মোদির প্রথম চিন সফর! সফল হল উদ্দেশ্য?

PM Modi in China: মোদি 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই) নিয়ে ভারতের আপত্তির বিষয়টি জানান। এই প্রকল্প পাকিস্তান-শাসিত কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়েছে।

Tanvia Barua
২ মিনিট
মোদির প্রথম চিন সফর! সফল হল উদ্দেশ্য?

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যখন টানাপড়েন চলছে, তখন শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সামিটে চিনের তিয়ানজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করলেন। মার্কিন শুল্কনীতির প্রেক্ষাপটে এই সফরকে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

এটিই মোদির প্রথম চিন সফর ছিল। এর আগের বেশ কয়েকটি এসসিও শীর্ষ সম্মেলনে মোদি বিদেশমন্ত্রী এস জয়শংকর-কে পাঠিয়েছিলেন। এই সফরের মধ্যে দিয়ে মোদি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিতে চেয়েছিলেন বলে মনে করেছিলেন অনেকেই। এই সফর কি ফলপ্রসূ হল?

৩১ অগাস্ট সফরের প্রথম দিনেই চিনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। বৈঠকে মোদি বলেন, ভারত-চিনের সহযোগিতায় সমগ্র মানবজাতির কল্যাণ হবে। তিনি মনে করিয়ে দেন, পৃথিবীর ২৮০ কোটি মানুষ এই দুটো দেশে থাকে। মোদি এও বলেন যে, চিন ও ভারত পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং 'সহযোগিতার অংশীদার'। মোদি জানিয়ে দিয়েছেন, সম্প্রতি ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও চালু হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্পের শুল্কযুদ্ধ! কীভাবে সংকট কাটাবে ভারত?

Trump : এর সঙ্গে মার্কিন কর্পোরেট লবির একটা অংশের স্বার্থ, অস্ত্র লবির চাপ তথা ভারতের কৃষি ও ডেয়ারি শিল্পকে মার্কিন কোম্পানিগুলির কাছে উন্মুক্ত করার দাবিও রয়েছে।

সম্মেলনে যৌথ ঘোষণাপত্রে এসসিও সদস্য দেশগুলি গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। এই হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও এসসিও সামিটে মোদি নির্দিষ্ট করে সন্ত্রাসবাদের সমর্থনকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ করেননি।

মোদি 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই) নিয়ে ভারতের আপত্তির বিষয়টি জানান। এই প্রকল্প পাকিস্তান-শাসিত কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়েছে। ভারত এই জায়গাটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে থাকে, তাই চিনের এই প্রকল্পকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করা হয়। চিনের এই প্রকল্পকে ইঙ্গিত করে মোদি বলেন, "সংযোগ তখনই অর্থবহ, যখন তা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। অন্যথায় সেটি কিন্তু আস্থা হারায়।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
'একতরফা ব্যবসা করছিল ভারত, এখন দেরি হয়ে গিয়েছে'! ট্রাম্প মোদির দূরত্ব কমবে?

Modi Trump Relation: সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে খুব সামান্যই রফতানি করে, অথচ ভারত যুক্তরাষ্ট্রের বাজারে বিপুল পরিমাণে পণ্য বিক্রি করছে।

তিনি এও জানান, ভারত চাইছে ইরানের চাবাহার বন্দর ও উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক করিডরের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করা হোক। কারণ, ভারত মধ্য এশিয়া এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করার জন্য ইরানের চাবাহার বন্দরে প্রবেশদ্বার বানিয়েছে। এটি তৈরি করতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে কেন্দ্র।

উল্লেখ্য, ভারত ইজরায়েলের বৃহত্তম অস্ত্র ক্রেতা। ২০২৪ সালে গাজা যুদ্ধের সময়, ভারতের অস্ত্র সংস্থাগুলি ইজরায়েলের কাছে রকেট এবং বিস্ফোরক বিক্রি করেছিল। ইরান ইজরায়েল হামলার সময় যখন এসসিও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল, তখন নয়াদিল্লি বলেছিল তারা এই বিবৃতি নিয়ে কোনো রকম আলোচনায় অংশই নেয়নি।

আবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ‘এক্স’-এ লিখেছেন, বহু বছর ধরেই সন্ত্রাসবাদ নিয়ে চিনের দ্বিমুখী নীতি ও দ্বিচারিতার অভিযোগ করে আসছে ভারত। অথচ এখন, এসসিও সম্মেলনে চিনের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদি বললেন, ভারত ও চিন দুই দেশই সন্ত্রাসবাদের শিকার। শুধু তাই নয়, কংগ্রেস দাবি করেছে এই সফরে মোদির ভূমিকা ‘দেশবিরোধী’। জয়রাম লিখেছেন, ‘অপারেশন সিঁদুরের’ সময় পাকিস্তানের সঙ্গে চিন হাত মিলিয়েছিল, এই নিয়ে ভারতীয় সেনা কর্তারাও সরব হয়েছিলেন। কিন্তু মোদি এই বিষয়গুলি আলোচনাতেই আনেননি। তাঁর দাবি, এটা দেশদ্রোহিতা।

জয়রামের আরও দাবি, ২০২০ সালের ১৯ জুন (গালওয়ান সংঘর্ষ) চিনকে ক্লিন চিট দিয়ে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন মোদি। এই দিনটিও (২০২৫ সালের ৩১ আগস্ট) কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।