হাড়জ্বালানো বাচ্চাকে শান্ত করতেই খেলায় ভর্তি! নীরজের উত্থান এক রূপকথা...

Neeraj Chopra Wins Gold: ক্রিকেটখ্যাপা দেশে বিরাট কোহলি এবং রোহিত শর্মার চেয়েও বেশি মানুষ গুগলে খুঁজেছেন নীরজ চোপড়াকেই।

Madhurima Dutta
৩ মিনিট
হাড়জ্বালানো বাচ্চাকে শান্ত করতেই খেলায় ভর্তি! নীরজের উত্থান এক রূপকথা...

হিন্দিতে বলে দুধ পিতা বাচ্চা! গোলগাল, সাধারণভাবে ডাকনাম গোলু হওয়াই দস্তুর, পড়শি থেকে স্বজন গাল টিপে দেন সকলেই। অথচ চোখ ছোটর থেকেই ধারালো। যেন লক্ষ্য জানাই আছে, পৌঁছনোর সফর শুরুর অপেক্ষা কেবল। নীরজের চাহনি বদলায়নি, কিন্তু আদ্যোপান্ত সেই গোলগাল বাচ্চা এখন হয়ে উঠেছেন সুঠাম, দৃপ্ত যুবা! হরিয়ানার একটি গ্রাম থেকে যাত্রা শুরু। কিন্তু জানলে অবাক হতে হয়, এই গোলগাল বাচ্চাকে প্রাথমিকভাবে ওজন কমানোর জন্যই খেলাধুলোয় উৎসাহ দেওয়া হয়েছিল! তারপর ইতিহাস! ২৫ বছর বয়সেই ভারতের অন্যতম সম্মানীয় ক্রীড়া ব্যক্তিত্ব নীরজ, সোনার পদকে ঝুলি ভরেছে তাঁর। বছর দুয়েক আগেই টোকিও অলিম্পিক্সে নীরজের জ্যাভলিনে সোনা জয় অলিম্পিক স্বর্ণপদক জয়ী হিসেবে তাঁর যাত্রাপথের উল্লেখযোগ্য মাইলফলক হয়ে ওঠে। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতলেন নীরজ।

১৭ সদস্যের যৌথ পরিবারে বড় হওয়া নীরজের। এতটাই গোলগাল ছিলেন যে চিন্তায় পড়ে যান বাড়ির লোকেরা। ওজন কমানোর জন্য প্রচণ্ড চাপ দিতে থাকেন সকলে। বয়স তখন মাত্র ১৩। পাড়ায় 'দুষ্টু ছেলে' হিসেবেই খ্যাতি জুটেছে। কখনও গ্রামের গাছে মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে গোটা পাড়াকে ব্যতিব্যস্ত করছেন, কখনও গোবেচারা মোষের লেজ ধরে টানাটানি করে বিরক্ত করছেন। ছেলের এই পাড়াজ্বালানো দুষ্টুমি থামাতে বাবা সতীশ কুমার চোপড়া পথ খুঁজছিলেন। ওজনও কমবে, দুষ্টুমিও থামবে এই ভেবেই দৌড়ে ভর্তি করিয়ে দেন ছেলেকে। গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পানিপথের শিবাজি স্টেডিয়ামে নীরজকে নিয়ে যান তাঁর কাকা। তবে দৌড়ানোতে মোটেই আগ্রহ ছিল না নীরজের। উল্টে জ্যাভলিন থ্রোয়ের প্রেমে পড়ে যান। বাকিটা তো ইতিহাস!

  • আপনার জন্য আরও কিছু লেখা
সোনা এল ঘরে! আঘাত নিয়েও কীভাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপড়া?

Neeraj Chopra World Athletics Championship 2023: গত বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ।

কিংবদন্তি শ্যুটার অভিনব বিন্দ্রার পরেই, মাত্র ২৩ বছর বয়সেই অলিম্পিকে স্বর্ণজয়ী দ্বিতীয় ভারতীয় হয়ে ওঠেন নীরজ। ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। তার আগে অবশ্য অলিম্পিক গেমসে ভারতের আরও আটটি স্বর্ণপদক জেতে হকিতে, দলগত খেলা হিসেবে। অভিনব বিন্দ্রার পরে একই সঙ্গে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন নীরজ চোপড়াই৷ অভিনব বিন্দ্রা ২৩ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন এবং ২৫ বছর বয়সে অলিম্পিক সোনা জিতেছিলেন। নীরজ যদি এই গতিতেই এগোতে থাকেন তাহলে কালের নিয়মেই আরও সাফল্য অপেক্ষা করে আছে তাঁর জন্য। ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই দু'টি অলিম্পিক এবং দু'টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের সুযোগ থাকবে নীরজের।

২০১৬ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে জিতেই আন্তর্জাতিক স্তরে নীরজ চোপড়ার উত্থান। তবে ২০২১ সালের টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ই ছিল সবচেয়ে ঐতিহাসিক ক্ষণ। তবে খ্যাতির বিড়ম্বনাও প্রবল! ওই সোনা জয়ের পর চারদিক থেকে শুরু হাঁকডাক! 'না' করা যায় না সবেতে। একের পর এক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে হতে ক্লান্তিতে জ্বরও চলে এসেছিল একবার। এত সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিতে হয়েছিল তাঁকে যে প্রশিক্ষণে বাধা পড়ে যায়, ওজনও বেড়ে গিয়েছিল খানিক।

লাভজনক এবং খ্যাতিজনক খেলা এ দেশে ক্রিকেটই। ব্যবসার সমস্ত ক্ষেত্রই এখানে উন্মুক্ত। সেই ক্রিকেটখ্যাপা দেশে বিরাট কোহলি এবং রোহিত শর্মার চেয়েও বেশি মানুষ গুগলে খুঁজেছেন নীরজ চোপড়াকেই। গত ডিসেম্বরে নীরজ চোপড়া বিশ্ব রেকর্ডজয়ী কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্টকে সরিয়ে বিশ্বের 'মোস্ট ভিজিবল' এবং 'রিটেন-অ্যাবাউট' অ্যাথলিট হয়ে ওঠেন। নীরজ চোপড়াকে নিয়ে ৮১২টি নিবন্ধ রচিত হয়েছে এখনও, এরপরেই আছেন জামাইকান স্প্রিন্ট ত্রয়ী এলেন থম্পসন-হেরাহ (৭৫১), শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস (৬৯৮) এবং শেরিকা জ্যাকসন (৬৭৯)।

ভারতে ক্রিকেটই যে সব নয়, প্রমাণ করেছিলেন অভিনব, প্রমাণ করেছেন নীরজ। বর্তমানে ভারতে ৬ জনেরও বেশি জ্যাভলিন থ্রোয়ার আছেন যারা ৮০ মিটারের উপরে বর্শা নিক্ষেপ করতে পারেন। নীরজের অলিম্পিকে সোনা জয়ের মুহূর্ত, মানে ৭ অগাস্ট দিনটিকে এখন জাতীয় জ্যাভলিন দিবস হিসেবে পালন করা হচ্ছে। সেই জয়ের পর থেকে গত দুই বছরে নীরজ যে সব প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাতে তিনি ৮৬ মিটারের উপরেই জ্যাভলিন ছুঁড়েছেন। চাহনি বদলায়নি, বরং ধারালো হয়েছে ঢের বেশি।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।