১০০০ তালিবানের 'খুনি' কমিউনিস্ট মার্শাল দোস্তাম কি আফগানিস্তান বাঁচাতে পারবেন?

Simanto Chowdhury
৩ মিনিট
১০০০ তালিবানের 'খুনি' কমিউনিস্ট মার্শাল দোস্তাম কি আফগানিস্তান বাঁচাতে পারবেন?

প্রসেনজিৎ চৌধুরী: আফগানিস্তানে এখন তালিবান সরকার। ১৯৯৬-২০০১ এবং ২০২১ এর ১৫ আগস্ট রবিবার থেকে ...আগামী অজানা ভবিষ্যৎ পর্যন্ত দুবার জঙ্গিদের সরকার কায়েম হলো। আফগান সরকার পরাজিত। দেশ ছেড়ে প্রতিবেশি তাজিকিস্তানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন অপসারিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

তবে তালিবান সরকারের ভয় আছে। তাদের দোজখের দরজা (নরকের দ্বার) দেখানো চরম কুশলী আফগান সেনাপতি আবদুল রশিদ দোস্তাম জীবিত। তিনি অবশ্য গোপন ডেরায় চলে গিয়েছেন। তাঁর গণ মিলিশিয়া বাহিনি তৈরি হচ্ছে তালিবান তাড়াতে।

দোস্তাম কোথায়? কেউ জানে না। ওয়াশিংটনের কাছে খবর নেই। ক্রেমলিন জানলেও নীরব। ইজরায়েলের বিখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদ আঁতিপাঁতি করে খোঁজ লাগাচ্ছে। পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিসেন্স) কর্তারা দোস্তামের সর্বশেষ খবরটি কাবুলে তালিবান সরকারের কাছে পাঠাতে মরিয়া।

কারণ মার্শাল দোস্তাম নামটাই তালিবানের কাছে ভয়। দোস্তাম তালিবান খুনি। এক হাজার তালিবানকে মেরে ফেলার জন্য বিখ্যাত। আফগানিস্তানের এই সেনা কমান্ডারের অপর পরিচয় তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ। ৮০-৯০ দশকে সোভিয়েত নিয়ন্ত্রনাধীন আফগানিস্তানের শ্রেষ্ঠ সেনা কমান্ডার। পরবর্তীতে আফগান শীর্ষ রাজনীতিক ও নিজের বিশেষ বাহিনির প্রধান।

আসুন আবদুল রশিদ দোস্তামকে নিয়ে কিছু কথা জানি। বিভিম্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে এই তালিবান বিরোধী কমিউনিস্ট মনোভাবের আফগান সেনানায়কের বিষয়ে কিছু তথ্য প্রকাশ হয়েছে।

কেমন লোক আবদুল রশিদ দোস্তাম?

৬ ফুট লম্বা, গোলাপি রঙের মানুষ দৈত্য যেন। আব্দুল রশিদ দোস্তাম জোকস আর টম অ্যান্ড জেরির লাফালাফি দেখে হো হো করে হাসেন। তাকে ডরাত মোল্লা ওমর, ওসামা বিন লাদেন। ডরায় এখনকার তালিবান প্রধান হাইবাখান্দা আখুন্দাজাদা। পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজাহার তো সেই তুলনায় শিশু।

দোস্তাম সাহেব দুধে চোবানো বাছুরের মাংসের রোস্ট দিয়ে ভদকা খেতে খেতে স্বপ্ন দেখেন রাশিয়ায় আবার কমিউনিস্ট সরকার হবে ! ফের সোভিয়েত ইউনিয়নের লাল রঙের পতাকা উড়বে !

আব্দুল রশিদ দোস্তামের কোমরে থাকা পিস্তল সদা লোডেড। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আফগান মহিলারা যতদিন না পড়াশোনা করবে ততদিন বিপদ কাটবে না।

দেস্তাম লোকটা আসলে রক্তসূত্রে আফগানি নয়-ই। উজবেক বংশজ। পুরো জীবনটা আফগানিস্তানের হয়ে লড়াই করেছেন। প্যারাসুট বাহিনির যোদ্ধা হিসেবে তিনি বিশেষ কৃতিত্ব দেখান।

দোস্তামের ঘাঁটি আফগানিস্তানের মাজার ই শরিফ। পুরো আফগানিস্তানে একমাত্র এই এলাকায় তালিবান বিরাট বাধা পেয়েছিল। কারণ দোস্তাম ছিলেন নেতৃত্বে। হাজারে হাজারে আফগান সেনা তালিবান ভয়ে বন্দুক ফেলে পালাচ্ছিল, তখন মাজার ই শরিফে দোস্তামের গণ মিলিশিয়া বাহিনি প্রবল প্রতিরোধ গড়ে।

