৫০ বছরের প্রতিশোধ! ৫০০০ রকেটের হামলা! গান শুনতে এসে লাশ হয়ে গেলেন ওরা...

Israel Palestine War : এই মর্মান্তিক আক্রমণে অন্তত ৭০০ ইজরায়েলির প্রাণ গেছে। অপহৃত বহু।

inscript
২ মিনিট
৫০ বছরের প্রতিশোধ! ৫০০০ রকেটের হামলা! গান শুনতে এসে লাশ হয়ে গেলেন ওরা...

গান হবে, নাচ হবে, সঙ্গে হুল্লোড়। শুক্রবারের সন্ধ্যাটা এমনভাবে কাটাতেই জড়ো হয়েছিলেন হাজারে হাজারে মানুষ। আনন্দ ও উদযাপনের স্বপ্ন খানখান করে দিল রক্ত, মাংস, আর বারুদের গন্ধ। চারদিক থেকে ছুটে আসা এলোপাথাড়ি গুলি সঙ্গীতের শব্দকে ঢেলে দিয়ে মানুষের আর্তনাদকে বাড়িয়ে তুলেছে ক্রমশ। হাজার হাজার কমবয়সি লাশ শুয়ে আছে গাজায়, একটু আগেই সেখানে হুল্লোড়, নাচ-গানের কথা ছিল। গণহত্যা দেখল শুক্রবারের ইজরায়েল! ২৬ তম জন্মদিন উদযাপনের জন্য দক্ষিণ ইজরায়েলের ওই নাচের পার্টিতে গিয়েছিলেন আরিক নানি, কেউ বা গেছিলেন প্রেমিকের সঙ্গে দেখা করে আনন্দ করতে, কেউ কেউ বন্ধুদের নিয়ে... পরিণতি একই! লাশ হয়ে যাওয়া। হামাসের বন্দুকধারীদের আক্রমণ এক নৃশংস গণহত্যার দৃশ্য আঁকল গাজায়। গাজার নিকটস্থ কিবুতজ রেইমের কাছে একটি নেচার পার্টিতে অংশ নিয়েছিলেন ওই তরুণ তরুণীরা। গত কয়েক দশকে সেদেশে এটিই সবচেয়ে বড় হামলা।

চারদিক থেকে গুলির শব্দ, সব দিক থেকে এলোপাথাড়ি গুলি উড়ে আসছে। পালানোর চেষ্টা করে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে দেহ। অভাবনীয় বিশৃঙ্খলা। একটি বিস্ফোরণ হতেই আতঙ্কিত মানুষের চিৎকার আর প্রাণ বাঁচানোর দৌড়! প্রাণ বাঁচাতে গাড়ির উপর লাফ দিয়ে দিয়ে পালাচ্ছিলেন তরুণ তরুণীরা। গাড়িতেও আগুন ধরে যায়। কেউ বেঁচেছেন ঘণ্টার পর ঘণ্টা লুকিয়ে থেকে, কেউ মরেছেন, কেউ আবার নিখোঁজ! গাজায় এই মর্মান্তিক আক্রমণে অন্তত ৭০০ ইজরায়েলির প্রাণ গেছে। অপহৃত বহু। শুধু ওই নেচার পার্টিতেই ২৬০ টিরও বেশি মৃতদেহ মিলেছে। আসলে কেবল ওই পার্টিতে হামলা নয়, পুরো দক্ষিণ অংশ জুড়েই আগুন জ্বলেছে।

প্যালেস্তাইনের সন্ত্রাসী গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলের সব দিক দিয়ে হামলা চালায়। হামাসের জঙ্গিরা ঘরে ঘরে হামলা চালাচ্ছে, সাধারণ মানুষকে গুলি করে হত্যা, অপহরণ করা সমস্তটাই চলছে ভয়ানকভাবে। ১৯৭৩ সালের ইয়োম কিপপুর যুদ্ধের পর ইজরায়েলের মাটিতে সবচেয়ে নৃশংস হামলা এটিই। ক্যামেরা, গ্রাউন্ড-মোশন সেন্সর এবং নিয়মিত সেনা টহলদারি সহ গাজা-ইজরায়েল সীমান্তে উচ্চ প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামাসের গেরিলা আক্রমণ সফল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে একটি বুলডোজার ইজরায়েল-গাজা সীমান্তের দুর্ভেদ্য লোহার প্রাচীর ভেঙে ফেলছে। হামাস যোদ্ধারা সীমান্ত পেরিয়ে, গর্ত কেটে, নৌকা ও প্যারাগ্লাইডারে করে সমুদ্রপথেও হামলা চালিয়েছে।

দুই বিখ্যাত ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা শিন বেট এবং মোসাদের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও এই হামলা এবং মৃত্যু ঠেকানো যায়নি। অথচ মোসাদ বিখ্যাত গোয়েন্দা সংস্থা! ৩ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেট তাঁদের, ৭,০০০ শক্তিশালী কর্মী রয়েছেন। মোসাদ সিআইএর পরে পশ্চিমের দ্বিতীয় বৃহত্তম গোয়েন্দা সংস্থা। ২০২১ সালের জুন মাসে ডেভিড 'ডাডি' বার্নিয়া মোসাদের প্রধান নির্বাচিত হন। অত্যন্ত গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন তিনি।

মোসাদের বেশ কয়েকটি বিভাগ রয়েছে, তবে এর অভ্যন্তরীণ কাঠামো কেমন তা বাইরের কেউই জানে না। এই মোসাদের সদস্যরা লুকিয়ে থাকেন প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যেই। ভেতরকার খবর এনে দেয় গোয়েন্দাদের। লেবানন, সিরিয়া এবং ইরানের মতো শত্রু দেশগুলিতেও মোসাদের এজেন্ট রয়েছে৷ এই গোয়েন্দা সংস্থার বিশাল গুপ্তচর নেটওয়ার্ক জঙ্গি নেতাদের গতিবিধির পুঙ্খানুপুঙ্খ তথ্য দেয়। এই এত গুপ্তচর, এজেন্ট নিয়েও হামাস কীভাবে ইজরায়েলে এমন হামলা চালাল আর গোয়েন্দারা জানতেও পারলেন না? কেন ইজরায়েলের চিরকালের নির্ভরযোগ্য আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গাজা থেকে আসা রকেট ঠেকাতে পারল না? শয়ে শয়ে সাধারণ মানুষের লাশ গুনছে বিশ্ব।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।