছে চিৎকার, প্রতিবাদ, রক্ত আর বুক চিতিয়ে দাঁড়ানোর স্বাধীনতা।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।