মেসির বিশ্বকাপ জেতার মুহূর্তে কত মানুষ মেসেজ করেছেন? সর্বকালের রেকর্ড যেভাবে ভাঙল হোয়াটস্যাপ

Lionel Messi : বিশ্বকাপ জয়ের খবর নিয়ে স্বয়ং মেসি ইনস্টাগ্রামে যে পোস্টটি দিয়েছিলেন সেটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়

Kankana Mukherjee
২ মিনিট
মেসির বিশ্বকাপ জেতার মুহূর্তে কত মানুষ মেসেজ করেছেন? সর্বকালের রেকর্ড যেভাবে ভাঙল হোয়াটস্যাপ

কেবল মাঠে নয়, মাঠের বাইরেও চলছে মেসি ম্যাজিক। এমনকী সোশ্যাল মিডিয়া জুড়েও সেই রেশ নজরকাড়া। রবিবার গোটা রাতটা কেটেছে স্বপ্নের মতো। একটা টানটান উত্তেজনার শেষে স্বপ্ন জয়ের উচ্ছ্বাস যে ভয়ানক হবে এ তো স্বাভাবিক ছিলই। এখনও কাটেনি সেই রেশ। শিরায় শিরায় যে গরম রক্ত সঞ্চালন শুরু হয়েছিল সেই রক্ত ঠান্ডা হতে আরও অনেকটা সময় লেগে যাবে। আর যতক্ষণ সেই রক্ত গরম রয়েছে ততক্ষণ মেসিকে ঠেকায় কর সাধ্যি!

সম্প্রতি মার্কস জুকারবার্গের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের খবর নিয়ে স্বয়ং মেসি ইনস্টাগ্রামে যে পোস্টটি দিয়েছিলেন সেটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং তার লাইক সংখ্যা সবকিছুকে পিছনে ফেলে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে বলেও জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামের ইতিহাসে এই নজিরও বিশ্বসেরা। শুধু তাই নয়, হোয়াটস অ্যাপেও ওই পোস্টটি প্রতি সেকেন্ডে ২৫ মিলিয়ন শেয়ার ছাড়িয়ে গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফাইনাল জিতলেও মেসির ঘরে থাকবে না বিশ্বকাপ! কেন এমন সিদ্ধান্ত, জেনে নিন

FIFA World Cup 2022 : বিশ্বকাপ, গোল্ডেন বল জেতা হয়ে গিয়েছে। কিন্তু সব হলেও বিশ্বকাপ নিয়ে নিজের ঘরে ঢুকতে পারবেন না লিওনেল মেসি।

এবারের বিশ্বকাপ ছিল মেসির ক্যারিয়ারে যেটুকু অপ্রাপ্তি তা পূরণের শেষ সুযোগ। শেষবেলায় এসে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। তাঁকে ঘিরে যে আবেগ পুষে রেখেছে কোটি কোটি মানুষ তার স্বার্থক বাস্তবায়ন ঘটিয়েছেন জাদুকরী পায়ের ছোঁয়ায়। জীবনের না পাওয়া অধ্যায়ে মোড় বদলের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তার বাস্তবায়ন যেন হতেই হতো। দেশের পাহাড় প্রমাণ আকাঙ্খার ভার কাঁধে চাপিয়ে দক্ষ নাবিকের মতো কাতারের ময়দানে নোঙর ফেলেছিলেন মেসি। গোটা বিশ্বকাপে একটাই ম্যাচ হেরেছেন, ব্যাস আর কোনও ভুল করেননি। প্রতি ইঞ্চিতে মেপেছেন খেলাকে। তার ফল যে মিলতেই হতো।

মাঠের ভিতরে তিনি টিম ম্যান, আর মাঠের বাইরে ছাপোষা ফ্যামিলি ম্যান। একজন তারকা ফুটবলার হয়েও ব্যক্তিগত জীবনে কোনও বিতর্কই নেই। একটা সুখী ছবির মোড়কে রেখেছেন নিজেকে আজীবন। ঠান্ডা মাথার মানুষ হয়ে আগলে রেখেছেন জীবনকে। কোনও বিতর্ক ছাড়াই মানুষের মন কেড়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপ জয়ের পরে আর আল্ড করে নজর কাড়ার অবিকাধ থাকে না। রাজপুত্র হতে চাননি মেসি, থেকে সেনাপতি হয়ে। সেনানায়ক হয়ে দলকে গড়েছেন। তাই দলও দুহাত ভরে ফিরিয়ে দিয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়ে জয় এনে দিয়েছে সতীর্থরা। আর এমন সকলের ভিড়ে মিশে থাকা একজন মানুষকে নিয়ে তো মানুষের আবেগ কম হবে না তা বলাই বাহুল্য। যার হিসেব মিলেছে সোশ্যাল মিডিয়ার ওই সমীক্ষায়। এর আগে রোনাল্ডর একটি ছবিতেও অবিশ্বাস্য লাইকের নজির ছিল, তবে মেসি এখানেও পিছনে ফেললেন পর্তুগিজ তারকাকে।

মঙ্গলবারেই মেসির সেই ছবিতে লাইক সংখ্যা দাঁড়ায় ৫৭০ লক্ষ। যা পিছনে ফেলে দেয় নজির গড়া ডিমের ছবিকে। ডিমের দখলে ছিল ৫৬২ লক্ষ লাইক, সেখানে মেসি ইতিমধ্যেই এগিয়ে গিয়েছেন আরও ৮ লক্ষে। আর এই সংখ্যাটা এখনও থেমে নেই, নিয়ত বাড়ছে। মেসির পোস্টে ছিল তাঁর এবং তাঁর জাতীয় দলের সতীর্থদের বিশ্বকাপ জয়ের একাধিক মুহূর্ত।

কাতারের ময়দানে এবারের শুরুটা নীল সাদা বাহিনীর মোটেই সুখকর হয়নি। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারার পরে অবিশ্বাস্য কামব্যাক। আর পড়তে দেননি পারদ। রূপকথার মতো ধাপে ধাপে এগিয়ে গিয়েছেন। যার শেষ হয় ওই রবিবারের পেনাল্টি শ্যুট আউটে গিয়ে। লক্ষ কোটি মানুষের ভালোবাসার হয় হয় সেদিন। জয় হয় বাঁধ ভাঙা আবেগের। তাই এই লাইক সংখ্যা মোটেই অবাক করায় না, বরং আরও আরও লাইকের আশায় বুক বাঁধতে সাধ হয় দুনিয়ার।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।