ডিসেম্বরের শহরে রামধনু যাত্রা! কলকাতা কি সত্যিই সাবালক হয়েছে আজও?

Kolkata Pride Walk 2023 : পার্ক স্ট্রিট জুড়ে রবিবারের এই রামধনু যাত্রা ১৯৯৯ সালের প্রথম দিনটির কথা মনে করিয়েছে অনেককে৷

inscript
২ মিনিট
ডিসেম্বরের শহরে রামধনু যাত্রা! কলকাতা কি সত্যিই সাবালক হয়েছে আজও?

শীতের কলকাতায় রামধনু নেমেছিল রবিবার। ১৭ ডিসেম্বর, দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো প্রাইড ওয়াক দেখল কলকাতার সড়ক। সমাজের তৈরি করা সামাজিক লিঙ্গ পরিচয়ের 'বাইনারির' বাইরে গিয়ে অন্য সমস্ত যৌন পরিচয়ের মানুষের স্বীকৃতির দীর্ঘকালের লড়াই চলেছে। ধীরে ধীরে জয় এসেছে, ধীরে ধীরে কিছু বাধা ভেঙেছে কিছু বাধা এখনও পাহাড়ের মতোই দৃঢ়। তবু, কলকাতার বুকে এই রামধনু যাত্রা বুঝিয়ে দিল চাকা ঘুরছে, খেলা পাল্টাচ্ছে। ২৪ তম রামধনু যাত্রায় মানুষের ভিড়, নিডর হয়ে বাঁচার প্রত্যয় শহরকে বিচক্ষণ করল কিঞ্চিৎ, অনেকটা করলও না হয়তো। এবছর কলকাতার এই প্রাইড ওয়াক ছিল একটু আলাদা। সমকামী, রূপান্তরকামী, ক্যুইয়ার সন্তানদের বাবা-মায়েরাও সন্তানদের সমর্থনে মিছিলে হেঁটেছেন।

এলজিবিটিকিউ+ সন্তানদের অভিভাবকদের জন্য তৈরি গোষ্ঠী 'স্বীকার'-এর মহুয়া শেঠ জানাচ্ছেন, রবিবারের প্রাইড ওয়াকে প্রায় ২৫ জন অভিভাবক এসেছিলেন সন্তানের সমর্থনে। অন্য যে কোনও বছরের চেয়ে এই অংশগ্রহণ বেশ বেশি এবং গুরুত্বপূর্ণ৷ সারা ভারতে এই 'স্বীকার' সংস্থার সঙ্গে প্রায় ৪৫০ জন অভিভাবক রয়েছেন। এদের মধ্যে আটজন প্রাইড ওয়াকে হেঁটেছেন এখনও অবধি। তবে কলকাতার প্রাইড ওয়াকে বাবা-মায়ের ভূমিকা সমকামী-রূপান্তরকামীদের এই লড়াইকে অনেকখানি এগিয়ে দিয়েছে। এই আন্দোলনে নতুন মাত্রা জুড়েছে।

সন্তানকে 'আর পাঁচজনের' মতো করেই দেখতে চাওয়া, সন্তান তেমন না হলে 'চিকিৎসা' করানোর কুসংস্কার থেকে বেরিয়ে যে বাবা-মা-অভিভাবকরা সন্তানের বাঁচার অধিকার নিয়ে সওয়াল করছেন, সন্তানের পাশে থাকছেন সমস্ত লড়াইয়ে- এর চেয়ে বড় প্রাপ্তি কীই বা!

১৯৯৯ সালে প্রথম কলকাতা প্রাইড ওয়াকে অংশ নিয়েছিলেন পবন ধল। এতবছরে কতটা পাল্টাল কলকাতার অবস্থান? পবন স্বাভাবিকভাবেই এই দ্রুত পাল্টে যাওায় খুশি। পথ এখনও দীর্ঘ ভীষণ তবু, এরই মধ্যে অনেকটা বপদল কাঙ্খিত পথেই এসেছে। মিছিলে অভিভাবকদের উপস্থিতি যেমন বেড়েছে, পাশাপাশি অভিভাবকদের সংবেদনশীলতা তৈরির কর্মসূচিরও বৃদ্ধি ঘটেছে সমানতালে। এই মাসের শুরুতেই, কলকাতা প্রাইড ওয়াকের আয়োজকরা একটি ট্রান্স-ক্যুইয়ার স্পোর্টস মিট এবং স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেছিলেন বাবা-মায়েদের জন্য।

'অদ্ভুত' বলেছে সমাজ। তাই পৃথক করে রাখার তোড়জোড় সর্বত্র। নিজেকে এই মাটি-আকাশ-জলের একজন করেই রামধনু গড়তে চাওয়ার লড়াই, আঘাত, সাফল্য কোনওটাই সহজ ছিল না, নয়ও। এই লড়াই সত্যিই কেবল ক্যুইয়ার মানুষটির নয়, পুরো পরিবারের। এতে জড়িয়ে যায় বন্ধু, প্রতিবেশী। একা হতে হতে শেষ হয়ে যাওয়া অথবা লড়াই- এই দুই পথ। রামধনুরা তো আলোর পথেই হাঁটবে।

এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের ক্ষেত্রে তাই বাবা-মায়ের সমর্থন এক বিশাল সমস্যা এবং একইসঙ্গে সমাধানও। বাবা-মা সন্তানকে না বুঝলে প্রথম পথটিই প্রশস্ত হয়। একা হওয়া, নিজেকে গুটিয়ে নেওয়া, শেষ করে দেওয়া। অনেক ক্যুইয়ার মানুষই ঘরছাড়া হয়েছেন। আরও সঙ্কটে পড়েছেন। চরম মুহূর্তে ঠোক্কর খেয়েছেন সবচেয়ে বেশি পরিবার থেকেই। সকলেই বদলাননি, তবে অনেক সংবেদনশীল বাবা মা সন্তানকে আঁকড়ে রেখেছেন। পাশে থেকেছেন, সমর্থন করেছেন।

পার্ক স্ট্রিট জুড়ে রবিবারের এই রামধনু যাত্রা ১৯৯৯ সালের প্রথম দিনটির কথা মনে করিয়েছে অনেককে৷ ১৫ জনের মিছিল ছিল সেবার। এখন প্রতি বছর হাজার হাজারে মানুষ হাঁটেন৷ আসলে একদিনে তো হবে না, হয় না। তবে একদিন তো হবেই, রামধনু উঠবে নির্ভীক। সেই রামধনুর তলে সমান অধিকারের লক্ষ্যে পা মেলাবেন সক্কলে। কোনও নারী-পুরুষ নয় কেবল মানুষ হাঁটবে সড়কে, গলিতে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।