সংবিধান সদন : নতুন যে নামে পুরনো সংসদ ভবনকে চিনতে চলেছে দেশ

Sambidhan Sadan: শুধু সংবিধান সদন নামেই কি আটকে থাকবে সংবিধান অনুসরণ? নাকি সংবিধানের মর্যাদা রক্ষা করবে শাসকদল?

Manjima Dasgupta
২ মিনিট
সংবিধান সদন : নতুন যে নামে পুরনো সংসদ ভবনকে চিনতে চলেছে দেশ

বিশেষ অধিবেশনের প্রাক্কালেই নতুন সংসদ ভবনে প্রবেশ করেছেন সাংসদরা। নতুন সংসদ ভবন ঘিরে প্রস্তুতিও তুঙ্গে। এর মধ্যেই নতুন ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

কী বললেন প্রধানমন্ত্রী:

পুরনো সংসদ ভবনের গরিমায় যেন কোনও কালিমা না পড়ে। পুরনো সংসদ ভবন পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে, তা হতে পারে না। এমনটাই বলতে শোনা গেল মোদিকে। একইসাথে তিনি পুরনো সংসদ ভবনের নাম 'সংবিধান সদন' রাখার আবেদন জানান অন্যান্য সাংসদদের কাছে। পুরনো সংসদ ভবন থেকে এই শেষ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, তাঁর শেষদিনের এই বক্তৃতায় উঠে এসেছে ৩৭০ ধারা এবং ৩৭৭ ধারা রদের নানা প্রসঙ্গ। বারবার উঠে এসেছে আত্মনির্ভরতার প্রসঙ্গও। নতুন ভবিষ্যতের প্রতীক হিসেবে নতুন সংসদ ভবনকে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাংসদদের জন্য তাক লাগানো আসন! নতুন পার্লামেন্টে ঠিক কী কী রয়েছে?

New Parliament Seating : নতুন সংসদের পরিকল্পনা অনুসারে লোকসভায় যৌথ অধিবেশন হলে মোট ১,২৭২টি আসনে সদস্যরা বসতে পারবেন।

পুরনো সংসদ ভবনের ইতিহাস:

১৯২৭ সালে পুরনো সংসদ ভবনের নির্মাণ করা হয়। তারপর থেকে দীর্ঘ প্রায় ১০০ বছর ধরে এখানে চলেছে সংসদ অধিবেশনের কাজ।

কী আছে নতুন সংসদ ভবনে:

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন পার্লামেন্ট গড়তে ৮৩৬ কোটি! পুরনো সংসদ ভবন তৈরি হয়েছিল কত টাকায়?

Old Parliament Making History: ১৯১৯ সালে কাউন্সিল হাউসের ব্লুপ্রিন্ট তৈরি করেন লুটিয়েন্স এবং বেকার। তারা ঠিক করেন এই ভবনটি হবে বৃত্তাকার আকৃতির।

মোট ৬ টি প্রবেশপথ আছে এই নতুন সংসদ ভবনে, যে ভবনের নাম পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। প্রবেশপথগুলির নাম - গজ দ্বার, অশ্ব দ্বার, গরুড় দ্বার,মকর দ্বার, শার্দুল দ্বার, হংস দ্বার। প্রতিটি নামের ক্ষেত্রেই পুরাণের অনুষঙ্গ জড়িয়ে আছে। প্রশ্ন হল, সংবিধান রচনার এত বছর পরেও, ধর্মনিরপেক্ষ একটি দেশে, শুধুমাত্র পুরাণের অনুষঙ্গ টেনেই কেন প্রবেশপথের নামকরণ হল। প্রবেশাধিকার কি শুধুই ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেই ক্রমশ সংকুচিত হতে থাকবে ভবিষ্যতে?

কেন নাম বদল:

এর আগে জি-২০ সম্মেলনের সময় ইন্ডিয়া বনাম ভারত নাম নির্বাচনের তরজা চলেছিল জোরকদমে। এবার পুরনো সংসদ ভবনের নাম সংবিধান সদন নাম হল কেন? সংবিধানের কতটুকু অনুসরণই বা করছে বর্তমানের কেন্দ্র সরকার? ভারতের নাম প্রসঙ্গেই আসা যাক। সংবিধানের প্রথম বাক্যটিই হল- " India, that is Bharat, shall be a union of state. "

ভারতের বিচারব্যবস্থার দিকে তাকালেও সেই একই চিত্র। ২০১৬ সালের মে মাসে, দেশের নাম ভারত করার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বিচারপতি টি.এস.ঠাকুর সেই জনস্বার্থ মামলা খারিজ করে দেন। এবং এই বিষয়ে কোর্টের গুরুত্বপূর্ণ সময় অপচয় করার জন্য ভর্ৎসনা করেন। খারিজ করার যুক্তি হিসেবে বলা হয়েছিল, যাঁর ইচ্ছে ভারত নামে ডাকার তিনি ডাকতে পারেন। যাঁরা ইন্ডিয়া নামে ডাকতে চান, তাঁদের সেই সুযোগ দিতে হবে। সংবিধানে এই দুই নামেরই উল্লেখ রয়েছে। বোঝা যায়, তখনও শাসকদলের তরফে কোনও বিশেষ নাম চাপিয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়ে যায়নি। পরে, ক্রমশই বদলে যেতে থাকে পরিস্থিতি। ২০২০ সালে দিল্লির এক ব্যক্তি সুপ্রিম কোর্টে ফের জনস্বার্থ মামলা দায়ের করেন। সংবিধানের ১ নং ধারার বদল চেয়ে তিনি ইন্ডিয়া নাম বাতিলের পরামর্শ দেন। তাঁর যুক্তি ছিল, ইন্ডিয়া নাম বাতিলের মধ্যে দিয়ে পূর্বপুরুষদের কষ্টার্জিত স্বাধীনতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের স্বদেশচেতনা প্রকট হবে। যদিও এই মামলাও খারিজ হয়ে যায়।

যদি বর্তমানে, ভারত নামটিই শুধুমাত্র ব্যবহার করতে চাওয়া হয়, সেই ক্ষেত্রে সংবিধানে সংশোধন ঘটাতে হবে। কোন পথে হাঁটছে কেন্দ্র সরকার?

শুধু সংবিধান সদন নামেই কি আটকে থাকবে সংবিধান অনুসরণের প্রমাণ? নাকি সংবিধানের মর্যাদা রক্ষা করবে শাসকদল? সেইদিকে তাকিয়ে গোটা দেশ।

লিখেছেন
Manjima Dasgupta
Manjima Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।