দোস্তাম বিতর্কিত। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তিনি আত্মসমর্পণ করা হাজার খানেক তালিবান জঙ্গিকে শ্বাসরোধ করে মেরে ফেলেন। তবে এই অভিযোগ উড়িয়ে দেননি দোস্তাম।

আশির দশকে আফগানিস্তানের গৃহযুদ্ধ সামাল দিতে সে দেশে প্রবেশ করেছিল সোভিয়েত সেনা। বরাবর সোভিয়েত অনুরাগী দোস্তাম সরাসরি সেই সুযোগ নেন। ধর্মীয় গোষ্ঠীগুলির হামলা রুখে দিয়ে দ্রুত পরিচিত হন। পরবর্তী সময়ে আফগান সেনার অন্যতম কমান্ডার হন।

সোভিয়েত মদতে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন ডক্টর মহম্মদ নাজিবুল্লাহ। কমিউনিস্ট মনোভাবের প্রেসিডেন্ট ড নাজিবুল্লাহর কাছে শ্রেষ্ঠ আফগান বীরের পদক পাওয়া সেনা কর্তা হলেন আবদুল রশিদ দোস্তাম। নব্বই দশকে সোভিয়েত ভেঙে যায়। নাজিবুল্লাহর আফগান সরকারকে উপড়ে ফেলতে ধর্মীয় মুজাহিদিনদের একত্রিত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জন্ম নেয় তালিবান।

১৯৯৬ সালে আমেরিকার মদতে তালিবানদের ক্ষমতা দখল করা ছিল চাঞ্চল্যকর ঘটনা। সেই বছরেই কাবুলে নাজিবুল্লাহকে খুনের পর প্রথমবার তালিবান সরকার হয়।

২০০১ সালে পরিস্থিতি উল্টে গেছিল। আমেরিকায় ৯/১১ নাশকতার জেরে মার্কিন সেনা আফগানিস্তানে ঢোকে। ওয়াশিংটনের মদতে যে তালিবান তৈরি হয়েছিল তাদেরই তাড়ানো শুরু হলো। এই পর্বে তালিবান বিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে আবদুল রশিদ দোস্তাম গেরিলা হামলা শুরু করেন। ধীরে ধীরে গুটিয়ে গেছিল তালিবান।

টানা কুড়ি বছর পর সেই তালিবান ফের আফগানিস্তানের শাসনে। মার্কিন সরকার জানিয়েছে, আর তাদের সেনা আফগানিস্তানে থাকবেনা। সুযোগের সদব্যবহার করেছে তালিবান।

গত কুড়ি বছরে আফগান রাজনৈতিক নেতা হিসেবে আলোচিত দোস্তামের সঙ্গে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সম্পর্ক ছিল শীতল। দুজনই সম্মানজনক দূরত্ব রাখতেন। মাজার ই শরিফ নিয়েই ব্যাস্ত থাকতেন দোস্তাম। তবে তালিবান হামলা নতুন করে শুরু হতেই মার্কিন সাহায্যহীন আফগান সেনার পিছু হটা শুরু হয়। একের পর এক প্রদেশ সরকারের হাতছাড়া হয়। প্রেসিডেন্ট হিসেবে আশরাফ ঘানি বিপন্ন বোধ করেন।

পরিস্থিতি বুঝে ঘানি মাজার ই শরিফ গিয়ে দোস্তামের সাহায্য চান। ততদিনে দেরি হয়ে গেছে। তবে দোস্তাম নেমে পড়েন তালিবান বিরোধী সংঘর্ষে। প্রাথমিকভাবে তিনি তালিবান ঠেকালেও আফগান সেনার প্রাণভয়ে পালানো রুখতে পারেননি। সামনাসামনি যুদ্ধ ছেড়ে দোস্তাম চলে গেছেন গেরিলা রণকৌশলে।

উজবেক বংশজ দোস্তাম কি উজবেকিস্তান গিয়েছেন? কেউ বলতে পারবে না। কারণ দোস্তাম রহস্যময় চরিত্র। তিনি একাধারে সোভিয়েত অনুরাগী। আবার তিনিই সোভিয়েত ও তালিবানের একসাথে বিরোধী পঞ্জশির পর্বতমালার সিংহ বলে পরিচিত আহমেদ শাহ মাসুদের দোস্ত। তুমুল তালিবান বিরোধী মাসুদের মৃত্যু হয়েছে আগেই।

তবে দোস্তাম বেঁচে। তাঁকে ঘিরে ফের তালিবান বিরোধী আফগানিরা কোমর কষছে। কঠিন লড়াই।

সৌ: Warlord Rashid Dostum pledges to kill Taliban in Afghanistan: The Sentinel Assam

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।