বেলঘড়িয়ায় বসেই নাসাকে নতুন গ্রহাণুর সন্ধান! কে এই তরুণ?

NASA Citizen Scientist: পেশায় এরোস্পেস ইঞ্জিনিয়ার উজ্জ্বল শুধু ইঞ্জিনিয়র নন, বিমানের নকশা তৈরির সঙ্গেই তাঁর শখের খাতায় রয়েছে কবিতা লেখা। তাঁর ব্যক্তিগত খ্যাতির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও।

Ramen Das
৪ মিনিট
বেলঘড়িয়ায় বসেই নাসাকে নতুন গ্রহাণুর সন্ধান! কে এই তরুণ?

নাসা! ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) । বিশ্বের মহাকাশ গবেষণায় সর্বোচ্চ সংস্থা। এর সঙ্গেই এবার নাম জড়াল বাংলার! ২০২২ এর 'সিটিজেন সায়েন্টিস্ট' অথবা নাসার আন্তর্জাতিক মহাকাশীয় অন্বেষণ উদ্যোগের (International Astronomical Search Collaboration) তরফে 'নাগরিক বিজ্ঞানী' হিসেবে খেতাব ছিনিয়ে নিলেন উত্তর ২৪ পরগনার নিমতার উজ্জ্বল অধিকারী। এই সম্মান দেয় নাসার উদ্যোগে ওই নির্দিষ্ট বিভাগ।

'ভারতের সর্বকনিষ্ঠ এরোস্পেস চার্টার্ড ইঞ্জিনিয়র' হিসেবে 'ইন্ডিয়া বুক অব রেকর্ডস্'-এ ২০২০ সালে নাম তুলেছিলেন তিনি। বিশ্বের অন্যতম সর্বকনিষ্ঠ এরোস্পেস চাটার্ড ইঞ্জিনিয়র (Aerospace Chartered Engineer) হিসেবেও ২০২১ সালে উঠে এসেছে উজ্জ্বলের নাম। নিমতার মেধাবী এই যুবক জনপ্রিয়তা অর্জন করেছেন আগেই, এবার তাঁর মুকুটে জুড়ল নতুন পালক। ফের ২০২২-এ 'সিটিজেন সায়েন্টিস্ট' বা 'নাগরিক বিজ্ঞানী' হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি, যে খেতাব এই বছরে, এদেশে সম্ভবত তিনি একাই পেয়েছেন! পশ্চিমবঙ্গ তো বটেই, উজ্জ্বলের দাবি, ভারত থেকে ২০২২ সালে তিনি ছাড়া আর কেউ এই সম্মান পাননি! এই বিষয়টি একজন ইঞ্জিনিয়র শুধু নয়, ভারতীয় নাগরিক হিসেবেও গর্বের বলেই মত তাঁর।

কিন্তু কীভাবে এই খেতাব পেলেন উজ্জ্বল? সদ্য নির্বাচিত এই 'নাগরিক বিজ্ঞানী'র দাবি, প্রতি বছর বিভিন্ন বিজ্ঞান সংক্রান্ত প্রকল্পের আওতায় নিজেদের মতামত ব্যক্ত এবং কাজ করার অভিজ্ঞতা জানানোর জন্য আবেদন করতে বলে নাসার সঙ্গে সম্পর্কযুক্ত নির্দিষ্ট বিভাগ। আবেদন করতে পারেন সকলে। যেকোনও নাগরিক, গবেষক, বিজ্ঞানী অথবা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা যে কেউ অংশগ্রহণ করতে পারেন এই ক্ষেত্রে। নির্দিষ্ট বিষয়ের উপরে গবেষণা চালিয়ে প্রাথমিক ভাবনার কথা, প্রস্তাবের কথা পাঠাতে হয় ওই সংস্থাকে। লাখ লাখ আবেদন জমা পড়ে। সেই আবেদনের ভিত্তিতে এবং কাজ খতিয়ে দেখে নির্বাচিত হন শতাধিক। আবার তার মধ্যে থেকে চূড়ান্ত তালিকায় থাকা বিশ্বের সেরা কয়েকজনকে এই খেতাব দেওয়া হয়। পাঠানো হয় শংসাপত্র। যার উপর ভিত্তি করে ওই নির্দিষ্ট প্রকল্পের গবেষণার কাজ বা নাসার ইচ্ছামতো অথবা তাদের আমন্ত্রণে নাসার সাহায্যে ওই নির্দিষ্ট বিভাগের সঙ্গে কাজ করতে পারেন এই সমস্ত সিটিজেন সায়েন্টিস্ট বা নাগরিক বিজ্ঞানীরা। ডাক পেলে থাকে মোটা অঙ্কের সাম্মানিকের ব্যবস্থাও। প্রতি বছর অনুষ্ঠিত হয় এটি। এবছরে বাংলা থেকে এই শংসাপত্র ছিনিয়ে নিয়েছেন উজ্জ্বল!

