বিপদ ঘাপটি মেরে আছে মুখেই? মাড়ির জন্য চিরজীবনের মতো অথর্ব হতে পারেন আপনিও!

Rheumatoid Arthritis: রিউমাটয়েড আর্থ্রাইটিস নেই এমন রোগীদের তুলনায় যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাঁদের মাড়ির রোগ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ

inscript
৩ মিনিট
বিপদ ঘাপটি মেরে আছে মুখেই? মাড়ির জন্য চিরজীবনের মতো অথর্ব হতে পারেন আপনিও!

প্রায় এক শতাব্দী আগে, মানুষ বিশ্বাস করত যে মাড়ির সংক্রমণই অ্যাপেনডিসাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA) সহ অনেক প্রদাহজনিত রোগের উত্স। তথাকথিত ওরাল সেপসিসের চিকিৎসাই ছিল সব দাঁত পটাপট তুলে ফেলা। এই সব দাঁত তুলে রোগের উপসর্গ সব কমত না তো বটেই, রোগীরাও ভয়ানক কষ্ট আর দুঃখ পেতেন। ১৯৩০-এর দশকে, ওরাল সেপসিস তত্ত্বটিই খারিজ হয়ে যায়। গত কয়েক বছরে, ডিএনএ সিকোয়েন্সিং কৌশলের সাহায্যে প্রচুর গবেষণায় দেখা গেছে যে মাড়ির রোগ সৃষ্টিকারী জীবাণুগুলিই RA এবং অন্যান্য প্রদাহজনিত স্বাস্থ্য সমস্যার কারণ। মাড়ির রোগটি সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং লুপাস সহ আর্থ্রাইটিস এবং রিউম্যাটিক অবস্থার অন্যান্য প্রদাহজনক অবস্থার সঙ্গেও যুক্ত।

মানবদেহে বসবাস করা কোটি কোটি ব্যাকটেরিয়ার বেশিরভাগই উপকারী ও সুরক্ষামূলক। এই ব্যাকটেরিয়ারা হজমে সহায়তা করে এবং প্যাথোজেন ও প্রদাহ থেকেও রক্ষা করে। কিন্তু জটিল এই অণুজীব সম্প্রদায়ে সামান্য পরিবর্তন ঘটলে, যেমনটি পিরিওডন্টাল রোগের ক্ষেত্রে ঘটে, ইমিউনিটির সমস্যা ঘটে যেখানে শরীর নিজেই নিজের ক্ষতিগ্রস্ত করে।

জার্নাল অফ পিরিওডন্টোলজিতে ২০১০ সালের একটি এপিডেমিওলজিকাল গবেষণায় দেখা গেছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস নেই এমন রোগীদের তুলনায় যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাঁদের মাড়ির রোগ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ এবং তাঁদের পেরিওডন্টাল রোগও গুরুতর। দশ বছর পরে, স্প্যানিশ গবেষকরা ঠিক এমনই এক ফলাফলের প্রতিবেদন প্রকাশ করেন। তারা দেখেন যে, গুরুতর পেরিওডন্টাল রোগে আক্রান্ত ব্যক্তিদের গুরুতর রিউমাটয়েড আর্থ্রাইটিসও ছিল। যে রোগীদের মাড়ির ব্যথা বেশি, রক্তপাত এবং মাড়ির টিস্যু ভাঙনের পরিমাণ বেশে সেই রোগীদের রিউমাটয়েড আর্থ্রাইটিসও গুরুতর পর্যায়ে ছিল। অন্যান্য গবেষণায় দেখা গেছে যে চিকিত্সার পরেও, পেরিওডোনটাইটিসে আক্রান্ত RA রোগীদের আর্থ্রাইটিসের লক্ষণ থেকেই যায় এবং ৫০% মাত্র কম হওয়ার সম্ভাবনা থাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্লেগের কারণেই হু হু করে বাড়ছে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের ঝুঁকি! বিজ্ঞানীদের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Rise in Diabetes and Arthritis: যাঁরা সেই সময় মারা গিয়েছিলেন তাঁরা তো বটেই, যাঁরা বেঁচে গিয়েছিলেন তাঁরাও নিজেদের দুর্বল ইমিউনিটি জিনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চার করেছেন।

