বেবি'জ নাইট আউট! মধ্যরাতে জঙ্গলে পোষ্যকে বালিশ বানিয়ে ঘুমালো একরত্তি

Missing toddler found: দেখা গেল, পোষা কুকুরটি হার্টলে-কে বালিশ বানিয়ে দিব্যি সুখে নিদ্রা দিচ্ছে সে। শিশুটির ঘুম ভাঙানোর চেষ্টা করলে কুকুরটি খিঁচিয়ে ওঠে।

Sohini Das
৩ মিনিট
বেবি'জ নাইট আউট! মধ্যরাতে জঙ্গলে পোষ্যকে বালিশ বানিয়ে ঘুমালো একরত্তি

বিখ্যাত সেই 'বেবি'জ ডে আউট' ছবিটির কথা মনে আছে নিশ্চয়ই। একরত্তি শিশুটি হামাগুড়ি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে কোথায় না কোথায় পৌঁছে গিয়েছিল, কী কী অভিযানই না সেরে ফেলেছিল সে। তবে এসব কি শুধু সিনেমাতেই ঘটে নাকি! মাঝেমধ্যে এমন সব ঘটনা ঘটে যায় বাস্তবেও, যা হার মানাবে যে কোনও হলিউড-বলিউড সিনেমাকেও। যেমনটা ঘটেছে মিশিগানের এই বছর দুয়েকের শিশুটির সঙ্গে। খালি পায়ে মধ্যরাত্রে অচেনা অজানা জঙ্গলের রাস্তায় প্রায় কয়েক মাইল হেঁটে ফেলেছে সে! তার পর যেভাবে উদ্ধার করা হয় শিশুটিকে, সেই দৃশ্য সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়।

একদিন সন্ধেবেলা বাড়ির লোকেরা আবিষ্কার করেন বাড়ির কোথাও নেই খুদে থিয়া। স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। ওইটুকু খুদে শিশু, যাবেই বা কোথায়! তা-ও আবার খালি পায়ে। কেউ আবার তুলে নিয়ে যায়নি তো বাচ্চাটিকে। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাধ্য হয়েই পুলিশে খবর দেন বাড়ির লোক। তার আগে অবশ্য মিনিট কুড়ি বাড়ির প্রতিটি কোণায় তাকে খোঁজা হয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমাজনের জঙ্গলে ৪০ দিন! মা-কে হারিয়ে চার শিশুর ভয়াবহ অভিজ্ঞতায় স্তম্ভিত বিশ্ব

Survival in Amazon Rainforest: শিশুরা জানিয়েছে ওই জঙ্গলেই একটি কুকুরের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছিল তারা। ওই কুকুরটিই ছিল জঙ্গলের একমাত্র বন্ধু।

উত্তর মিশিগানের যেখানে ওই পরিবারটি থাকে, সেই ফেথর্ন শহরটির দূরত্ব মিশিগানের উইসকনসিন সীমান্তের থেকে এক মাইল মতো হবে। দুশ্চিন্তা হবে নাই বা কেন! বাড়ির পাশেই জঙ্গল। সেখানকার কোনও বুনো প্রাণীর হামলার আশঙ্কাও তো আর খুব একটা অমূলক নয়। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল থিয়ার মা ব্রুক চেজের। ঘটনাস্থলে ততক্ষণে পৌঁছেছে মিশিগান পুলিশ। শুরু হয় তল্লাশি। আশপাশের জঙ্গল এলাকায় মাঝরাতে এই তল্লাশির কাজ সহজ ছিল না মোটেই। একে তো অন্ধকার, তার উপর বন্যপ্রাণীর ভয় তো রয়েইছে। ইতিমধ্যে প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজি হয়ে গিয়েছে। বাড়িতে শুরু হয়ে গিয়েছে কান্নাকাটিও।

শুধু পুলিশই নয়, এই তল্লাশি অভিযানে হাত লাগান পারিবারিক বন্ধু থেকে প্রতিবেশীরাও। পারিবারিক এক বন্ধু নিজের অল টেরেন ভেহিক্যালটি নিয়ে খুঁজতে বেরিয়েছিলেন শিশুটিকে। এমন সময়ে হঠাৎই রাস্তার পাশে দেখতে পান শিশুটিকে। পোষা কুকুরটি হার্টলে-কে বালিশ বানিয়ে দিব্যি সুখে নিদ্রা দিচ্ছে সে। শিশুটির ঘুম ভাঙানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে কুকুরটি খিঁচিয়ে উঠে তাঁকে তাড়িয়ে দেয়। খুদে মালকিনের কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটতে দেয়নি সে মোটেও। শেষপর্যন্ত পুলিশ এবং বাড়ির লোককে খবর দিয়ে উদ্ধার করা হয়ে শিশুটিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তিনদিন ধরে ধ্বংসস্তূপে আটকে একরত্তি শিশু! তারপর? যে অলৌকিক কাণ্ড ঘটাল ভারতীয় কুকুর

Turkey Earthquake Dog Rescue : এই অদ্ভুত, অলৌকিক ঘটনার সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় সেনা। জড়িয়ে আছে দু'টি কুকুর!

তাঁর পরিবারের লোকেরা জানিয়েছেন, পোষা ওই ইংলিশ স্প্রিন্জার কুকুরটির সঙ্গে ব্যাপক দোস্তি ছোট্টো থিয়ার। প্রায় সবসময়ই একসঙ্গে খেলাধুলো করতে দেখা যায় দুটিকে। থিয়ার মা চেজ জানান, ওই কুয়াশার রাতে প্রায় চার-সাড়ে চার ঘণ্টা বাইরে ঘুমিয়েছিল খুদে। থিয়াকে খুঁজতে বাইরে যেতে পারেননি তিনি। কারণ থিয়ার ভাই আরওই ছোট। তাকে একলা রেখে বাইরে যাওয়া সম্ভব ছিল না তাঁর পক্ষে। তবে একরত্তি মেয়েটার জন্য তাঁর ভিতরে যে কী ঝড় চলেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

অবশেষে ওই এটিভি-টিতে চেপেই বাড়ি ফিরেছে থিয়া। সঙ্গে এসেছে তার আদরের পোষ্য। আর বাড়িতে এসেই ছুটে এসে মায়ের গলা জড়িয়ে ধরেছে থিয়া। তবে যত দ্রুত সম্ভব থিয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়েছেন চেজ। এমন ভাবে সারারাত কুয়াশায় বাইরে পড়ে ছিল সে। তার মধ্যে খালি পায়ে হেঁটেছে প্রায় তিন মাইল। তবে আশার কথা, না, তেমন কোনও শারীরিক সমস্যায় পড়েনি একরত্তি।

একরত্তি একটা শিশু হামাগুড়ি দিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে, পাইপ বেয়ে, চোরেদের ধাপ্পা দিয়ে কার্যত বিশ্বজয় করে ফিরে এসেছিল মায়ের কোলে। একের পর এক বিপদ এবং বিপদের মুখে দুয়ো দিয়ে আপামর দর্শককে মুগ্ধ করেছিল সে। হলি সিনেমা 'বেবি'জ ডে আউট'-এর সেই শিশুটির চেয়ে কিন্তু কোনও অংশে কম যায় না একরত্তি থিয়াও। 'বেবি'জ ডে আউট' তো পর্দায় অনেকবার দেখেছেন মানুষ, তবে থিয়া যা ঘটিয়েছে তাকে বেবি'জ নাইট আউট ছাড়া আর কী-ই বা বলা যায়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।