নিমতার বাসিন্দার বর্তমানের আবাস বেঙ্গালুরু। সেখানেই একটি সংস্থার সঙ্গে বিমানের নকশা করেন তিনি। বরাবরের মেধাবী উজ্জ্বলের স্বপ্ন ছিল আকাশ নিয়ে গবেষণা। তাঁর কথায়, ''আগেও চেষ্টা করেছি। সেবার ৩০ জনের মধ্যে আসতে পারিনি। এবার ভালো লাগছে এই খেতাব পেয়ে।'' এরপরের উদ্দেশ্য? ''আমি ইঞ্জিনিয়র। চাকরি করি। ডাকলে সেটাতেও যাব। তাতে চাকরি ছাড়তে হবে না ঠিকই। কিন্তু এই সম্মান যা আমি পেয়েছি, সেটাই বিরাট।''

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষ এক ছোবলেই ছবি! তবে কোন রহস্যে সাপের তীব্র বিষেও বেঁচে যায় বন্য প্রাণীরা?

Snake Venom: হানি ব্যাজারের চামড়াই এত মোটা যে সাপের বিষ দাঁতের পক্ষে সম্ভব নয় সেই চামড়া ভেদ করা

নাগরিক বিজ্ঞানী হিসেবে কেন উজ্জ্বলকেই বাছল নাসা? "এবছরের জন্য দেওয়া হয়েছিল অ্যাস্টরয়েড নিয়ে প্রকল্প। অর্থাৎ এই যে তারাখসা-উল্কা মহাকাশে রকমারি ঝলকানি, নানা গ্রহ, উপগ্রহের বাস সম্পর্কে আমরা জানি- তাদের নিয়েই কাজ। আমি এই গবেষণায় তিনটি নতুন অ্যাস্টরয়েডের সন্ধান দিয়েছি। ওই প্রতিবেদনে বিস্তারিত পাঠিয়েছিলাম। ভাবিনি নির্বাচিত হব।''

পেশায় এরোস্পেস ইঞ্জিনিয়ার উজ্জ্বল শুধু ইঞ্জিনিয়র নন, বিমানের নকশা তৈরির সঙ্গেই তাঁর শখের খাতায় রয়েছে কবিতা লেখা। তাঁর ব্যক্তিগত খ্যাতির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও। উজ্জ্বলের পড়াশোনা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে। এর পাশাপাশি, এমপিবিল ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টারের অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রো-ফিজিক্স নিয়ে পড়াশোনাও চলে জোরকদমে। 'বিগ ব্যাং থিওরি'র উপরে গবেষণা সন্দর্ভ জমা দেন পড়ুয়া থাকাকালীন। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স থেকে এরোস্পেসের উপরে চার্টার ইঞ্জিনিয়রিংও পাস করেন এই যুবক।