মাড়ির রোগ এবং আর্থ্রাইটিসের মধ্যে এই সম্পর্ক শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের মধ্যেই দেখা যায় না। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস (JIA) আক্রান্ত বাচ্চাদের মুখে প্রদাহজনক ব্যাকটেরিয়া থাকে। আক্রান্তদের অনেকেরই গাঁটের সমস্যা তীব্রতর হতে থাকে। কিছু ব্যাকটেরিয়া দাঁতে ক্যাভেটিও সৃষ্টি করে যা ফ্লোরাইড চিকিত্সাতেও সারানো যায় না।

কীভাবে মুখের ব্যাকটেরিয়া জয়েন্টের ক্ষতি করে?

কীভাবে এবং কোথায় RA প্রথম শুরু হয় সে সম্পর্কে ধারণা সাম্প্রতিক দশকগুলিতে আমূল পালটে গিয়েছে। গবেষণা বলছে, এখন RA গাঁটে শুরু হয় না, বরং পাচনতন্ত্র এমনকী ফুসফুস সহ শরীরের অন্যান্য অংশের অটোঅ্যান্টিবডি থেকে উৎপন্ন হয়। মুখের জীবাণুগুলি অটোঅ্যান্টিবডি তৈরিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বাতের সঙ্গে যুক্ত একটি মৌখিক জীবাণু P. gingivalis-তে এক উৎসেচক থাকে যা প্রোটিনকে পরিবর্তন করে দেয়। যার ফলে শরীর তাদের ক্ষতিকারক ভাবতে থাকে। সিট্রুলিনেশন নামে পরিচিত এই প্রক্রিয়াটি জয়েন্টের আস্তরণে প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে।

বিজ্ঞানীরা মনে করতেন, পদ্ধতিগত প্রদাহের কারণে পেরিওডন্টাল রোগের স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব রয়েছে। এটি হৃদরোগ, কিডনির সমস্যা, অগ্ন্যাশয়ের ক্যান্সার এবং দুর্বল গর্ভাবস্থা এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্যও দায়ী। কিন্তু গবেষকরা এখন RA রোগীদের পাশাপাশি অস্টিওআর্থারাইটিস রোগীদের সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যেও (জয়েন্টের মধ্যেকার সান্দ্র তরল) মৌখিক ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন। এখন মনে করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত মাড়ির টিস্যুর মাধ্যমে ব্যাকটেরিয়া মুখ থেকে বেরিয়ে যায়, রক্ত প্রবাহে প্রবেশ করে এবং সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে।

ভবিষ্যতের RA প্রতিরোধ এবং চিকিত্সা

RA এর মতো রোগে ব্যাকটেরিয়ার ভূমিকার প্রমাণ ভবিষ্যতের চিকিত্সা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক সিটি হাসপাতালের রিউমাটোলজির চিফ এমেরিটাস এবং অটোইমিউন রোগ বিশেষজ্ঞ স্টিফেন পেজেট জানাচ্ছেন, থেরাপিগুলি এমন হতে হবে যাতে প্রতিরোধ ক্ষমতা কমানোর পরিবর্তে তা বাড়ানো যায়। অন্যান্য বিশেষজ্ঞরাও প্রোবায়োটিক বা মল থেরাপির মাধ্যমে সুস্থ অন্ত্রের বিষয়টি নিশ্চিত করাতে জোর দিতে চাইছেন। অনেকেই মনে করছেন, মাড়ির সংক্রমণের চিকিত্সা বিভিন্ন পদ্ধতিগত রোগ নিরাময় করতে পারে। শুধু প্রয়োজন আরও অনেক গবেষণা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।