চন্দ্রযানের সাফল্য দেশ শুনেছে তাঁর গলাতেই, থামল ইসরোর নেপথ্য-কন্ঠ

Chandrayaan-3: চাঁদের মাটিতে এখনও প্রদক্ষিণ করছে চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। খুটিনাটি খবর পৌঁছে দিচ্ছে ইসরোর কাছে। কিন্তু ভালারমতি রইলেন না ইসরোয় তা দেখার জন্য।

Sohini Das
২ মিনিট
চন্দ্রযানের সাফল্য দেশ শুনেছে তাঁর গলাতেই, থামল ইসরোর নেপথ্য-কন্ঠ

চাঁদের বুকে সফল ভাবে অবতরণ করার ঠিক আগে যখন প্রতিটা ভারতবাসীর বক্ষ দুরুদুরু, সেই প্রতীক্ষার প্রহরে কানে ভেসে উঠেছিল একটা গলা। তিন, দুই, এক... অবশেষে চাঁদের মাটিতে সফল ভাবে পাড়ি জমালো ভারত। সেই কাউন্টডাউন, প্রত্যাশার সেই গলা আর শুনতে পাবে না ভারত। থামল পথচলা। প্রয়াত হলেন ইসরোর ঘোষিকা এন ভালারমতি, যার গলা ছুঁয়েই চন্দ্রযানকে স্পষ্ট চাঁদের মাটিতে নামতে দেখেছিল ভারতবাসী।

না, শুধু ঘোষিকা নন। তিনি ইসরোর বিজ্ঞানীও বটে। গত ২৩ অগস্ট, চন্দ্রযান ৩-র চাঁদজয়ের সমস্ত খুঁটিনাটি একনাগাড়ে বলে গিয়েছেন ভালারমতি। শুনিয়েছেন গোটা বিশ্বকে। তবে সূর্যজয়ের ধারাবিবরণী শোনানোর সুযোগ পেলেন না তিনি আর। চেন্নাইয়ে শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভালারমতি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ইসরোতে। শোক নেমেছে বিজ্ঞানী মহলেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীতে যা আছে চাঁদেও তাই?! চাঁদে কী কী আশ্চর্য জিনিস খুঁজে পাচ্ছে প্রজ্ঞান?

Sulphur on Moon: রোভার প্রজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি হচ্ছে, চাঁদের ধুলো এবং নুড়ির রাসায়নিক গঠন বোঝা।

ভালারমতির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ইসরোর প্রাক্তন ডিরেক্টর পিভি বেঙ্কটাকৃষ্ণণ থেকে শুরু করে অনেক কর্তাব্যক্তিই। শোক জানিয়েছেন, ইসরোর অধিকর্তা এস সোমনাথও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদের মাটিতে ভারতীয় তেরঙার ছবি আঁকা দিয়ে শুরু, এবার কী করবে প্রজ্ঞান?

Chandrayaan-3 landing: চাঁদের মাটি ছুঁল ভারত, অথচ নিজেদের একটা দাগ রেখে যাবে না, তা আবার হয় নাকি। তাই চাঁদের মাটিতে সে এঁকে আসবে ভারতের একটি জাতীয় পতাকা ও ইসরোর লোগো।

ভালারমতির জন্ম ১৯৫৯ সালের ৩১ জুলাই, তামিলনাড়ুক আরিয়ালুর এক গ্রামে। পড়াশোনা শেষ করে ইসরোয় যোগ দেন ১৯৮৪ সালে। ২০১২ সালে ভারতের তৈরি প্রথম রেডার স্যাটেলাইট (রিসাট ওয়ান) সফল ভাবে উপগ্রহে স্থাপন করা হয়েছিল। যেটি ছিল দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের প্রথম স্যাটেলাইট। আর সেই অভিযানের নেতৃত্বে ছিলেন ভালারমতি। ক্রমশ তার কাঁধে এসে পড়ে অভিযানের ধারাভাষ্য দেওয়ার কাজ। শুধু চন্দ্রযান-৩ নয়। এর আগেও একাধিক মহাকাশ অভিযানের খুঁটিনাটি খবর জনগণের কাছে পৌঁছে দিয়েছেন ভালারমতি ইসরোর হয়ে। বিজ্ঞান গবেষণায় তার অবদানের জন্য পেয়েছিলেন আব্দুল কালাম পুরস্কার। নিজের রাজ্য তাঁকে ওই সম্মানে ভূষিত করেছিল।

চাঁদের মাটিতে এখনও প্রদক্ষিণ করছে চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। খুটিনাটি খবর পৌঁছে দিচ্ছে ইসরোর কাছে। কিন্তু ভালারমতি রইলেন না ইসরোয় তা দেখার জন্য। বরং তিনিই পৌঁছে গেলেন সেই চাঁদের কাছাকাছি। রয়ে গেল তাঁর সেই কণ্ঠ। 'লাস্ট স্টেজ কমপ্লিটেড'- এমন শব্দবন্ধ ভালারমতির গলায়, আজও যেন কানে ভাসছে ভারতবাসীর।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।