এরপরই আসে প্রথম জয়ের শিরোপা অর্জন। ২০২০ সালে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ভারতের কনিষ্ঠতম এরোস্পেস চার্টার্ড ইঞ্জিনিয়র হিসেবে নাম ওঠে তাঁর। এখানেই থেমে থাকেননি তিনি। ২০২১ সালে বিশ্বের কনিষ্ঠতম এরোস্পেস চার্টার্ড ইঞ্জিনিয়র হিসেবে বিশ্বরেকর্ডটিও উজ্জ্বলের ঝুলিতে রয়েছে। আবার 'প্রফেসর শঙ্কু' থেকে অনুপ্রাণিত হয়ে একটি সায়েন্স ফিকশন সিরিজও তৈরি করেন উজ্জ্বল। যার নাম 'প্রফেসর উজান সিরিজ'। ২০২২ সালে কানাডা থেকে আন্তর্জতিক সাহিত্য সম্মানে ভূষিত হয়েছেন বাংলার ছেলে উজ্জ্বল অধিকারী। তাঁর ভাগ্যে জুটেছে ডক্টর এপিজে আব্দুল কালাম পুরস্কার, ভারতভূষণ সম্মান, রাষ্ট্রীয় রত্ন পুরস্কার এবং ইন্ডিয়া প্রাইমের বিচারে সেরা ১০০ ভারতীয় লেখকদের তালিকায় তাঁর নাম উঠেছে। ইতালির প্যানোরোমা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সময়ের উল্টোদিকেও রয়েছে 'পদার্থ'? যে খোঁজ বদলে দিতে পারে আমাদের সব বোঝাপড়া

Anti Matter: বিগ-ব্যাংয়ের সময় সম পরিমাণ 'পদার্থ' ও 'প্রতিপদার্থ' উৎপন্ন হওয়ার কথা যারা কিনা একে অপরকে বিনাশ করে কেবল শক্তির জন্ম দেবে অর্থাৎ জগতে শুধু শক্তি থাকার কথা।

সিটিজেন সায়েন্টিস্ট প্রোগ্রাম

মূলত প্রতি বছর, নির্দিষ্ট সময়ে নাসার উদ্যোগে, 'ইন্টারন্যাশনাল অ্যাসট্রোনমিক্যাল সার্চ কোলাবরেশনে'র তরফে নির্দিষ্ট ওয়েবসাইটে এই বিষয়টি নিয়ে অবগত করে বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপনে উল্লেখ থাকে একাধিক প্রকল্পের কথা, যা মূলত গবেষণা সংক্রান্ত। সেই অনুযায়ী বিশ্বের প্রায় সব দেশ থেকেই যেকোনও নাগরিক, গবেষক, বিজ্ঞানী আবেদন করতে পারেন। এবার সফল আবেদনকারীদের 'র' বা কাঁচা ডাটা বা তথ্য পাঠানো হয়।

বিজ্ঞান শাখায় পড়াশোনা থাকলে মেলে অগ্রাধিকার। অনেকসময় ওই শাখায় পড়াশোনা বাধ্যতামূলক রাখে সংস্থা। সেই পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট ওই প্রকল্পের উপর ভিত্তি করে নিজেদের আবেদন করতে হয়। বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করতে হয়। অনলাইনেই জমা দিতে হয় গবেষণা সন্দর্ভ। সংস্থার তরফে দেওয়া তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বিশদে তথ্য পাঠাতে হয়।

বিশ্বের একাধিক দেশের বহু আবেদনকারীর পাঠানো তথ্য বিচার করে এই সংক্রান্ত বিভাগ, চলে বিশ্লেষণ। এরপর একটি তালিকা প্রকাশিত হয়। তারপর ফের চলে বিচার-পর্ব। অবশেষে কমপক্ষে ৩০ জনকে বছরের সেরা 'নাগরিক বিজ্ঞানী' হিসেবে মনোনীত করা যায়। তাঁরা ইমেইলের মাধ্যমে পান শংসাপত্র।

এই বিষয়টি আজীবন থাকে অর্থাৎ নির্বাচিতদের স্বীকৃতি দেওয়া হয় নাগরিক বিজ্ঞানী হিসেবে, যা আজীবনের সম্মান। যাঁরা নির্দিষ্ট ওই প্রকল্পের বিস্তারের কাজে ডাক পেতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে যাঁদের কাজেও লাগাতে পারে সংস্থা।

নাসার নিয়োগ প্রক্রিয়ায় আমেরিকা ছাড়া অন্য দেশের নাগরিকদের প্রত্যক্ষ সুযোগ না থাকলেও এই বিষয়টি খানিকটা সুবিধা করে দেয় অনেককেই। স্বেচ্ছাসেবকের মতো নাসার সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থার বিজ্ঞানী তকমা জোটে কারও কারও। আবার প্রকল্পের বিস্তারে ডাক এলে সেখানে সাম্মানিকের পরিমাণও থাকে বিপুল। তাই সব মিলিয়ে এই স্বীকৃতি বেশ গুরুত্বেরই বটে।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।