বয়স পেরিয়েছে ৪১, কমেনি পেশির জোর, আইপিএল মানে আজও সেই 'বৃদ্ধ' এমএস ধোনি

CSK Dhoni Oldest Captain Ever : তাই তো মাঠে নেমে পড়েছেন ‘ক্যাপ্টেন কুল’। স্টেডিয়াম জুড়ে আবার চিৎকার ‘ধোনি! ধোনি!’

inscript
৩ মিনিট
বয়স পেরিয়েছে ৪১, কমেনি পেশির জোর, আইপিএল মানে আজও সেই 'বৃদ্ধ' এমএস ধোনি

২০১১ সালের মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। শেষ কয়েকটা বল বাকি। দুদিকেই প্রবাদপ্রতিম ক্রিকেটাররা রয়েছেন। স্টেডিয়ামে দর্শকরাও নিজেদের আঙুল কামড়াচ্ছেন। কী হবে এরপর? টানটান মুহূর্তেই ক্রিজে থাকা পেশিবহুল চেহারাটা একটা জোরে শট নিল। ট্রেডমার্ক হেলিকপ্টার শট। বল সোজা বাউন্ডারির ওপারে। ওহ, বলাই হয়নি, জেতার জন্য মাত্র চার রান দরকার ছিল। তারপর কেবল একটাই সুর… ‘বন্দে মাতরম’। “Dhoni finishes off in style! A Magnificent strike into the crowd. India lift the World Cup after 28 years!” রবি শাস্ত্রীর সেই কমেন্ট্রি আজও যেন কানে বাজে ভারতীয়দের।

কাট টু ২০১৯ বিশ্বকাপ। সেমি ফাইনাল, ভারতের উল্টোদিকে নিউজিল্যান্ড। আবারও কাপ জয়ের হাতছানি। ক্রিজে রয়েছেন সেই মানুষটাই। আগের থেকে বয়সটাও বেড়েছে, কিন্তু সেই ঠাণ্ডা মাথা, আত্মবিশ্বাসী, তুখোড় খেলা। শেষ মুহূর্তে মার্টিন গাপ্টিলের ছোঁড়া একটা বলে রান আউট হয়ে যান তিনি। গোটা ভারত স্তব্ধ। তিনিও চোখের জল ফেলতে ফেলতে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগালেন। মহেন্দ্র সিং ধোনি, ভারতের আদরের ‘মাহি’ কাঁদছে! বিশ্বকাপ আর তুলতে পারবেন না, মনে মনে জেনে গিয়েছেন তিনি।

এরকম অজস্র ছবি ভেসে আসে ক্যানভাসে। এতসব দৃশ্য পেরিয়ে হাজির হয় ২০২৩-এর আইপিএলের মরসুম। ৩১ মার্চ থেকে যার দামামা বেজে গেল। আর প্রথম ম্যাচ? গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংস। চিরপরিচিত হলুদ জার্সিটি পরে মাঠে নামলেন তিনি। চুলে, দাড়িতে কাঁচাপাকা ছোঁয়া। বয়সটা যে পেরিয়েছে ৪১! বিশ্ব ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বটে; কিন্তু আইপিএল ছাড়েননি। বলা ভালো, আইপিএল তাঁকে ছেড়ে যায়নি। তাই তো মাঠে নেমে পড়েছেন ‘ক্যাপ্টেন কুল’। স্টেডিয়াম জুড়ে আবার চিৎকার ‘ধোনি! ধোনি!’। ঠিক যেমন ভারতের ১০ নম্বর জার্সির মানুষটি নামলে সবাই গর্জে উঠত ‘সচিন সচিন’ বলে।

সাত নম্বর – ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিখ্যাত করেছেন এই জার্সিকে। আর ক্রিকেটে নিঃসন্দেহে সেটি করেছেন ধোনি। আইপিএল শুরুর বেশ কয়েকদিন আগে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে একটি ছবি পোস্ট করেছিলেন। সিএসকে-র হাতকাটা জার্সি গায়ে ছয় মারতে যাচ্ছেন ধোনি। হাতের পেশি যেন আরও কয়েকগুণ ফুলে উঠেছে। দেখে কে বলবে, লোকটার বয়স ৪১ বছর ২৬৭ দিন! শেন ওয়ার্নের রেকর্ড ভেঙে আইপিএল ইতিহাসের বৃদ্ধতম অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। কিন্তু এতটুকু বোঝার জো নেই।

Never seen Dhoni as bulked up as this. Power game this

?

— Harsha Bhogle (@bhogleharsha)

প্রথম ম্যাচেই চেন্নাইয়ের উল্টোদিকে গুজরাত টাইটান্স। আবির্ভাবেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। একের পর এক প্রথিতযশা খেলোয়াড় সেই টিমে। চেন্নাইয়ের কাজটা যে সহজ হবে না, জানেন ধোনি নিজেও। কিন্তু তিনি ক্যাপ্টেন কুল। উইকেটের পেছনে দাঁড়িয়ে তাঁর মাথা, তাঁর চিন্তাই অনেক কিছু বদলে দেয়। যার জন্য ডিআরএস হয়ে যায় ‘ধোনি রিভিউ সিস্টেম’। এখনও তিনি মাঠে থাকলে ক্রিকেট ভক্তদের ধড়ে প্রাণ আসে। সবাই জানেন, আগের মতো সেই তেজ আর নেই। তবুও তো তিনি ধোনি! আইপিএলে তিনি নিজেই একটা ব্র্যান্ড। ধোনি নিজেই ইতিহাসের একটা বিস্তীর্ণ অধ্যায়। যার সামনে থমকে দাঁড়িয়ে পড়তে হয়। যে ব্র্যান্ড আইপিএলকে আরও মহিমান্বিত করেছে।

২০০৮ থেকে ২০২৩ সাল – চেন্নাইয়ের সঙ্গেই জুড়ে থেকেছেন ধোনি। মাঝে এসেছে নানা ঝড় ঝাপ্টা। সমস্ত কিছুর জবাব হয়ে উঠে এসেছে ওই ক্রিকেট উইলো ব্যাটটি। ৪১ বছর বয়সে ২০২৩-ই কি তাঁর শেষ আইপিএল সিজন? শেষবারের মতো ধোনি ম্যাজিক দেখতে চলেছে দেশ? জল্পনা বারবার উঠে আসছে। তবুও, সবটুকু দিয়ে আরও একবার ধোনির মহিমা দেখতে চান সবাই। আরও একবার বন্ধু, চালাও ব্যাট। ওড়াও তোমার রণধ্বজা। যার সামনে মাথা নুইয়ে দাঁড়িয়ে পড়বে বিপক্ষ শিবিরও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।