ক্ষমা প্রার্থনা! কেন আরজি করের চিকিৎসকদের কটাক্ষ করেছিলেন? কী সাফাই কাঞ্চন মল্লিকের?

Kanchan Mullick: জুনিয়র চিকিৎসকরা কোনও সরকারি বেতন বা বোনাস কিছুই পান না। শাসকদলের বিধায়ক কাঞ্চন এই সামান্য তথ্যটুকুও না জেনে এত বড় অভিযোগ তুললেন কোন ভিত্তিতে?

inscript
৩ মিনিট
ক্ষমা প্রার্থনা! কেন আরজি করের চিকিৎসকদের কটাক্ষ করেছিলেন? কী সাফাই কাঞ্চন মল্লিকের?

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিচার চেয়ে গোটা রাজ্যই প্রায় রাস্তায় আন্দোলনে নেমেছে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে দোষীদের আড়াল করা, পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের একাধিক অভিযোগে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেই। আরজি করের জুনিয়র চিকিৎসকরাও ধর্নায় বসেছেন। তারা লালবাজার অভিযান করেছেন, কর্মবিরতি পালন করেছেন। এই আন্দোলন, মিছিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন করেছিলেন যে, এই ডাক্তাররা বেতন নেবেন তো? সরকারি চাকুরে হয়ে শাসকদলের বিরোধিতা করেও ডাক্তাররা পুজোর বোনাস নেবেন কিনা প্রশ্ন তোলেন কাঞ্চন। তারপরেই সমস্ত মহল থেকে কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। বেগতিক দেখে অবশেষে ক্ষমা চেয়েছেন কাঞ্চন। তবে তাঁর এই মন্তব্যের কারণ হিসেবে যে পটভূমি খাড়া করেছেন তা অত্যন্ত ছেঁদো বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।

প্রথম কথা, তিনি চিকিৎসকদের দিকে যে অভিযোগ ও প্রশ্ন তুলেছিলেন তারই কোনও ভিত্তি নেই। জুনিয়র চিকিৎসকরা কোনও সরকারি বেতন বা বোনাস কিছুই পান না। একজন রাজনীতি করতে আসা মানুষ, একজন শাসকদলের নেতা এই সামান্য তথ্যটুকুও না জেনে এত বড় অভিযোগ তুললেন কোন ভিত্তিতে? এমন সংবেদনশীল ইস্যুতে রাস্তায় নামা মানুষদের আন্দোলনকে তিনি অপ্রয়োজনীয় বলছেন কীসের ভিত্তিতে? দীর্ঘদিনের অভিনেতা কাঞ্চন মল্লিকের সহ অভিনেতারাও একের পর এক তাঁকে বয়কট করতে থাকেন। প্রথম সরব হন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সহঅভিনেতা নীল মুখোপাধ্যায় কাঞ্চন মল্লিকের সঙ্গে একটি থিয়েটারের শো বাতিল করেন। এর পরে ক্ষমা চান কাঞ্চন। ভিডিও পোস্ট করে বলেন, “গতকাল একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি। যা নিয়ে সমালোচনা হয়। আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রতিবাদীদের মা-বোনের বিকৃত ছবি দেওয়ালে টাঙানোর হুমকি দিচ্ছেন খোদ তৃণমূল নেতা!

RG Kar TMC: স্কুল কলেজের যে ছেলেমেয়েরা প্রতিবাদ করতে এগিয়ে যাচ্ছেন তাঁদের উদ্দেশ্যেও একই হুমকি দিয়েছেন এই নেতা।

কেন এমন অসংবেদনশীল মন্তব্য করেছেন তিনি? কাঞ্চন বলছেন, তিনি অন্তর থেকে অনুভব করতে পেরেছেন এই গোটাটাই তাঁর ত্রুটি। কাঞ্চন মল্লিক বলেছিলেন, মিছিলের নাম করে অশান্তি, বিভ্রান্তি, বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। এগুলো করলে, নবান্ন অভিযান করলেই মূল দোষীর শাস্তি হয়ে যাবে কিনা সেই প্রশ্ন তুলেছিলেন কাঞ্চন। ক্ষমা চেয়ে ভিডিওতে কাঞ্চন বলেছেন, বাড়িতে তাঁর স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাঁদের সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে তারও। তাছাড়া তিনি আরও অনেককেই স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করে দেন। তারপরেও চিকিৎসকদের নিয়ে এমন মন্তব্য কেন? কাঞ্চনের সাফাই, তাঁর ভ্রাতৃসম এক বন্ধুর মা মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে মৃতপ্রায়। ওই ব্যক্তি সেদিনও পরিষেবার কারণে কাঞ্চনের দ্বারস্থ হয়েছিলেন। চিকিৎসকদের ধর্মঘট থাকায় তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনায় বিপর্যস্ত হয়ে যান কাঞ্চন। তাই ওই ধরনের মন্তব্য করে ফেলেছেন। চিকিৎসকদের বা চিকিৎসা পরিষেবা নিয়ে কোনও বিরূপ মনোভাব তাঁর নেই।

কিন্তু তাঁর এই ক্ষমাপ্রার্থনার আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। নাট্য পরিচালক সুজননীল মুখোপাধ্যায় তাঁদের থিয়েটার বাতিল করে দিয়েছেন। বন্ধু তথা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। কাঞ্চন প্রসঙ্গে ফেসবুকে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, ‘‘ঘাঁটা মল্লিক চাটা মল্লিক ফাটা মল্লিক টা টা মল্লিক।’’ আম জনতার থেকে ধেয়ে আসা কটাক্ষ তো রয়েইছে। একজন বিধায়ক পরিচয়ের পাশাপাশি তিনি একজন অভিনেতাও। যেখানে তারই সহকর্মীরা পথে নামছেন, সারা রাজ্যের মানুষ বিচার চাইছেন তিলোত্তমার জন্য সেখানে দীর্ঘদিন মানুষের ভালোবাসা কুড়িয়ে যে অভিনেতা টালিগঞ্জে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন তিনি এত অসংবেদনশীল হলেন! শাসকের ঘনিষ্ঠ হতে গেলে, ক্ষমতা ধরে রাখতে গেলে তবে মগজ বিসর্জনই দিতে হয়, তাই কি প্রমাণ করছেন কাঞ্চন?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।