বিশ্বকাপ নেওয়ার আগে মেসির গায়ে কালো জোব্বা কেন? জেনে নিন আসল রহস্য

Fifa worldcup 2022 final : আর্জেন্টিনার পয়া নীল-সাদা আইকনিক জার্সির ওপর কালো এবং সোনালি রঙের কাতারের জোব্বায় উপহার নেন মেসি

Kankana Mukherjee
৩ মিনিট
বিশ্বকাপ নেওয়ার আগে মেসির গায়ে কালো জোব্বা কেন? জেনে নিন আসল রহস্য

কাতার বিশ্বকাপের পরতে পরতে ছিল উত্তেজনা। একমাস ব্যাপী একটা জ্বরের শেষ হয়েছে গতকাল রাতেই। এবারের বিশ্বকাপ জুড়ে রাজ করেছে মেসি ম্যাজিক। অবশ্য তার সঙ্গে সমানতালে সঙ্গ দিয়েছে দুরন্ত একটা টিম। আর্জেন্টিনার দলে এবার একের পর এক রত্ন। ডি মারিয়া, আলভারেজ অথবা এমি মার্টিনেজ প্রত্যেকেই থেকেছেন স্বমহিমায়। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে। মেসি অবশ্য প্রথম থেকেই জানতেন, এটাই শেষ সুযোগ। জীবনের না পাওয়া অধ্যায়ে মোড় বদলের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তার বাস্তবায়ন যেন হতেই হতো। দেশের পাহাড় প্রমাণ আকাঙ্খার ভার কাঁধে চাপিয়ে দক্ষ নাবিকের মতো কাতারের ময়দানে নোঙর ফেলেছিলেন মেসি। গোটা বিশ্বকাপে একটাই ম্যাচ হেরেছেন, ব্যাস আর কোনও ভুল করেননি। প্রতি ইঞ্চিতে মেপেছেন খেলাকে। তার ফল যে মিলতেই হতো।

বিশ্বকাপ ফাইনাল ২০২২। টানটান উত্তেজনার একটা রাত। প্রথম আশি মিনিট অবশ্য খেলা হয়েছে একপেশে। ফ্রান্স যেন ঝিমিয়ে পড়েছিল। কিন্তু তারপর দেড় মিনিট এমবাপে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় নীল সাদা শিবির। উল্টোদিকে খেলায় ফেরে ফ্রান্স। ব্যাস তারপর থেকেই আসল ফাইনালের মর্ম টের পায় দর্শক। হাড় কাঁপানো মুহূর্ত! হার্টের রুগী কেউ থাকলে অ্যাটাক অবশ্যম্ভাবী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অলিম্পিকে সোনা থেকে বিশ্বকাপ, মেসি, দি মারিয়া যেন আর্জেন্টিনার 'গুপি-বাঘা'

FIFA World Cup 2022 : বিগত দুই দশকে আর্জেন্টিনার হাসি কান্নার অংশীদার এই দুজন। অদ্ভুতভাবে, মেসি এবং দি মারিয়া – দুজনের জন্ম একই জায়গায়।

নব্বই মিনিট,তারপর তিরিশ মিনিটের একস্ট্রা টাইম, সেখানেও মীমাংসা হয়নি খেলার। মেসির দলকে সুদে আসলে হিসেব বুঝিয়ে দিয়েছিলেন ফ্রান্স তরুণ এমবাপে। একার কাঁধে টেনেছেন খেলা। অতঃপর পেনাল্টি শ্যুট। সেখানে আর কীই বা করতেন একা এমবাপে! দুরন্ত টিম গেমের কাছে হার মানতেই হতো তাঁকে। অন্যদিকে মেসির এ জয় যেন ছিল অনিবার্য। খুব শক্ত হাতে একটা দল গড়েছেন তিনি। যে দল শেষ রক্ত বিন্দু দিয়ে জয়ের পথে ফুল ছড়িয়ে গিয়েছে। খেলা শেষের উত্তেজনা কাটতে অবশ্য বেশ খানিকটা সময় গড়িয়ে যায়। এরই মাঝে ক্যামেরার সামনে ধরা দেন অন্য মেসি। দলের অধিনায়ক কিংবা টিম ম্যান নয়, একেবারে সাংসারিক মেসি। সেখানেও খুব গোছানো তিনি।

অতঃপর সেই কাঙ্খিত মুহূর্ত। বিশ্বজয়ের মুকুট হাতে তোলা সময় আসন্ন। অবশ্য ট্রফি হাতে পাওয়ার আগেই আরও একটা উপহার পেলেন তিনি। যা কার্যত অবাক করল। কেবল মাত্র আর্জেন্টিনার পয়া নীল-সাদা আইকনিক জার্সিই নয় তার ওপর কালো এবং সোনালি রঙের একটি জোব্বা পরে মঞ্চে উপহার নিচ্ছেন মেসি। কাতার দেশের রক্ষণশীলতা নিয়ে এর আগেই অনেক কথা উঠেছে বিভিন্ন মহলে। পোশাক বিতর্কও নতুন কিছু নয়। শেষে এসেও জিইয়ে রইল সেই আলোচনা। দেশের পোশাকে এদিন লিওনেল মেসিকে সাজিয়ে দিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। মেসি বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেওয়ার ঠিক আগে তাঁকে পরিয়ে দেওয়া হয় এই পোশাক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও আমিরের পাশে ছিলেন এইসময়।

৩৬ বছরের অপেক্ষার অবসান। মেসির হাত ধরেই স্বপনপূরণ হল আর্জেন্টাইনদের। ফ্রান্সকে হারিয়ে বিশ্বসসেরা মেসি বাহিনী। এদিন পুরস্কার বিতরণীর শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। মেসি নিজে ট্রফিটি হতে নিয়েছিলেন ঠিকই তবে সময় নষ্ট না করেই নিজেকে মিশিয়ে দিয়েছেন দলের মধ্যে। ঠিক এরকম সময়েই তার পরনে ছিল কালো জোব্বাটি। কেবল কাতার বলে নয় প্রতিটি আরব দেশেই ব্যবহৃত হয় এরূপ পোশাক। আমাদের দেশে যেমন সমাবর্তন অনুষ্ঠানে নির্দিষ্ট কোনও কোট অথবা উত্তরীয় দিয়ে বরণ করা হয় ঠিক তেমনই কালো জোব্বার চল কাতারে। এই পোশাকটিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘বিস্ট’। এটি মূলত উটের লোম এবং ছাগলের পশম দিয়ে তৈরি হয় বলেই জানা গিয়েছে। প্রাচীনকাল থেকে এই পোশাক পরানোর রীতি চলে আসছে কাতারে। যার সাক্ষী থাকলেন বাঁ পায়ের জাদুকর লিও মেসিও। দেশের সম্মানীয় অতিথিকে বরণ করার এই প্রথায় বাধ সাধার জো নেই।

তবে চিরাচরিত নীল সাদা জার্সিতেই বেশি স্বচ্ছন্দ মেসি। তাই কিছুক্ষণের মধ্যেই ওই কালো জোব্বাটি খুলে ফেলেন তিনি। নিজের দলের আরও সতীর্থদের সঙ্গে নিজের দেশের পোশাকেই ছবি তুলতে দেখা যায় তাঁকে। কিন্তু সেই যে মাহেন্দ্রক্ষণ, জ্বর জন্য এই এত এত প্রতীক্ষা, সেই মুহূর্তটায় কালো জোব্বার আড়াল কি ফিকে করে দেয় না আর্জেন্টিনার চিরকালীন ঐতিহ্যকে?

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।