একই দিনে উত্তরে মোদি-মমতার সভা! হারানো আসন ফিরে পাবে তৃণমূল?

Modi Mamata North Bengal: মোদি সব প্রশ্ন হেলায় উড়িয়ে দিয়ে দাবি করেছেন বিজেপির উদ্দেশ্য সৎ!

inscript
৩ মিনিট
একই দিনে উত্তরে মোদি-মমতার সভা! হারানো আসন ফিরে পাবে তৃণমূল?

উত্তরবঙ্গ দিয়ে বাংলায় প্রথম দফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। ফলে উত্তরে এখন হাই-প্রোফাইল রাজনৈতিক সভা! নরেন্দ্র মোদি নিজে এসেছেন, হাজির মমতা বন্দ্যোপাধ্যায়ও। একই দিনে সভা করে ক্ষমতা প্রদর্শনের সমস্ত পথই ব্যবহার করছে যুযুধান দুই পক্ষ। এরই মধ্যে নরেন্দ্র মোদি ধন্যবাদও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতবার মোদির জনসভার মাঠ ছোট করে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রশাসনের বিরুদ্ধে। এবার তেমন ঘটনা না ঘটায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। তবে পাশাপাশি, মরিয়াভাবেই বোঝাতে চেয়েছেন বাংলার ৪২ আসন দখলে কোনও কসুরই করবে না গেরুয়া বাহিনী।

মোদি বলছেন, মোদি জমানার গত দশ বছর ছিল স্রেফ ট্রেলার! পিকচার আভি বাকি হ্যায়। ট্রেলারের শেষভাগে এসে মোদি দাবি করেছেন ইডির মাধ্যমে উদ্ধার হওয়া ৩৫০০ কোটি টাকা জনতার মধ্যে ভাগ করে দেওয়া হবে। মমতা পাল্টা প্রশ্ন করছেন, এই টাকা সকলের মধ্যে ভাগ করতে গেলে বাংলার জনগণ পাবেন ২১ টাকা করে। বাংলাকেই ভাবতে হবে তারা ২১ টাকা চান না কি বাংলাকে বাঁচাতে চান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির উপর গোঁসা করেই তৃণমূলে! 'বহিরাগত' শত্রুঘ্ন এবারও জিতবেন?

Shatrughan Sinha Asansol: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, বিজেপি তাঁকে পটনা সাহেব আসন থেকে সরিয়ে দেয়

মমতা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ভোট টানতে চাইছেন, পাল্টা নরেন্দ্র মোদি বলছেন লাখপতি দিদি প্রকল্পের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি লক্ষ্মীর ভাণ্ডার একান্তই তৃণমূল সরকারের প্রকল্প, বিজেপি তা চুরি করতে চাইছে। "ওরা ৪০ শতাংশ মা-বোনকে দেবে। আমরা ১০০ শতাংশ দিই", বলছেন মমতা। ভোটের আগে ভাণ্ডারের ৫০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামাণিকের প্রচারে এসে মোদি বলছেন, বাংলার ৩ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ বানাবে মোদি সরকার। বলছেন, ‘‘আমরা লাখপতি বানাব তিন কোটি মহিলাকে। ওঁদের ড্রোন পাইলট বানাব। এতে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে গতি আসবে। কোচবিহার, আলিপুরদুয়ারে অন্তত সম্ভাবনা রয়েছে। বিজেপি এখানে তাই বিকাশের জন্য নিরন্তর কাজ করে চলেছে।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মমতা প্রশ্ন করেছেন, ১১ লক্ষ আবাসের তালিকা নিয়ে, ১০০ দিনের টাকা নিয়ে। আর মোদি এসব প্রশ্ন হেলায় উড়িয়ে দিয়ে দাবি করেছেন বিজেপির উদ্দেশ্য সৎ! উদ্দেশ্য সঠিক ও সৎ বলেই নাকি কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করতে পেরেছেন তিনি। উদ্দেশ্য সৎ ছিল বলেই সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ চালু করতে পেরেছেন। উদ্দেশ্য সৎ ছিল বলেই ৫০০ বছরের সংগ্রামের ফসল রাম মন্দির তৈরি হয়েছে। বাস্তব বলছে, মোদির এই সমস্ত সিদ্ধান্তের অধিকাংশই ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে নেওয়া। এখনও অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ-এক নির্বাচন, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার মতো কতগুলো জটিল প্রক্রিয়া বাকি। সিএএ শুরু হয়ে গেলেও এনআরসির মতো জটিল বিষয় বাকি। মমতা বলছেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে এক দেশ, এক রাজনৈতিক দলের মতো স্বৈরাচার চলতে পারে না। অথচ বিজেপি তা-ই করছে।

উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। তাই এবারের লোকসভা ভোটে উত্তরবঙ্গকে বাড়তি সময় দিচ্ছেন মমতাও। ময়নাগুড়িতে সাইক্লোনের ধাক্কা সামাল দিতে গেছিলেন মুখ্যমন্ত্রী। সেই থেকে রয়েই গেছেন। মোদির কোচবিহার সভার দিনেই নিজে দু'খানা সভা করছেন। বিজেপির কাছ থেকে উত্তরের আসন ছিনিয়ে নেওয়াই এখন তৃণমূলের লক্ষ্য। ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর তাই উত্তরবঙ্গে বারবার এসেছেন মমতা, সভা করেছেন। জনসংযোগের সমস্ত চেষ্টা করেছেন। ১৯ এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের পর ২৬ এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। ৭ মে ভোট রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণে। তিন দফায় উত্তরবঙ্গ ভোটে হৃতগৌরব ফেরাতে পারবেন মমতা, না কি উত্তরে এবার আরও বেশি আসন দখল করবে নরেন্দ্র মোদির দল?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।