ভারত থেকে বিদায় হোয়াটসঅ্যাপের? পরিষেবা বন্ধ নিয়ে ঠিক কী জানাল মেটা?

WhatsApp in India: তবে এবার ভারতীয়দের জন্য বন্ধ হতে পারে নিত্যপ্রয়োজনীয় এই অ্যাপ। তেমনই আশঙ্কার কথা জানাল হোয়াটসঅ্যাপের মাদার সংস্থা মেটা।

Sohini Das
৩ মিনিট
ভারত থেকে বিদায় হোয়াটসঅ্যাপের? পরিষেবা বন্ধ নিয়ে ঠিক কী জানাল মেটা?

সকালে দিনশুরু থেকে শুরু করে রাতে চোখবোজা পর্যন্ত, যে অ্যাপটি না হলেই আমাদের নয়, তা বোধহয় হোয়াটসঅ্যাপ। এমনকী পৃথিবীর সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলির মধ্যে অন্যতম মার্ক জুকেরবার্গ সংস্থা মেটার আওতায় থাকা এই মেসেজিং অ্যাপটি। তবে এবার ভারতীয়দের জন্য বন্ধ হতে পারে নিত্যপ্রয়োজনীয় এই অ্যাপ। তেমনই আশঙ্কার কথা জানাল হোয়াটসঅ্যাপের মাদার সংস্থা মেটা।

হোয়াটসঅ্যাপের সব চেয়ে বড় বৈশিষ্ট্য এর গোপনীয়তা। এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যে কোনও চ্যাট অন্য যে কোনও মেসেজিং অ্যাপের তুলনায় অনেক বেশি সুরক্ষিত বলে দাবি করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সেই এন্ড টু এন্ড এনক্রিপশন পলিসি নিয়েই এবার প্রশ্নের মুখে হোয়াটসঅ্যাপ। ২০২১ সালে কেন্দ্রীয় সরকার ঘোষিত তথ্যপ্রযুক্তি মামলায় সম্প্রতি দিল্লি হাইকোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হোয়াটসঅ্য়াপ। তারা সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের গোপনীয়তা সংক্রান্ত নিয়ম তারা লঙ্ঘন করবে না কিছুতেই। হাইকোর্টে সে কথা সাফ জানিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটার তরফে জানানো হয়েছে, প্রয়োজনে ভারত ছেড়ে চলে যেতেও রাজি হোয়াটসঅ্যাপ।

মেটার তরফে আইনজীবী এদিন আদালতে জানিয়েছেন, গোপনীয়তার কারণেই মানুষের মন জিততে পেরেছে হোয়াটসঅ্যাপ। এত মানুষের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অন্যতম কারণ তার এন্ড টু এন্ড এনক্রিপশন পলিসি। ফলে তার সঙ্গে কোনও মতেই আপস করবে না মেটা। এই মুহূর্তে ভারতের বাজারে ৯০ কোটিরও বেশি হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছেন। যারা প্রতিদিনের কাজে এই অ্যাপটিতে কার্যত অপরিহার্য বানিয়ে ফেলেছেন। হোয়াটসঅ্যাপ ভারত থেকে বিদায় নিলে বড়সড় সমস্যার মুখে পড়বেন তাঁরা। একই সঙ্গে অসুবিধায় পড়বে হোয়াটসঅ্যাপও। কারণ এই বিপুল সংখ্যক ইউজার তারা হারাবে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতর একটি নতুন আইন আনে। সেই ইনফরমেশন টেকনোলজি (ইন্টারমিডিয়েটরি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) আইনের আওতায় বলে দেওয়া হয়েছিল, টুইটার (বর্তমানে এক্স), ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট্‌সঅ্যাপের মতো সমাজমাধ্যমগুলিকে নতুন নিয়ম মেনে চলতে হবে। প্রয়োজনে চ্যাট অনুসরণ করে কোনও ভাইরাল তথ্যের উৎস সন্ধান করতে হবে। যা আদতে হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন নীতির বিরোধী।

কী এই এন্ড টু এন্ড এনক্রিপশন পরিষেবা? সূত্রের খবর, এই পলিসির কারণেই কোনও চ্যাট সংশ্লিষ্ট ব্যবহারকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাইরের কেউ চাইলেও এই কথপোকথনের নাগাল পান। সেই গোপনীয়তা নীতি এমনই, সেই কথপোকথন পড়তে পারে না মেটা খোদও। এদিকে ২০২১ সালের কেন্দ্রের ওই আইনের আওতায় হোয়াটসঅ্যাপকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে প্রয়োজনে ওই নিয়মের বেড়াজাল সরিয়ে ফেলা যায়। আর তাতেই রাজি হয়নি মেটা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি' বন্ধ হয়ে গেলে কার অসুবিধা সবচেয়ে বেশি?

