শান্ত ভদ্রলোক থেকে রাগী 'মস্তান', বিশ্বকাপে ঠিক কতটা বদলে গেলেন মেসি?

FIFA World Cup 2022 : সাংবাদিক সম্মেলনেও একেবারে শান্ত, চুপচাপ তিনি। সেই মেসিই কিনা মারমুখী হয়ে উঠলেন এই বিশ্বকাপে!

Aritra Som
২ মিনিট
শান্ত ভদ্রলোক থেকে রাগী 'মস্তান', বিশ্বকাপে ঠিক কতটা বদলে গেলেন মেসি?

ক্রিকেটের ময়দানে মহেন্দ্র সিংহ ধোনির নামের সঙ্গে একটি বিশেষ উপাধি জড়িয়ে গিয়েছে। ‘ক্যাপ্টেন কুল’। মাঠে উত্তেজিত না হয়ে, শান্ত এবং ঠাণ্ডা মাথায় নিজের খেলা খেলে যাওয়া – এটাই ছিল তাঁর পন্থা। বিশ্ব ফুটবলের দিকে তাকালে এতদিন এই জায়গাটা ধরে রেখেছিলেন লিওনেল মেসি। ক্লাব হোক বা দেশ, মেসিকে রাগতে দেখেছে, মাথা গরম করে চিৎকার করতে দেখেছে, এমন উদাহরণ খুব একটা দেখা যায়নি। তাঁকে বিশ্রীভাবে ফাউল করা হলেও নিরুত্তাপ থাকেন। বরাবর ঠাণ্ডা মাথায়, ভদ্র মেজাজে কাজের কাজটি করে চলে আসার প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছিলেন মেসি।

সেই মেসির হঠাৎ হলটা কী? ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের অন্যতম জিজ্ঞাসার জায়গা এটাই। যে মেসিকে রেগে আগুন হতে সেভাবে দেখেনি কেউ, বরং সমস্ত রাগ বিপক্ষের জালে বল জড়িয়ে মেটাতেন তিনি। চেহারায় ছিল পাশের বাড়ির ছেলেটির মতো একটা মধ্যবিত্ত মূল্যবোধের ছাপ। সাংবাদিক সম্মেলনেও একেবারে শান্ত, চুপচাপ তিনি। সেই মেসিই কিনা মারমুখী হয়ে উঠলেন এই বিশ্বকাপে!

ঘটনার সূত্রপাত কোয়ার্টার ফাইনাল ম্যাচে। আর্জেন্টিনার মুখোমুখি নেদারল্যান্ড। সেই ডাচরা, ২০১৪ বিশ্বকাপের সেমি ফাইনালে যাদের হারিয়ে ফাইনালে গিয়েছিলেন মেসিরা। বিশ্বকাপের শেষ লগ্নে এসেও কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নিয়ে চর্চার শেষ নেই। রেফারি অ্যান্টনিও লাহোজ, হলুদ কার্ডের বন্যার পাশাপাশি দুই দলের ফুটবলাররাই মাঠের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। তখনই ক্যামেরা চলে যায় মেসির দিকে। নেদারল্যান্ডের ডাগ আউটের দিকে অন্যান্য সতীর্থদের মতোই তেড়ে গিয়েছিলেন তিনি। ডাচদের কোচ লুই ভ্যান গলের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তর্কে। তারপর গোলের পর সেই ‘সেলিব্রেশন’। বার্সেলোনার কোচ থাকাকালীন আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার রিকেলমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন ভ্যান গল। সেই অধ্যায় কখনও ভুলতে পারেনি আর্জেন্টিনা। ‘সেলিব্রেশন’-এর মাধ্যমে চোখে চোখ রেখে সেই জবাব ফিরিয়ে দিলেন মেসি?

সেই ম্যাচে হলুদ কার্ড দেখেন এলএম ১০-ও। রেফারির সঙ্গে প্রবল বচসায় জড়িয়ে পড়েন। তারপর সংবাদমাধ্যমের সামনেও রেফারিকে একহাত নেন তিনি। এসবের জন্য ফিফার শাস্তির কোপ নেমে আসতে পারে তাঁর ওপর – সেই আশঙ্কাও ছিল। এই যাবতীয় ছবি মেসির ইমেজের বিরুদ্ধে। সেই শান্ত মানুষটির এতো রাগ!

অবশ্য এই বিশ্বকাপই প্রথম নয়। ২০১৯ সাল থেকে মেসির এই রূপ দেখে চলেছে বিশ্ব। বার্সেলোনার হয়ে খেলার সময় রামোসের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। সেইসঙ্গে রয়েছে ২০১৯-এর কোপা আমেরিকা। তৃতীয় স্থান নির্ণায়কের ম্যাচে চিলির বিরুদ্ধে লাল কার্ড দেখেন তিনি। তারপর লাতিন আমেরিকার ফুটবল সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গারও করেন। যার জন্য তিন মাসের জন্য নির্বাসিত করা হয় মেসিকে! এই ধরণের খবর কি তাঁর সঙ্গে যায়? এতদিন হয়তো যায়নি; কিন্তু এবার যাচ্ছে। খেলোয়াড় হিসেবে ফুটবল কেরিয়ারের শেষ লগ্নে জ্বলে উঠতে চাইছেন তিনি।

এই জ্বলে ওঠার মুহূর্তগুলো বারবার দেখাও যাচ্ছে। নিছক সেরা ফুটবলার হিসেবে নয়, একজন প্রকৃত নেতা হিসেবেও আর্জেন্টিনার টিমের সঙ্গে রয়েছেন তিনি। ২০২১-এর কোপা আমেরিকা থেকে এবারের বিশ্বকাপ – মেসির এই অধিনায়কোচিত মনোভাব উপভোগ করছেন আর্জেন্টিনীয়রা। দেশের হয়ে এরকম অবিশ্বাস্য ফর্মেও এর আগে তাঁকে দেখা যায়নি। যতই রাগ করুন, যতই মেজাজ হারান – টিম আর্জেন্টিনা তার সেরা তারকার পাশে রয়েছে সবসময়।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।