আসন ভাগ করতে চাননি রাজ্যে, এবার কি ইন্ডিয়া জোটের মাথা হতে চাইবেন মমতা?

Mamata Banerjee Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেসের দীর্ঘদিনের যোদ্ধা, বহরমপুরের 'রবিনহুড' অধীর নাকি আসলে কংগ্রেসই নন, তিনি একজন বিজেপি।

inscript
২ মিনিট
আসন ভাগ করতে চাননি রাজ্যে, এবার কি ইন্ডিয়া জোটের মাথা হতে চাইবেন মমতা?

৪০০ পার তো দূর অস্ত! ৩০০ পার করতেই হিমশিম খাচ্ছে বিজেপি। অর্থাৎ না তো বিজেপির ৪০০ পারের বুলি সত্য হলো, না ৩৭০ আসন জয়ের খোয়াব! বিজেপি আপাতত ২৪০ টি আসন পেয়েছে। আর বাংলায় পেয়েছে ১২ টি আসন। কমে গিয়েছে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা। ভোটের ফলাফল সবটা প্রকাশ হয়নি এখনও। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাংবাদিক বৈঠক ডেকে এই জয়ের উল্লাস শুরু করে দিয়েছেন। এবারের ভোটের ফলাফলে চমক রয়েছে বহু। সেই চমকে ভূমিকা রয়েছে মুখ্যমন্ত্রীরও।

মমতা এদিনের সাংবাদিক বৈঠকে, বুথফেরত সমীক্ষা বিষয়টিকেই আক্রমণ করেন প্রথম। মমতা বলছেন, এক্সিট পোল নিয়ে মাতামাতি করে অনেকের মনোবল ভেঙে দিয়েছিলেন কিছু মানুষ। "আমি নিশ্চিত বিজেপির দফতর থেকে মনোবল ভেঙে দেওয়ার জন্যই ওই রিপোর্ট তৈরি করা হয়েছিল" সরাসরি আক্রমণও করেছেন মুখ্যমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রায়বরেলি কংগ্রেসেরই! দুই আসনেই যেভাবে ব্যাপক জয়ের মুখে রাহুল গান্ধি!

Rahul Gandhi Lok Sabha Results 2024: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মুহূর্তে ২৯১টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩ টি আসনে।

ইন্ডিয়া জোটে তিনি ছিলেন ঠিকই। কিন্তু জোটসুলভ কোনও আচরণই করেননি। রাজ্যে বাম বা কংগ্রেসের সঙ্গে আসন ভাগ করতেও চাননি। উল্টে কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট করাতে জিতি কংগ্রেসের উপর, বিশেষ করে অধীর চৌধুরীর উপর ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ এতটাই যে গুজরাত থেকে ইউসূফ পাঠানকে বাংলায় এনে তাঁকে বহরমপুর আসনে প্রার্থী করে দেন। আর ইউসূফ, রাজনীতিতে অনভিজ্ঞ হয়েও ২৫ বছরের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে দেন। জোটকে নির্বাচনের আগে গুরুত্ব না দিলেও দেশজুড়ে ইন্ডিয়া জোটের ফল দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন, ‘‘এই জয় মানুষের জয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যাঁরা আছেন। যাঁরা আমাদের সঙ্গে জুড়তে চান। তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’’

তবে এই জোটে অধীরকে তিনি মেনে নেবেন না একথাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেসের দীর্ঘদিনের যোদ্ধা, বহরমপুরের 'রবিনহুড' অধীর নাকি আসলে কংগ্রেসই নন, তিনি একজন বিজেপি। অধীররঞ্জন চৌধুরীর এই অভাবনীয় হারের পর জোটসঙ্গীকে সরাসরি 'বিজেপি' বলেই আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করছেন নির্বাচন কমিশনকেও। নির্বাচন কমিশন বিজেপির ‘হিজ় মাস্টার্স ভয়েস’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশে মোদির হার নিয়েও। অযোধ্যায় রাম মন্দির গড়েও ভোট পেতে হিমশিম দশা হয়েছে বিজেপির। সারা উত্তরপ্রদেশেই ইন্ডিয়া জোট অপ্রত্যাশিত ভালো ফল করেছে।

অন্যদিকে, রাহুল গান্ধিও সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। ইন্ডিয়া জোটের লড়াই নিয়ে খুশি রাহুল। "দেশ নরেন্দ্র মোদিকে পরিষ্কার বলে দিয়েছে, আমরা আপনাকে চাই না। আমরা চাই না মোদি এবং শাহ এই দেশ চালান, যেভাবে এই সংবিধানের অধিকার খর্ব করা হয়েছে, তারা পছন্দ করেননি। এই সংবিধান বাঁচানোর কাজ করেছেন দেশের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণির মানুষেরা। তাঁদের ধন্যবাদ,’’ দেশজুড়ে ভালো ফল করার কৃতিত্ব দেশের নাগরিকদেরই দিয়েছেন রাহুল গান্ধি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।