WhatsApp University: প্রথম দিন থেকেই এই সরকার যে কোনও ব্যর্থতার দায় নিতে চায়নি, উল্টে হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে তাঁদের একমাত্র মাধ্যম, যা দিয়ে তাঁরা দেশের অধিকাংশ মানুষকে ভুল বুঝিয়ে রাখতে পারেন।

শুক্রবার সেই মামলাটির শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। যেখানে বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমীৎ প্রীতম সিংহ অরোরার বেঞ্চে হোয়াটসঅ্যাপের তরফে আইনজীবী সাফ জানিয়ে দেন, যে পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ ওই গোপনীয়তা রক্ষা করে, তা ভাঙা অসম্ভব। কারণ সেটা করতে হলে প্রতিটি চ্যাটের দীর্ঘতালিকা দীর্ঘ সময়ের জন্য সঞ্চয়ে রাখতে হবে হোয়াটসঅ্যাপকে। যা তাদের পলিসিবিরুদ্ধ। কারণ কবে কোন চ্যাটের গোপনীয়তা ভাঙার প্রয়োজন হবে, তা তো বলা যায় না। ফলে লক্ষ লক্ষ কোটি কোটি মেসেজ বছরের পর বছর ধরে সংরক্ষণ করে রাখতে হবে মেটাকে। যা অসম্ভব বলেই আদালতে জানিয়েছেন আইনজীবী। হোয়াটসঅ্যাপের তরফে এ দিন আদালতে সাফ জানানো হয়েছে, সত্যিই যদি হোয়াটসঅ্যাপকে কেন্দ্রের ওই আইন মানতে হয়, তাহলে ভারত ছেড়ে চলে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার।

এদিকে কেন্দ্রের তরফে আইনজীবী আদালতে যুক্তি দিয়েছেন, বহু সময়েই হোয়াটসঅ্যাপের অপব্যবহার হয় আজকের দিনে। হোয়াটসঅ্যাপের মতো অ্যাপকে হাতিয়ার করে আপত্তিকর বার্তা ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমে। যা আসলে সমাজ এবং জনমানসের জন্য ক্ষতিকর। অনেক সময় সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তাগুলির জন্য বড়সড় অশান্তিও তৈরি হয়। সেই পরিস্থিতি আটকাতেই ২০২১ সালে ওই আইনটি চালু করা হয়।

তবে ওই আইনটি মানতে অস্বীকার করেছে হোয়াটসঅ্যাপ। কেন্দ্র জানিয়েছেন, অনলাইন সুরক্ষা ও সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্টের ছড়িয়ে পড়া আটকাতেই মূল প্রেরককে চেনা বা শনাক্ত করা জরুরি। আর সেই ভুয়ো খবর বা হিংসা ছড়ানো অভিযুক্তকে চিহ্নিত করার দায়িত্বও সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির। আর সেই সব সমস্যাগুলিতে চিহ্নিত করতে অ্য়াপগুলোর নিজস্ব মেকানিজম থাকা জরুরি বলেই জানিয়েছে কেন্দ্রে। তবে সে কথা মানতে নারাজ হোয়াটসঅ্যাপ। প্রাইভেসি ও ওইসব ক্ষেত্রে অভিযুক্তকে শনাক্ত করার ক্ষেত্রে ভারসাম্য আনতে কী করা উচিত, তা ভাবার কথা জানিয়েছে হাইকোর্ট। এখন কেন্দ্রের সঙ্গে বিবাদে ভারতকে হোয়াটসঅ্যাপহারা হতে হয় কিনা, আপাতত সেটাই ভাবাচ্ছে আম আদমিদের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।