ক্যানসারকে তুড়ি মেরে উড়িয়ে হ্যাটট্রিক! এভাবেও ফিরে আসা যায়, দেখালেন ফুটবলার হলার

Sebastien Haller Cancer fighter Borussia Dortmund : তারপর বাসেলের বিরুদ্ধে আট মিনিটে তিনটে গোল। এভাবেও যে ফিরে আসা যায়! এভাবেও লড়াই করা যায়!

Aritra Som
২ মিনিট
ক্যানসারকে তুড়ি মেরে উড়িয়ে হ্যাটট্রিক! এভাবেও ফিরে আসা যায়, দেখালেন ফুটবলার হলার

‘সত্তর মিনিট! সির্ফ সত্তর মিনিট হ্যায় তুমহারে পাস…’

এখানে সত্তর মিনিট নয়। বরুশিয়া ডর্টমুন্ড বনাম বাসেলের প্রীতি ফুটবল ম্যাচে সেই সময়টা লাগল ঠিক আট মিনিট। এই আট মিনিটে ঠিক কী কী হতে পারে? কী কী করা সম্ভব? এইসব ভাবনার মধ্যেই গোল করে বেরিয়ে যাচ্ছে একটা শ্যামলা, লম্বা চেহারার ছেলে। নিজের ঈশ্বরকে, দলের কোচকে কথা দিয়েছিলেন, ৯ নম্বর জার্সিটির সদ্ব্যবহার করবেন তিনি। ঠিক সেটাই করলেন সেবাস্তেইন হলার। আইভরি কোস্টের এই খেলোয়াড় মাত্র আট মিনিটেই করলেন হ্যাটট্রিক। কিন্তু এটা বললে গল্পটা পুরো বলা হয় না। হলারের এই আট মিনিটের আগের আরও অজস্র মিনিট, ঘণ্টা, সেকেন্ড কেটেছে যন্ত্রণায়। কষ্টে। কারণ? ততক্ষণে শরীরের ভেতর বাসা বেঁধেছে ক্যানসার…

সেবাস্তেইন হলার মেসি, রোনাল্ডো বা নেইমার নন। নিদেনপক্ষে জুলিয়ান আলভারেজ, ভিনিসিয়াস জুনিয়র বা হ্যালান্ডও নন। বিশ্ব ফুটবলের মানচিত্রে খুব পরিচিত কেউ নন একেবারেই। মাঝারি ক্লাবে খেলেছেন বহুদিন। তারপর ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্ট হ্যাম ক্লাবে গিয়েও সেভাবে সফল হননি। কেরিয়ার শেষ হয়েই যেত; তবুও একবার শেষ চেষ্টা করলেন জার্মানির আয়াক্স আমস্টারডামের হয়ে। সেখানে বেশ সফলই ছিলেন তিনি। তারপর সেই পুরস্কারেই ডাক পেলেন বরুসিয়া ডর্টমুন্ডে। জার্মানি তো বটেই, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর এই ক্লাবে তিনি ছিলেন বদলি। বরুশিয়ার হ্যালান্ড ম্যাঞ্চেস্টার সিটিতে চলে যাওয়ার পর তাঁর বদলি হিসেবেই আসেন হলার। নামেও মিল, কাজেও যাতে মিল হয় সেই আশাই রাখলেন কোচ।

কিন্তু জীবনে মানুষ ভাবে এক, হয় আরেক! প্রীতি ম্যাচ খেলতে দলের সঙ্গেই সুইজারল্যান্ডে গিয়েছিলেন সেবাস্তেইন হলার। প্র্যাকটিস করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। শরীর খারাপে জেরবার হয়ে পড়েন হলার। ব্যাপারটা কী? সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে জয়া হল। যাবতীয় পরীক্ষার পর রিপোর্ট দেখে আর কোনও কথা বলতে পারেননি হলার। চোখের সামনে পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। রিপোর্টে লেখা – ‘ডায়াগনসড উইথ টেস্টিকিউলার ক্যানসার’…

ডাক্তার জানিয়েছিলেন, হলারের অণ্ডকোষে টিউমার পাওয়া গিয়েছে। এবং সেটি কার্সিনোজেনিক। মানে, ক্যানসার। মারণ রোগে আক্রান্ত সেবাস্তেইন হলার। থমকে গেল ডর্টমুন্ড। থমকে গেলেন হলার। ক্লাবের জার্সি গায়ে ম্যাচ খেলা হয়নি তাঁর। তাহলে কি স্বপ্ন দেখার পালা এখানেই শেষ?

কিন্তু হলারের শরীরে বইছে আফ্রিকান রক্ত। বইছে জেদ, লড়াই, হার না মানা মনোভাব। এত কষ্টের পর একটা জায়গায় দাঁড়িয়েছেন তিনি। সেই জায়গাটা এত সহজে ভেঙে ফেলবেন? না, কখনই না। শুরু হল চিকিৎসা। অপারেশন, কেমোথেরাপির যন্ত্রণা সহ্য করলেন তিনি। দাঁতে দাঁত চেপে লড়াই জারি রাখলেন। শুকিয়ে যাচ্ছে শরীর, যন্ত্রণায় ঘুম আসে না রাতে। তবুও লড়াই জারি রাখলেন হলার। ছ’মাস ধরে চলল যমে-মানুষে টানাটানি।

শেষমেশ ফিরে এলেন সেবাস্তেইন হলার। ডাক্তার বললেন, এই মুহূর্তে ক্যানসারের ভয় নেই। ব্যস, এই খবরটির প্রত্যাশাতেই ছিলেন। গোটা সময় তাঁর পাশে থেকেছে বরুশিয়া ডর্টমুন্ড। ক্লাবের কাছে, কোচ-সতীর্থদের কাছে কথা দিলেন। যে করেই হোক, নিজের ফর্মে ফিরবেন তিনি। গোল করে নাস্তানাবুদ করে দেবেন বিপক্ষকে। তারপর?

তারপর বাসেলের বিরুদ্ধে আট মিনিটে তিনটে গোল। এভাবেও যে ফিরে আসা যায়! এভাবেও লড়াই করা যায়! সেবাস্তেইন হলারের স্বপ্ন এখনও থামেনি। এগিয়ে যেতে চান তিনি, আরও আরও দূরে।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।